somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কিছু স্বপ্ন

২১ শে ডিসেম্বর, ২০১১ রাত ১:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক. যুদ্ধাপরাধীদের বিচার চাই । এটা ন্যায়ের প্রশ্ন,তাই কোন আপস নয় ।

দুই. একটা গল্পঃ

বাবা তার তুখোড় মেধাবী ছোট্ট মেয়েকে বাংলাদেশের বেশ বড় একটা মানচিত্র দিয়ে বললেন, 'আমি যদি এটা কেটে টুকরো টুকরো করি,তুমি কি ঠিকঠাক জোড়া লাগাতে পারবে ?' মেয়ের ত্বরিত উত্তর , 'নিশ্চয়ই পারবো ! তবে আমাকে ৫ মিনিট সময় দিতে হবে,আমি পাশের রুমে গিয়ে এটা ভালোভাবে দেখবো ।' ৫ মিনিট পর বাবা মানচিত্র কেটে অসংখ্য টুকরো করলেন । মেয়ে মিনিটখানেকের মধ্যেই মানচিত্র ঠিক করে ফেললো । বাবা বিস্ময়াভিভূত , 'তুমি কী করে এটা পারলে !' মেয়ে বললো , 'আব্বু,আমি পাশের রুমে গিয়ে মানচিত্রটার পেছনে একজন মানুষের ছবি এঁকেছিলাম । আমি মানুষটাকে ঠিক করেছি,মানচিত্র এমনিতেই ঠিক হয়ে গেছে ।'

তিন. উপরের গল্পের মত একজন মানুষ চাই,যিনি ঠিক হলেই দেশ পুরোপুরি ঠিক হয়ে যাবে । তিনি হবেন সত্যিকারের নেতা । তিনি একটা লোককেও এই তীব্র শীতে কার্জন হল কিংবা কারওয়ান বাজার এলাকার ফুটপাতে ঘুমাতে দেবেন না,তাদের আশ্রয় হবে একটা ঘরে যেখানে উষ্ণতা বিরাজ করে সর্বক্ষণ । তিনি বেঁচে থাকতে একটা শিশুকেও কেউ শ্রমিক হিশেবে চায়ের দোকান,ক্ষেত-খামার ইত্যাদিতে কাজ করানোর দুঃসাহস দেখাবে না,তাদেরকে পাওয়া যাবে স্কুলে,খেলার মাঠে,এপাড়ায় কিংবা ওপাড়ায় । ছেঁড়া ব্লাউজ পরা কোন বৃদ্ধাকে দেশের কোথাও দেখা যাবে না । না,তারা মরে যান নি - তারা একটা সুন্দর বৃদ্ধাশ্রমে বেশ সুখেই আছেন । চানখাঁরপুল এলাকার রতন নামের সেই ছেলেটি যে গতকাল থেকেই অভুক্ত,তার কথা শুনে নেতা প্রচন্ড রেগে আছেন তার সাঙ্গপাঙ্গদের প্রতি , 'তোদের কাজটা কী ? একটা বাচ্চা ছেলে সারাদিন না খেয়ে থাকলো !!! তোরা কি বসে বসে ..... ছিঁড়িস ?' নেতা এক অদ্ভুত আইন করে বসলেন - "যদি কারোর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হয়,তবে দোষী ব্যক্তির একমাত্র শাস্তি মৃত্যুদন্ড । অন্য যেকোন ধরনের যৌন হয়রানির ক্ষেত্রে একমাত্র শাস্তি - যাবজ্জীবন কারাদন্ড ।'' কিন্তু কারোর কোন শাস্তি হয় নি,কারণ কেউ এ ধরনের অপরাধ করার দুঃসাহসই দেখায় নি । একজন এসে নেতাকে জিজ্ঞেস করলো , 'যুদ্ধাপরাধীদের বিচার করবেন কবে?' এই প্রশ্ন শুনে নেতাসহ আশেপাশের কারোর হাসি যেন থামতেই চায় না । হাসির দমকে নেতা একটু পরপর বিষম খান । কোনরকমে বলতে পারলেন , ' কিরে সিদ্দিক,তোর অসুখটা দেখি এখনো ভালো হয় নাই ! গতবার না ওদের ফাঁসি হয়া গেল,আমি বেশ আগ্রহ নিয়া ওদের ফাঁসি দেখতে গেলাম । ভুইল্ল্যা গেলি !' নেতা ঘোষণা দিলেন , ' লেজুড়ভিত্তিক রাজনীতি ছাত্রদের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হলো । বিশ্ববিদ্যালয়ের ছাত্র-সংসদ কর্তৃক প্রস্তাবিত যেকোন আবদার বা পরামর্শ সাদরে গ্রহণযোগ্য । যে কারোর সুচিন্তিত বক্তব্য ধন্যবাদের সাথে গৃহীত হবে । [email protected] - এই ঠিকানায় আমাকে সরাসরি মেইল করা যাবে ।' টিভিতে রিপোর্টিং হচ্ছে - ''ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের প্রাক্তন ছাত্রী দিল আফরোজ রুমিয়া বিসিএস পরীক্ষায় সারাদেশে প্রথম হয়েছেন । তিনি তাঁকে নিরন্তর উৎসাহ ও প্রেরণা দেবার জন্য বিভাগীয় সতীর্থদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন । তিনি ইতিমধ্যে নেতা কর্তৃক স্বর্ণপদকে ভূষিত হয়েছেন । ওদিকে দুই বছর আগেই সকল প্রকার কোটা বাতিল হয়ে যাবার কারণে কোটার সুবিধা পেতে পারতেন - এমন কিছু অকৃতকার্য শিক্ষার্থীদের মধ্যে চাপা কষ্ট থাকলেও তারা কোটাপ্রথা বাতিলের সিদ্ধান্তকে শেষপর্যন্ত স্বাগত জানিয়েছেন ।''

..................................

স্বপ্ন দেখা চলছেই...
৬টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×