somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছবি আর মিলানের গল্প ।। বৈশাখের ১ম দিনের উদযাপন

১৪ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হঠাৎ মোবাইল হাতে নিয়ে মিলান দেখতে পেলো ১২ টি মিস কল । এতগুলা মিসকল দেখেই সে অবাক হয়ে গেলো । কি দিতে পারে এতগুলা মিসকল !! হ্যাঁ, ছবি । তাই বলে ১২টি !! যে মেয়েটা নিজেই ফোন দিলে বেশিরভাগ সময় ধরতে চায় না, আজকে সে-ই কিনা নিজে ১২ বার কল !! মিলানের অবাক হওয়ার ব্যাপারটা ক্রমান্বয়ে বাড়তে লাগলো । মিলান মেলায় এসেছে, তার ক্যাম্পাসের বৈশাখী মেলায় । হ্যাঁ, আজকে পহেলা বৈশাখ, বাংলা বছরের প্রথম দিন । বাঙালি সংস্কৃতির অনেক আনন্দের দিন । বন্ধুদের আড্ডায় এতটাই ব্যস্ত ছিল মিলান যে ছবি যে তাকে এতবার করে কল দিচ্ছে সেটাই টের পায়নি সে । কিন্তু ছবির এতবার কল দেবারই বা উদ্দেশ্য কি !! জানার জন্য মিলান ছবিকে কল ব্যাক করলো । না, কল টা ধরলোই না মেয়েটা । কি ব্যাপার, আবার রাগ করলো না তো ? মিলান আরও ২-৩ বার ট্রাই করলো কিন্তু নাহ, কোনবারই ফোনটা ধরলো না মেয়েটা । মিলান কিছুটা চিন্তাগ্রস্থ হয়ে আবার আড্ডায় শরীক হয়ে গেলো ।

তারও প্রায় আধা ঘণ্টা পর মিলানের মোবাইল মেসেজ, ছবির মোবাইল থেকে । "তোমার ক্যাম্পাসের মেলায় এসেছিলাম কিন্তু মানুষজন তো অনেক ব্যস্ত । ঠিক আছে, আমি চললাম । পরে যেন কেউ না বলে, তার এত করে বলার পরও আমি আসিনি" । মেসেজটা পড়ার পরই মিলান ফিক করে হেসে ফেললো । তার মানে ছবি তার ক্যাম্পাসে ? মিলানের মনে হলো হঠাৎ আনন্দে সে একটা চিৎকার দেয় । কিন্তু নাহ, আশেপাশে অনেক মানুষ । চিৎকার দিলে তাকে পাগল ভাবার সম্ভাবনা অনেক । মিলান কিছুক্ষণ চিন্তা করে ছবিকে কল দিলো । অবশেষে মেয়েটা ফোনটা ধরলো ।

- কোথায় তুমি ?
- আমি চলে যাচ্ছি । তোমার ক্যাম্পাসে এসেছিলাম কিন্তু পরিচিত কাউকেই তো পেলাম না । ভালো লাগছে না । তাই চলে যাচ্ছি ।
- ইয়ার্কি করো নাকি তুমি ? এই মুহূর্তে কোথায় তাই একবার বলো ।
- কেন, বললে কি হবে ?
- কিছু না । এমনিতেই জিজ্ঞেস করছি, কোথায় তুমি ?
- এমনিতে জিজ্ঞেস করলে যদি আমি এমনিতে উত্তর না দেই ?
- দেখো, ছবি, প্লিজ বলো না, কোথায় তুমি ?
- তোমার ক্যাম্পাসের মেইন গেটে । কিন্তু তুমি এখন দৌড়ে আসলেও লাভ নেই । আমি এখনই চলে যাবো । খুঁজে পাবে না আমাকে ।

মিলান আর কিছু না বলে ফোনটা রেখেই দৌড় লাগালো তার ক্যাম্পাসের মেইন গেটের দিকে । বন্ধুদের আড্ডা, ক্যাম্পাসের এত জনসমাগম কিংবা এত এত উৎসব, অনুষ্ঠান কিছুই আর তাকে টানছে না । তার ভালোলাগার, ভালোবাসার মানুষটার এরকম সারপ্রাইজ তার মনোযোগ আকর্ষণ করে ফেলেছে পুরোটুকুই । আচ্ছা, মেয়েটা কি সত্যিই পাগল ? মিলান দৌড়ে হাঁপাতে হাঁপাতে মেইন গেটের সামনে গিয়ে দেখলো, একটা মেয়ে দাড়িয়ে আছে শুধু তার জন্যই । হ্যাঁ, মেয়েটা ছবিই । মিলান দৌড় থেমে মেয়েটির দিকে তাকিয়ে হেসে দিলো । ছবি কিছুক্ষণ কপট রাগ দেখিয়ে সেও মিলানের দিকে তাকিয়ে হেসে দিলো । হাজার হলেও উদযাপনগুলো প্রিয়জনদের সাথেই ভালো হয় । প্রিয়জন ছাড়া আবার কিসের উৎসব ? কিসের উদযাপন ? :)

সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা :) :)
সর্বশেষ এডিট : ১৪ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:২৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"বহু দিন পর বন্ধু"

লিখেছেন সনজিত, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮


বহু বছর পর হঠাৎ তোর সঙ্গে দেখা।
প্রথমে চিনতেই পারিনি।
তারপর একচিলতে হাসি-
মনে হলো,
সময় আমাদের চেহারা বদলেছে,
কিন্তু শৈশবের মুখটা এখনো একই রয়ে গেছে।

চোখের কোণে ক্লান্তির রেখা,
চুল অর্ধেকটা সাদা রং,
কাঁধে সংসার,... ...বাকিটুকু পড়ুন

কিছু খাতের চাকুরী বেতন-ভাতামুক্ত ঘোষণা করা যেতে পারে

লিখেছেন এমএলজি, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:২৮

এক সমীক্ষায় জানা যায়, বাংলাদেশে সরকারি চাকুরেদের প্রায় ৯১ শতাংশ ঘুষ গ্রহণ করে। এছাড়া, সরকারের শীর্ষ পর্যায়ের অনেকেও মনে করেন বাংলাদেশে দুর্নীতি নির্মূল সম্ভব নয়; যার অর্থ দাঁড়ায়, দুর্নীতিকে আমরা... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

×