somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোশারফ হোসেন ০০৭
বেলাশেষে ক্লান্ত-তৃষ্ণার্ত পথিকের ন্যায় আসলাম সামুর তীরে, রেখে যেতে চাই কিছু অবিস্মরণীয় কীর্তি । পারি না আর না পারি, চেষ্ঠার ত্রুটি রাখবো না, এই ওয়াদা করছি ।

আজ রাত পোহালেই কাল সকালে বিসিএস পরীক্ষা । আপনি দিচ্ছেন তো এই পরীক্ষা ?

২৮ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

- আরে দোস্ত কি খবর ?
- খুব একটা ভালো না রে, বলিস না, খুব চিন্তায় আছি ।
- কি সমস্যা ?
- জানিস না, কালকে বিসিএস পরীক্ষা । চিন্তায় পড়াটা তো স্বাভাবিক
- ওহ, তাই বল । আমি তো আরও ভাবলাম কি না কি
- সারাদিন পড়ার টেবিলেই বসে ছিলাম । মাথাটা ঘুরতেছে তাই একটু বাইরে এসেছি । দেখি একটু পর গিয়ে আবার পড়তে বসবো
- চা- কফি কিছু খাবি ? আয় একটু বস, কথা বলি

আমার প্রস্তাবে রাজী হয়ে বন্ধু বসলো । দুইটা ব্ল্যাক কফির অর্ডার দেওয়া হলো । কফি চলেও আসলো একটু পর । কফির ধোঁয়াটে কাপেই আমাদের গল্প এগিয়ে চললো ।

- তা তোর সিট কোথায় পড়েছে ?
- পলিটেকনিক কলেজে
- ওহ, সেটা তো এখান থেকে বেশ দূর । সকাল সকাল রওনা দিতে হবে
- হুম । তোর সিট কোথায় পড়েছে ?
- আমার সিট মানে ?
- তোর সিট মানে, বিসিএস পরীক্ষার সিট !!
- আমি তো ফরমই তুলিনি, জানিস না ?
- ফরম তুলিসনি !!! কি বলিস !! তুই বিসিএস দিবিনা ?
- না, বিসিএস ব্যাপারটাই আমার ভালো লাগে না তেমন
- কেন ?
- আচ্ছা, তুই বল । অন্যান্য দেশে যখন একটা বয়স শেষে অভিজ্ঞতা সম্পন্ন লোকদের সরকারী চাকুরী প্রদান করে তাদের জীবনের অভিজ্ঞতাগুলোকে কাজে লাগানো হয়, সেখানে আমাদের তরুণ সমাজকে শত শত বইয়ের ভাজে মুখ ঠেসে ধরে, মুখস্ত করিয়ে, তোতা পাখির মত আউলিয়ে সেই বইগুলোকেই বছর শেষে নৈব্যক্তিক আর লিখিত পরীক্ষার প্রশ্নে বমি করিয়ে সেটার দ্বারা মূল্যায়ন করিয়ে সরকারী চাকুরী দেওয়ার মানে কি ? অথচ এই তরুণ সমাজ কিন্তু তাদের মেধাকে কাজে লাগিয়ে শুধু সরকারী চাকুরির পিছনে না ছুটে ক্রিয়েটিভ চিন্তাধারার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে পারতো । আমাদের দেশে জনসংখ্যা মাথাতিরিক্ত । এই অতিরিক্ত জনসংখ্যাকে বোঝা না বানিয়ে সম্পদ বানানো যেতো কিন্তু এই প্রচলিত সিস্টেমের দ্বারা সেটা কি আদৌ সম্ভব ? কোনরকমে একটা সরকারী চাকুরী পেলে কে কার আগে নিজের পকেট ভারী করবে, সেই চিন্তাতেই আবার অস্থির হয়ে যায়, এমন দেশ কি আমরা চেয়েছিলাম ? এই কি বিসিএ- এর লক্ষ্য ?

আমার কথা একনাগাড়ে শুনলো বন্ধুটি । এরপর কফির শেষে চুমুক দিয়ে হঠাৎ করেই দাড়িয়ে গেলো ।

- দোস্ত থাক, আমি যাই, বেশ পড়া বাকী আছে । কাল পরীক্ষা দিয়ে এসে সন্ধ্যার দিকে আরও গল্প করা যাবে । কমপক্ষে বিসিএস পরীক্ষাটা দেওয়ার আগে উল্টাপাল্টা কোন ভাবনা মনের মধ্যে ঢুকাতে চাই না ।

এই বলে বন্ধু উল্টো দিকে ঘুরে হাঁটা শুরু করলো । আমার বলা কথাগুলো একটাও তার কানে ঢুকেনি, এমনটাই মনে হলো আমার ।

#এই কথোপকথনের চরিত্র ও ঘটনা কাল্পনিক হলেও ঘটনাপ্রবাহ সত্য । আগামীকাল বিসিএস পরীক্ষা । পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে একবার চক্কর দিলে, ছাত্রছাত্রীদের সাথে কথা বলে এমন মনে হওয়াটাই বেশ স্বাভাবিক যে বিসিএস না দিলে জীবন ১৬ আনাই বৃথা !! এতই যদি তরুণ সমাজ সরকারী চাকুরী করে দেশের হাল ধরে তবে বিসিএস ক্যারিয়ারের ৩৭ বছর পার হয়ে ৩৮ বছরে পা দিয়েও দেশ কেন এখনও বৃদ্ধদের হাতে ? কেন তরুণ সমাজ সামনে এগিয়ে দেশ চালানোর ক্ষমতাটুকু নিজেদের হাতে নিতে পারে না ? এমন পঙ্গু তরুণ সমাজ খালি জানে বিসিএস দিতে, এরা দেশ চালাতে জানে না, দেশ গোল্লায় গেলেও এদের কিছুই আসে যায় না, এরা সবসময় নিজের আখের গোছাতেই ব্যস্ত !! :( :(
সর্বশেষ এডিট : ২৮ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৩১
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চেগা মিয়া

লিখেছেন রাজীব নুর, ০৩ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০



সকাল ৭ টা। আশ্বির্নের মাঝামাঝি।
হাজী শারাফত আলীর ছেলে মন খারাপ করে আকাশের দিকে তাকিয়ে আছেন। রাতে তার ভালো ঘুম হয়নি। তার ভাই বোনদের কথা মনে পড়লেই... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ চোরের উপরে বাটপারি!!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ০৩ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৭



টুং করে একটা নোটিফিকেশান আসলো।

ফাৎনার নড়াচড়া দেখে বুঝলাম, বড়শিতে একটা 'ব্রাউন ফিস' ধরা পড়েছে। এখন টেনে তোলার আগে খানিকটা খেলতে হবে। মৎস্য শিকারীরা জানে, এই কাজটা খুবই রোমাঞ্চকর... ...বাকিটুকু পড়ুন

তাওরাত ও যুক্তি দিয়ে কথা বলুন - ইহুদীরা আত্মসমর্পন করবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা অক্টোবর, ২০২৬ রাত ৮:০০

গানঃ 'My Name Is Palestine' - Garth Hewitt
লিংকঃ Click This Link



জ্ঞানী মানুষ যুক্তি পছন্দ করেন। জ্ঞানী মানুষ অজ্ঞানতার বেড়াজাল থেকে নিজেকে বের করে যুক্তির মাপকাঠিতে নিজের জীবনকে সাজায় বলে... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোস্ট: বিদায়ের আগে

লিখেছেন অর্ক, ০৩ রা অক্টোবর, ২০২৬ রাত ১০:১৭



আমি নিজের লেখা ও অনুবাদ করা কিছু বই বের করতে চাই। এক্ষেত্রে কেউ কোনওভাবে সহযোগিতা করতে পারলে জানাবেন। গতকাল একজন নিয়মিত ব্লগারের মন্তব্যে ব্লগ বন্ধ হবার জোর সম্ভাবনার কথা জেনে... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহকে জানতে হলে পাকিস্তান আন্দোলনের ইতিহাস জানতে হবে। পর্ব-১

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৩



পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা.... ...বাকিটুকু পড়ুন

×