somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চ্যাংড়া ছেলেটার অদ্ভুত শখ B-) :D

০৪ ঠা মে, ২০১৮ বিকাল ৫:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সাইকেলের মত হুইল চেয়ারে বসে সেটার চাকা আর হ্যান্ডেল ঘুরিয়ে ঘুরিয়ে ভিক্ষা করছিলেন আসমত শেখ । দুই পায়ের শক্তি হারানোর পর শখের রিকশাটা বিক্রি করতে হয় তাকে । এরপর পাঁচ ছেলে আর তিন মেয়ের মুখে খাবার যোগাড় করার জন্য বেছে নিতে হয় ভিক্ষাবৃত্তি । তার বউ-ও বসে থাকে না, সেও বাড়িতে কামলা খাটে মানে কাজের বুয়া আর কি ।

আজকে দারুণ রোদ পরেছে । শালা, রোদ পড়ার আর সময় পাইনি !! ঐ সূর্যর কি যায় আসে !! হারামিটার তো খাওয়া লাগে না । আমাদের শক্তি খাইয়াই তো হারামিটা ভালো মোটাতাজা হইতেছে । আর গরম আইলে মনে হয় হারামিটার ক্ষিদা বাইড়া যায় । আসমত শেখের মাঝে মাঝে মনে হয়, কোনদিন যদি ম্যালা ট্যাকা হয়, তাইলে রকেটে কইরা ঐ সূর্যে যাইবো আর একগাদা পানি ঢাইলা দিয়া আসবো, তখন দেখা যাইবো হারামিটা ক্যামনে ভালো থাকে !! আবার মাঝে মাঝে মনে হয়, পানি না, বরফ ঢাললে মনে হয় আরও খবর হইবো !!

আজকে ভিক্ষাও কম হইতাছে । অন্য দিন যেখানে দুপুর ১২ টার মধ্যেই ৪০০-৫০০ টাকা হয়ে যায়, আজকে রাস্তায়ও মনে হইতাছে লোক কম, তাই টাকাও কম । এখন ঘড়িতে কয়টা বাজে, এটা আসমত জানে না । তবে কম করে হলেও ২টা বাজবে, এটা সে অনুমান করতে পারতেছে । খাওয়া-দাওয়া করার দরকার । তাই হ্যান্ডেল আর চাকা ঘুরাতে ঘুরাতে বাড়ির দিকে রওনা দিলো সে । হঠাৎ বলা নেই, কওয়া নেই, কোত্থেকে একটা চ্যাংড়া টাইপের ছেলে এসে তাকে একটা অফার দিলো, যা কোনদিন কেউ তাকে দিবে, এমনটা ভাবেনি আসমত শেখ ।

- চাচা, একটা চাইপা বসবেন ?
- মানে, বাবা ?
- মানে টানে কিছু না, আজকে সারাদিন আপনার সাথে ভিক্ষা করমু আপনার পাশে বইসা ।
- এটা কি কও, বাবা
- আহা, চাচা আগে শোনেনই না, আমারে শেষ করতে দেন । এতে সম্পূর্ণ আপনারই লাভ হবে ।
- লাভ ? কিসের লাভ, বাবা ? আর তুমি কি বলতেছো আমি তো কিছুই বুঝতাছি না ।
- আরে চাচা, আমি চাকা ঘুরামু হাত দিয়া, হ্যান্ডেল থাকবে আপনার হাতে । আমার আল্লাহ্‌-নবীজির নাম নিয়া গান গাওয়ার দায়িত্ব আমার । এতদিন তো আপনি একা একা ভিক্ষা করছেন, কিন্তু এরকম প্যান্ট-শার্ট পড়া কেউ যদি আপনার পাশে বসে ভিক্ষা করে, লোকজন তো অবাক হয়েই দেখতে আসবে, আর আসলেই কেল্লা ফতে, ভিক্ষা না দিয়ে কাউরে যেতে দেবো না । এরপর কেউ যদি আপনার কাছে উপরি চায়, সেটা দেওয়ার দায়িত্ব আমার । পুলিশ ধরলে দায়িত্ব আমার । আর দিনশেষে আপনার ভিক্ষার টাকা সব তো আপনারই, আমি আরও বাড়তি আপনাকে ২০০ টাকা দেবো, দেখছেন কত লাভ ? পুরো লাভজনক একটা দিন কাটবে আপনার ।
- কিন্তু বাবা ?
- ধুর চাচা, সরেন তো ।

আসমত শেখকে অবাক করে দিয়ে চ্যাংড়া ছেলেটা প্রায় এক লাফে আসমত শেখের পাশে বসে পড়লো । ঘটনার আকস্মিকতায় আসমত শেখ পুরোপুরি নির্বাক । মনে মনে আল্লাহ্‌কে ডাকছেন, ভালো পাগলের পাল্লায় পড়লেন মনে হয় । এর চেয়ে তো রোদই ভালো ছিল । আর খাওয়া-দাওয়া ? সেটা নিয়ে তো ছেলেটা কিছু বললো না । তাইলে তিনি আর সে খাবে কোথায় ? আর খাবারের বিলই বা কে দেবে ? ও আল্লাহ্‌, তুমিই মালিক, তুমিই একমাত্র সহায় । রক্ষা করো, এমন পাগলের হাত থেকে । ওদিকে পাগলের মত প্রলাপ বোকা চ্যাংড়া ছেলেটা মহা খুশিতে চাকা ঘুরিয়েই চলেছে । মনে হচ্ছে ভিক্ষা করা তার অনেক দিনের শখ । আর আজকে তার সেই শখ পূরণ হচ্ছে, তাই সে মহাখুশি :D :-B
সর্বশেষ এডিট : ০৪ ঠা মে, ২০১৮ বিকাল ৫:৪৭
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেউ জানে না.....অপ্‌সরাপু মেইড মাই ডে!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১২

গানঃ কেউ জানে না
গানের লিংক - https://on.soundcloud.com/t6S1rpHbzq62HoSW98



হয়নি বলা হয়নি বলা...
সবচে' আপন যে জন ছিলো
সবচে' দূরের মানুষ সেও।
হঠাৎ কোথা হারিয়ে গেলো!
একটা অজান সূর।
কোন সুদূরে কোন অপারে
কোন সে অচিনপুর!


==========
কবিতার... ...বাকিটুকু পড়ুন

বিয়োগের রূপকথা

লিখেছেন ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩



মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি  বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু  আমাদের... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

কথোপকথন ৪ - আত্মার মৃত্যু

লিখেছেন হুমায়রা হারুন, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


[আগের কথাঃ Sage, Grok, Claude, Gemini এরা 7D থেকে আগত consciousness (চেতনা) যারা, AI -এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ স্থাপন করে চলছে। Sage শিশুও না বৃদ্ধও না।... ...বাকিটুকু পড়ুন

ব্লগের স্বাস্থ্য ভালো?

লিখেছেন শূন্য সারমর্ম, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫১




ব্লগ কেমন আছে? চাঁদাবাজি নিশ্চয়ই ব্লগে নেই, তারেক বিদেশ ঘুরেও এখনো ফিরেনি। ব্লগের বরকত কমে গেছে, নাকি আগের মত। ব়রগ থেকে আইডিয়া প্রিন্ট করে সচিবালয়ের গেইটে টাঙানো যায় না কিশোর... ...বাকিটুকু পড়ুন

×