somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোশারফ হোসেন ০০৭
বেলাশেষে ক্লান্ত-তৃষ্ণার্ত পথিকের ন্যায় আসলাম সামুর তীরে, রেখে যেতে চাই কিছু অবিস্মরণীয় কীর্তি । পারি না আর না পারি, চেষ্ঠার ত্রুটি রাখবো না, এই ওয়াদা করছি ।

সেন্টমার্টিনে এক বিদেশীর কাছে জীবন শিক্ষা - বাস্তব অভিজ্ঞতার আলোকে - পর্ব - ২

১৪ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আগের পর্ব পড়ুন
সেন্টমার্টিনে এক বিদেশীর কাছে জীবন শিক্ষা - বাস্তব অভিজ্ঞতার আলোকে - পর্ব - ১



আমি প্রথমেই "এক্সকিউজ মি" বলে লোকটাকে থামালাম । লোকটা অনেক দূর থেকেই নিজের মোবাইলে দিকে তাকিয়ে তাকিয়ে আসছিলেন, আমার ডাকে তার সেই তাকানো বিঘ্ন ঘটলো । তবে আমি লোকটির চোখেমুখে বেশ কৌতূহলী মনোভাব বুঝতে পারলাম । এই দেশের মানুষের সাদা চামড়ার মানুষ (অর্থাৎ বিদেশী) দেখলেই একটু আগ্রহভরে এগিয়ে যাওয়া কিংবা কথা বলতে চাওয়া কিংবা ভাব জমানোর চেষ্ঠা, বিদেশী পর্যটকদের কাছে খুব বেশি অজানা নয় । আমার এগিয়ে যাওয়াটাও ঐ বিদেশী পর্যটক স্বাভাবিকভাবেই নিলেন । এরপর আমরা কথোপকথন শুরু করলাম । নিজের ভাঙাচোরা ইংলিশ নিয়ে বাহাদুরি তেমন আমার কোনকালেই ছিল না । বন্ধুদের মাঝে টুকটাক মজা করে কিংবা ফেসবুকে চ্যাট করতে গিয়ে বাহাদুরি করে ইংলিশ যা-ই ঝাড়ি না কেন, একজন সত্যিকার ইংরেজি বলা লোকের সাথে বেশ অনেকক্ষণ ধরে কথা বলতে গেলে যে দুর্বলতা ফুটে উঠতে পারে সেদিন ঐ পর্যটকের সাথে কথা না বললে হয়তো বুঝতামই না । আমাদের কথাগুলো যদিও ইংরেজিতে হয়েছিল তবু এখানে বাংলায় তুলে ধরলাম । যতটুকু মনে আছে ততটুকু তুলে ধরার চেষ্ঠা করছি এখানে -

- আছেন কেমন ?
- আমি ভালো আছি আর আপনি ?
- হুম, আমিও ভালো আছি । তা কেমন চলছে ?
- হুম, বেশ ভালোই ।
- আপনার এই জায়গা ভালো লেগেছে ?
- হ্যাঁ, তা তো অবশ্যই । সেন্টমার্টিন সত্যিই অনেক ভালো জায়গা আর আমি খুবই উপভোগ করছি এখানে ।
- তা আপনি কোথা থেকে এসেছেন ?
- অস্ট্রিয়া ।
- কি !! অস্ট্রেলিয়া ? দুঃখিত, আমি ভালো করে শুনতে পাইনি ।
- না, ঠিক আছে । জি, না, অস্ট্রিয়া ।
- ওহ, অস্ট্রিয়া !! তাই... তার মানে আপনি অস্ট্রিয়া থেকে সরাসরি বাংলাদেশে এসেছেন ?
- না, আসলে পাশের দেশ ইন্ডিয়া থেকে এখানে এসেছি ।
- ওহ, ইন্ডিয়া !! তা কয়দিন ছিলেন ইন্ডিয়াতে ?
- ৪ দিন ।
- তাহলে কোথায় কোথায় গেছেন এই ৪ দিনে সেখানে ?
- অনেক জায়গাতেই । বরফের দেশ মোনালি, সিমলা, ব্যস্ত নগরী মুম্বাই, বিখ্যাত সমুদ্র সৈকত গোয়া আরও অনেক জায়গাতেই ।
- মাত্র ৪ দিনেই !!??
- হ্যাঁ ।
- তাহলে আমাদের দেশে থাকার পরিকল্পনা কয়দিনের আপনার ? মানে এই বাংলাদেশে...
- ২ দিন ।
- মাত্র ২ দিন ?
- আসলে এখানে আসার আগে জানতাম না যে এখানে দেখার কোন কোন জায়গা আছে । আমি শুধু কক্সবাজার, সুন্দরবন, সেন্টমার্টিন এই জায়গাগুলোর খোঁজ পেয়েছিলাম । তাছাড়া আমার অন্য কোথাও যাওয়ারও পরিকল্পনা আছে ।
- এরপর কোথায় যাবেন ?
- মালয়শিয়া ।
- আপনি দেখছি বেশ ঘুরাঘুরি করেন !! তা কতগুলো দেশে গেছেন এমন ?
- আমি পৃথিবী ভ্রমণ করবো । প্রথমে ইউরোপ ঘুরে, এবার এশিয়া এসেছি, এরপর আমেরিকা যাবো, সেখান থেকে দক্ষিণ আমেরিকা, এরপর আফ্রিকা ঘুরে যাবো অস্ট্রেলিয়া । সেখান থেকে আবার অস্ট্রিয়া ফিরবো ।
- ওহ, তা এই ঘুরাঘুরি বাদে আসলে কি করেন আপনি ?
- ওহ, আমি একজন ছাত্র । আসলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ।
- আন্ডার-গ্রাজুয়েট নাকি পোস্ট-গ্রাজুয়েট ?
- আন্ডার-গ্রাজুয়েট ।
- এই ঘুরাঘুরি আপনার পড়াশুনায় ক্ষতি করবে না ?
- না ।

(আমার একের পর এক প্রশ্নের উত্তর লোকটি বেশ আন্তরিকতার সাথেই দিয়ে যাচ্ছিলেন । অবশ্য কথোপকথন এখানেই শেষ নয় । বাকীটা আগামী পর্বে)
সর্বশেষ এডিট : ১৪ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৪
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"..

লিখেছেন জুল ভার্ন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪৯

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"
-একজন গুমের শিকার মানুষের চোখে একটি ভয়াবহ সত্যের দলিল।

“আনফোল্ডিং দ্য ট্রুথ: দ্য আয়নাঘর ফাইলস”- নামটি যতটা আকর্ষণীয়, বইটির ভেতরের সত্য তার চেয়েও বেশি নির্মম, বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

মানুষের অহংকার ও বুদ্ধিমত্তার ভ্রান্ত ধারণা

লিখেছেন শেরজা তপন, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫২


উৎসর্গঃ ব্লগার রাজীব নুর( ঈশ্বর বিশ্বাসের কোল ঘেঁষে যাওয়া কোন লেখা এলেই যিনি লেখককে ভীষন সন্দেহের চোখে দেখেন- ভাবেন; কি অদ্ভুত কথা- ইনি দেখি ঈশ্বর বিশ্বাসী!!))
ধর্ম ও বিজ্ঞান: সংঘর্ষ না... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার মত তারেক জিয়াও কি ভারতে ইলিশ পাচার করছে?

লিখেছেন জ্যাক স্মিথ, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:২৬



চলছে ইলিশের ভরা মৌসুম কিন্তু বাজারে কোন ইলিশ নেই.... ইলিশ নেই বললে ভুল হবে ইলিশ আছে কিন্তু উহা সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। আওয়ামীলীগ আমলের ১৭ টি বছর... ...বাকিটুকু পড়ুন

~~~সংশয়~~~

লিখেছেন জটিল ভাই, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৩

♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)


(ছবি নেট হতে... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে “উপজাতি” নাকি “আদিবাসী”? আন্তর্জাতিক আইন ও ইতিহাসের নির্ভেজাল সত্য!​

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১১ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:২৭


সূচনা ও প্রেক্ষাপট:
লেখক পার্বত্য চট্টগ্রামে ২০০১ সালে তিনি যখন সেখানে দায়িত্ব পালন করেন, তখন পাহাড়ি জনগোষ্ঠীকে 'উপজাতীয়' (Tribal) হিসেবে ডাকা হতো। কিন্তু ২০১৫-১৬ সালের দিকে সেখানে পুনরায় পোস্টিং পাওয়ার... ...বাকিটুকু পড়ুন

×