somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হিমুর বৃষ্টিবিলাস

০১ লা অক্টোবর, ২০১৬ বিকাল ৫:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ঘুম থেকে উঠে হিমু আজ সারাদিন কাজের একটা তালিকা তৈরি করল।
জুতা কিনবে, এতেই রূপার খুশি হবার কথা।ফুল নিয়ে রূপার সাথে দেখা করতে যাবে।কিন্তু ঝামেলা হল কেয়া ফুল পাওয়া!সেটাও সমস্যা হবার কথা না,কারণ এমন কোন কাজ নাই যে হাকিম মিয়া পারে না।তার সাথে দেখা করতে হবে।

কি পরে যাবে,তারতো হলুদ পাঞ্জাবী ছাড়া আর কিছু নেই!কিছু করার নাই,এতে সমস্যা হবার কথা, কারণ আগের বার তাকে ভিখিরি ভেবে বাড়ির ভেতর ঢুকতে দেয়া হয়নি।

হিমু নতুন জুতা পরে কেয়া ফুল হাতে রওনা দিল।জুতা পরে সে মোটেই ভালোভাবে হাটতে পারছে না।
অতএব রিকশা নিল।

"চাচা আপনার বাড়ি কই?"
কোন উত্তর নেই।
"পোলাপান কয়জন?"
উত্তর নেই।
"চাচা রিকশা চালাতে কষ্ট হলে আমাকে দিন,আপনি আরাম করে বসুন।"
কোন কারণেই হোক রিকশাচালকের এটা ভালো লাগে নি।
"আমি যামু না,,,!"
হিমু তাকে ৫০০ টাকার একটা নোট দিল।বলল পুরোটাই রেখে দিন।চালক অবাক হয়ে তাকিয়ে রইল।
"আমার বাড়ি জামালপুর।চাইর জন পোলাপাইন।"

অবশেষে হিমু কল্যাণপূরের অলিগলিতে ঘুরে রূপার বাসা খুজে পেল।বাসার বাইরে থেকেই ভেতরে ঊৎসবের আমেজ পাওয়া যাচ্ছে।
দারোয়ান তাকে সহজেই ঢুকতে দিল।হিমু খুব অবাক হল!
হিমু বসার ঘরে বসল।তাকে উকি মেরে দেখা হচ্ছে,দেখে সবাই ভ্রু কুচকাচ্ছে!
তাকে বসার ঘরে ময়নার মা বাসি পোলাও আর গরুভুনা দিয়ে গেল।
"আফারে আইজ দেখতে আইছে,,বৈদেশি জামাই,কি যে সোন্দর।আফায় আফনেরে বইতে কইছে।"

হিমু খুব অবাক হল।রূপা কি করে বুঝল আজ সে আসবে?তার অস্বস্তি লাগছে।

ঠিক তখন রূপা তাড়াহুড়া করে ঘরে এল।
"তোমার জন্য কাল পোলাও রান্না করেছি।,,,,কেয়া ফুল এনেছ!আমি ভেবেছি গোলাপ এনেছ,তাহলে খোঁপায় পরতাম,,,,,বসো, চলে যেও না।এবার মনে হয় আমার বিয়ে হয়ে যাবে!"
সে আবার তাড়াহুড়া করে চলে গেল।

হিমু বাসা থেকে বেড়িয়ে যাচ্ছে,,পেছনে ময়নার মার গলা শোনা গেল,,
"স্যার যাইন গা কেরে,,আফায় বইতে কইছে।খাইয়া গেলেন না,,ওরে খুদা জুতা ফালাইয়া কই যান।"
দারোয়ান অবাক চোখে তাকিয়ে রইল।

হিমুর পেছনে ফিরে তাকাবার সাহস নেই,পাছে চোখের পানি দেখে ফেলে!
হিমুর বাবার কথা মনে হল,"হিমুদের কাদতে নেই,,হিমুরা আনন্দ -কষ্টের,,,,,"

বৃষ্টি শুরু হল।হিমু বৃষ্টিতে হাটবে,,,,
হঠাৎ পিছনে কার ডাক শুনল,,,,
"হিমু,,এই হিমু,,,,,,,"
দৌড়ে আসছে রূপা,,,,!সারা গা ভিজে একাকার।তাকে ভেজা পরীর মত লাগছে,,,হিমু চোখ বন্ধ করল।এমন রূপ একবারই দেখতে হয়!
"আমার কেয়া ফুল না দিয়ে কোথায় যাচ্ছ?"
হিমুর চোখ আরেকবার জলে ভরে গেল!ভাগ্যিস বৃষ্টি হচ্ছে!
"চোখ খোল,,দাঁড়িয়ে রইলে কেন,চল দেখি সামনে গোলাপ পাওয়া যায় কিনা?খোঁপায় গোলাপ পরব।"

বি:দ্র:লেখাটা ৭ সেপ্টেম্বর, ২০১৬ ফেসবুকে লিখেছিলাম।
সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০১৬ বিকাল ৫:২৫
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

×