ম্যাচ শুরু হলো । বিছানায় শুয়ে পা নাড়িয়ে নাড়িয়ে টিভি দেখছি । সবমিলিয়ে আমরা ছয়জন । প্রথম চার ওভার শেষে ফেসবুকে স্ট্যাটাস দিলাম - projected score 500 ! দ্রুতই পরিস্থিতি নাজুক হতে লাগলো । সবার চোখেমুখে সেকি উদ্বেগ ! ২০০ রান হবে কি হবে না এই নিয়ে চিন্তার যেন শেষ নেই । আমাকে দেখে অন্যরা খুব বিরক্ত হলো কারণ আমি ছিলাম নিরুদ্বেগ । তোতাপাখির মত কেবল বলেই যাচ্ছি যে ২৫০ হবেই । যেন টাইগারদের ভাগ্য আজ আমি লিখছি ! কেন যেন একমূহুর্তের জন্যও মনে হয়নি ২০০'র নিচে অলআউট হবো । ২য় ইনিংসে আয়ারল্যান্ড যখন জেতার (অন্যদের চোখে) খুব কাছাকাছি চলে গেল তখন অন্যদের অবস্থা দেখে আমার হাসিই পাচ্ছিলো । কেউ সজোরে পায়চারি করছে,কেউ আল্লাহ্ আল্লাহ্ করছে আর জাকির বেচারাতো টেনশনে একটু পরপর বাথরুমে দৌঁড়াচ্ছে ! এদিকে আমি হিসাব করছি কত রানে জিতবো ! মূহুর্তেই মনে হলো আমার মধ্যে অস্বাভাবিকতা শুরু হয়েছে । এবার মাথায় টেনশন আনতে চেষ্টা করলাম । কিন্তু কিছুতেই কিছু হলো না । ওদের ৩ উইকেট বাকি থাকতে আমার শুধুই মনে হচ্ছে কেউ না কেউ নিশ্চয়ই হ্যাট্রিক করবে । কোন অবস্থায়ই বাংলাদেশ আজ হারবে না । শেষ পর্যন্ত আমার বিশ্বাসের জয়ই হলো । ব্যবধানটা আরেকটু বড় হলোনা এই যা ! হে খোদা , আমাদের টাইগাররা হারবে না - এই বিশ্বাসটা যেন আমার সবসময় থাকে ।
আলোচিত ব্লগ
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন
যে যায় লঙ্কায় সে হয় রাবণ

ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন
বাকি রইলো; কাঁচা কলা

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন
স্মৃতির নৌকা
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।