somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হিমু-২

২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হিমুর দিনকাল ভালো যাচ্ছে না।মাজেদা খালার চিঠি এসেছে,খুব জরুরি।লাল খাম দেখেই বুঝা যাচ্ছে।হিমু খামটা ভালো করে দেখল , কই পাঁচশ টাকার নোট? নাই!!
কিন্তু এমনতো হবার কথা না।মাজেদা খালা চিঠি দিবেন আর তাতে পাঁচশ টাকার নোট থাকবে না, এমনতো কোন দিন হবার কথা না!
হিমুর এখন চিঠি পড়তে ইচ্ছে হচ্ছে না।
সে আমজাদ মিয়ার দোকানে চলে গেল।অনেক দিন রূপাকে কল দেয়া হয় না।
:হ্যালো,,,,
:কেডা?

:আমি রূপার খালু।রূপাকে দিন,,,
:আপায় পড়তাছে,,,দিসটাব দেওন মানা,,

:আপনি বলেন, তার খালু কল দিয়েছেন।
:লইন,খালু জানের সাথে কতা কইন।

:কে?রফিক,,,,আছ কেমন?
:ভালো আছি!আপনি কেমন আছেন দুলা ভাই?

:বেয়াদব ছেলে,,তুমি আবার কল দিয়েছ?আমি তোমাকে পুলিশে দেব!!
:,,,,,,

এটা একটা রহস্য।রূপার বাবা কিভাবে জানি হিমুকে চিনে ফেলে!হিমু আশ্চর্য হল না।

দুপুর ২.৩০।হিমু রূপার ডিপার্টমেণ্টের সামনে বসে আছে।আরো ৪০ মিনিট বসে থাকতে হবে।সময় যাচ্ছে না,খালার চিঠিটা পড়া যায়।

হিমু,
কথায় আছে রক্তের ছিটা সারা জীবন কথা কয়।তুই কি আমার বোনের রক্ত না?তুই আমারে কেমনে ভুলে যাস।এই জন্য শাস্তি, পাঁচশ টাকা দেই না।পত্র পেয়েই কল দিবি,আমি গাড়ি পাঠাব।গাড়িতে পোশাক থাকবে, তুই তাই পরে আসবি।খবরদার অন্য পোশাক পড়ে আসবি না!

ইতি
তোর মাজেদা খালা

আজ আর রূপার সাথে দেখা হল না।হিমু গাড়িতে পোশাক চেঞ্জ করল।স্যুট -টাই!!ফিট হয় নাই,,কিন্তু জুতা একদমই পায়ে লাগছে না!হাটতে গেলেই পা থেকে খুলে যাচ্ছে।
হিমু গাড়িতে চড়ল।গাড়ি চলছে।এসি গাড়িতে হিমুর শরীর কুটকুটানি শুরু হল।

:এইযে ড্রাইভার ভাই,গাড়ি থামান।আমি নামব।
:ম্যাডাম,আপনাকে নিয়েই যেতে বলেছে।না নিয়ে গেলে আমার চাকরি নট।

:আমি যাব, হেটে!এই জুতা নিয়ে যান।

হিমু খালি পায়ে ঢিলেঢালা স্যুট পরে হেটে যাচ্ছে।আশ্চর্য কেউ তার পায়ের দিকে তাকাচ্ছে না।সে একটা মুচির সামনে দিয়ে হেটে গেল।না মুচির কোন ভাবান্তর হল না।আজিব,,,এক সময় মুচিরা পায়ের দিকে তাকাত।ঢাকার শহরের আজব পরিবর্তন হয়েছে।কেউ তার পায়ের দিকে তাকাচ্ছে না!!

প্রথমে লক্ষ্য করল একটা বাচ্চা ছেলে।হিমু তাকে ভেংচি দিল।
:মা,পাগলটা নতুন স্যুট কোথায় পেল?
:চুরি করেছে, বাবা!!

:হ্যালো, মিস,আমি চুরি করি নি।চোর আমার জুতা চুরি করেছে।

মহিলা ভেবাচেকা খেয়ে গেল।মাঝে মাঝে মানুষকে অবাক করে দিতে হিমুর ভালো লাগে!
হিমুর মনে হল,আজ ভরা পূর্ণিমা। তাকে গাজিপুর যেতে হবে।ঘাসে শুয়ে চাদ দেখবে!
নতুন পোশাক আর নতুন চাদ,,কি অদ্ভুত মিল!!
নতুন জুতা হলে একেবারে ষোলকলা পূর্ণ হত,,,জুতা হাতে থাকত!!
হিমুদের আফসোস করতে নেই!

বিঃদ্রঃলেখাটা ১৮ মে,২০১৫ তে ফেসবুকে প্রকাশ করেছিলাম।
সর্বশেষ এডিট : ২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৩৮
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

×