somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছবি আর মিলানের গল্প ।। প্রথম প্রেমের অভিসার, গল্পের শুরু

১২ ই এপ্রিল, ২০১৭ রাত ১:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

- তোমার হাতটা একটু ধরি ?

মিলানের কথায় ছবি একটু ধাক্কামত খেলো । মাত্র কয়েকদিনের পরিচয়ে ছবি মিলানকে যতটুকু চিনেছে, সেখানে ছেলেটির পক্ষে হাত ধরার ব্যাপারটা অনেকটা অবাক হওয়ার মত । ছবি আর মিলান এখন যেখানটা বসে আছে, সেটা পার্কের এক কোণায় । ছবির খুব পরিচিত একটা জায়গা কিন্তু মিলানের জন্য নতুন জায়গাটা । ছবির বন্ধুরা কয়েকজন আশেপাশে ঘুরাঘুরি করছে, সম্ভবত ওরা মিলানকে ছবির সাথে দেখতে পেয়েছে । বন্ধুদের কাজই তো আরেক বন্ধুর বিষয় নিয়ে মজা করা । ছবির সাথেও মজার পর্ব চলছে মিলানের সাথে পরিচয় হওয়ার পর এক বন্ধকে কথায় কথায় বলার পর থেকে । আশেপাশে ভালো করে একবার তাকিয়ে ছবি মিলানের দিকে তাকালো ।

- কি হলো, দেবে না হাতটা ?

ছবি মাথা নাড়িয়ে বুঝিয়ে দিলো, না, সে হাতটা দেবে না । মিলান একটু মন খারাপ করে পাশে তাকাতেই ছবি ফিক করে হেসে দিলো । আর কি !! মিলানের মনটা গলে গেলো । এই মেয়েটাকে হাসতে দেখা মিলানের কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দরতম দৃশ্যগুলোর মধ্যে একটি এই মুহূর্তে । হাত না ধরতে পারায় যতটুকু মন খারাপ হয়েছিল এতক্ষণ মিলানের, এখন কেন জানি সেই মন খারাপ লাগাটুকু কাজ করছে না ।

- কি ব্যাপার, হাত না দিয়ে আবার হাসো কেন ?

মিলান দুষ্টুমি করে জিজ্ঞেস করলো ছবিকে । ছবি উত্তর করলো, এমনিতেই, কিছু না । এই দুষ্টুমির ব্যাপারটাই অনেক উপভোগ করছে মিলান । আচ্ছা, মেয়েটার সাথে পরিচয়ের ব্যাপারটাও অনেকটা অদ্ভুত । কেমন জানি, বললে কেউ বিশ্বাসই করবে না । তবে সেটা একটা লম্বা ইতিহাসও বটে । সেই কথা মনে করে এখনকার সুন্দর মুহূর্তটুকুকে নষ্ট করতে চাইছে না মিলান ।

- কি ব্যাপার, কি চিন্তা করেন ?

ছবির প্রশ্নটাই কেমন জানি চিন্তার জগত থেকে ফিরিয়ে নিয়ে এলো মিলানকে । মিলানের ঠোঁটের কোণে হাসি খেলে গেলো ।

- উহু, কিছু না । কিছু খাবে ? চলো, কোথাও বসে কিছু খেতে খেতে গল্প করি ।

কমপক্ষে এসির বাতাস কিংবা ফ্যানের বাতাস খেতে খেতে তো গল্প করা যাবে । গরমে বসে বসে ঘামের চেয়ে সেটা ঢের উত্তম । মিলানের প্রস্তাবে ছবি রাজী হলো । ফলাফল, তারা পার্ক থেকে বেরিয়ে ভালো একটা বসার জায়গা খুঁজতে লাগলো ।
সর্বশেষ এডিট : ১২ ই এপ্রিল, ২০১৭ রাত ১:৪২
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"বহু দিন পর বন্ধু"

লিখেছেন সনজিত, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮


বহু বছর পর হঠাৎ তোর সঙ্গে দেখা।
প্রথমে চিনতেই পারিনি।
তারপর একচিলতে হাসি-
মনে হলো,
সময় আমাদের চেহারা বদলেছে,
কিন্তু শৈশবের মুখটা এখনো একই রয়ে গেছে।

চোখের কোণে ক্লান্তির রেখা,
চুল অর্ধেকটা সাদা রং,
কাঁধে সংসার,... ...বাকিটুকু পড়ুন

মাংসের ভুলচুক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:০৬


বারে কুত্তার চোখ রঙিন
স্বপ্ন দেখে তাই ঘিন ঘিন
তাই দেখে হাড্ডি হাসে
পিন পিন, নাকের পুহান ঘুম
রক্ত হবে সুরেশ এই চুম;
ঐ গুরুজনে কইছে কথা
কুত্তার পেটে ঘি করে ব্যথা
স্বপ্ন তো দেখবেই ভুক... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

×