somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কবিতা আর কিছু চিন্তার রসদ :#) :#)

০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

" অবেলার দ্বিপ্রহরে দ্বীপ জ্বালিয়ে
তুমি খুঁজোনা আমার ছায়ামূর্তি
আমি তো সেই ঠায় দাড়িয়ে আছি
কামনায় তোমার মনের হর্ষ পূর্তির "

মাত্র চার লাইনের এমন কবিতা লিখে নীরব বাইরে থেকে আসমাদের বাড়ির উঠোনের দিকে চেলে দিলো । ওর অবশ্য উদ্দেশ্য ছিল কবিতাটা সরাসরি আসমার হাতে দেওয়া কিন্তু সে উপায় নেই !!

আসমা মেয়েটি এখন গৃহবন্দী । তার বাবা আসলাম সাহেব মেয়ের পায়ে যেন বেড়ী পড়িয়েছেন । সামনে এসএসসি পরীক্ষা অথচ একমাত্র মেয়ের মন এখন উড়ুউড়ু । শুধু গৃহবন্দী করেই ক্ষান্ত হননি তিনি, মেয়ের ব্যবহৃত মোবাইলটিও নিয়ে নিয়েছেন । আসমা অবশ্য গৃহবন্দী হওয়ার বিষয়টা চুপচাপ মেনে নিলেও মোবাইল নিয়ে নেওয়ার সময় সে কি কান্না !! এমনকি মেয়ের কান্না শুনে মিসেস জাহানারা মানে আসমার মা তার বাবার কাছে গিয়ে অনুরোধ করতে বাধ্য হয়, অথচ স্বামীকে ভয় পান তিনিও । কিন্তু অনুরোধে একটুও মন গলেনি আসলাম সাহেবের । কঠিন মনের এই মানুষটাই উল্টো জোরেশোরে ঘোষণা দিয়েছেন, এসএসসিতে এ+ পেলে শুধু এই মোবাইলই না, নতুন একটা ভালো মোবাইল আর সাথে একটি ল্যাপটপও কিনে দেবেন মেয়েকে । এটা শুনেই আসমার কান্নার বেগ একটু একটু করে কমতে কমতে এখন প্রায় শূন্যের কোটায় এসে ঠেকেছে ।

বাংলায় একটা কথা আছে, "পড়বি তো পড় মালির ঘাড়ে" অর্থাৎ যেখানেই বাঘের ভয় সেখানেই রাত হয় । নীরবের চিঠিটা ঠিক এসে পড়েছে আসলাম সাহেবের পায়ের কাছে । তিনি উঠোনে দাড়িয়ে কুলি করছিলেন, এমন সময়ই ঘটে ঘটনাটা । আসলাম সাহেব একটু ঝুঁকে গিয়ে কাগজটা উঠিয়ে খুললেন । আসমার শুভচিন্তক এখন অত্যাধিক আকারেই বেড়ে গেছে । তিনি আশা করছিলেন হয়তো কোন প্রেমপত্র টাইপের কিছু একটা হবে । এর আগেও বেশ কয়েকটা চিঠি পড়ে তিনি রান্না করার চুলায় দিয়েছিলেন । এই কাগজটা হাতে নিয়েও প্রথম চিন্তা এটাই এসেছিল কিন্তু কাগজ খুলে অবাক হয়ে লক্ষ্য করলেন শুধু চার লাইনের একটা কবিতা আর কিছুই লেখা নেই । লেখাটা যে সরাসরি আসমাকে নিয়ে লেখা এটা বলারও সুযোগ নেই । কবিতাটা পরপর চার-পাঁচবার পড়ে ফেললেন তিনি । প্রথম দুইবার যা একটু বুঝেছিলেন, পরের তিন-চারবার পড়ার পর সব গুলিয়ে ফেলেছেন । শেষে নিরুপায় হয়ে আসমার কাছেই নিয়ে যেতে হলো তাকে । হাজার হলেও এই চিঠির রহস্য তিনি উদ্ধার করবেনই ।

আসমা প্রথমে একটু ইতস্তত করলেও পরবর্তীতে চিঠির কবিতাটা পড়ে ফেললো । আসলাম সাহেব খুব খেয়াল করে আসমার মুখের দিকে তাকিয়ে ছিলেন এতক্ষণ । চিঠিটা পড়ার সময় মুখের মুখের অভিব্যক্তি পরিবর্তন হয় কিনা, এটা বুঝার জন্য । কিন্তু না !! মেয়ে তো তার খুবই স্বাভাবিক । অত্যন্ত অবাক হয়ে আসলাম সাহেব চিঠিটা আবার মেয়ের হাত থেকে নিয়ে পড়লেন । ধুর, বারবার, গুলিয়ে যাচ্ছে । আসমা ভেবেছিল হয়তো তার বাবা তার কাছে এই কবিতার অর্থ জানতে চাবেন কিন্তু তাকে অবাক করে দিয়ে আসলাম সাহেব সেই কাজটি করলেন না । শেষে মেয়েকে পড়তে বসতে বলে, বেরিয়ে গেলেন মেয়ের রুম থেকে । অন্য চিঠিগুলোর পরিণতি হয়তো চুলার আগুনের রসদ হয়েছিল কিন্তু এই চিঠি হয়েছে আসলাম সাহেবের চিন্তার রসদ । ভালোই জমেছে এইবার !!! ;)
সর্বশেষ এডিট : ০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:২১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৩

লিখেছেন ডঃ এম এ আলী, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারী প্রতিষ্ঠান বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছে বেসরকারী ব্যক্তি কাজি জেসিন!

লিখেছেন ঢাবিয়ান, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:৫২




আশির দশককে বলা হয় বিটিভির নাটকের স্বর্ণযুগ । সেই সময়ে বিটিভিতে মহাপরিচালক হিসাবে বিভিন্ন সময়ে ছিলেন মুস্তাফিজুর রহমান,এম এ সাঈদ , জামিল চৌধুরি প্রমুখ।... ...বাকিটুকু পড়ুন

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×