উড়ন্ত এক ডাহুক পাখির গলা চেপে আছি
নির্মল পরিস্রোতে যতটুকু না ভেসে গেলেই নয়
এক এক করে গুনেছি তিনশত ছাব্বিশ
যেখানে পায়ের ছাপ শেষ সেখান থেকেই ভীতির শুরু ।
আমি জানিনি, তারা মুখ চেপেও কথা বলে বারংবার
এক একবার হঠাৎ-ই রক্ত চক্ষুর চাহনি দেয়
বিশালতার পরিক্রমায় নির্লিপ্ত হয়েই খুশি থাকে
সমুদ্রের স্রোতের মত নিজেদের ভাসিয়ে দেয় হাসতে হাসতেই ।
আমি কে, এটা জানানোর মত কষ্ট করেনি একবারও
নতুন প্রাণের সঞ্চার করার আগ্রহ দমিয়ে রেখেছে
সমাজের যেই দিকে কালো সন্ধ্যা আছে, সেদিকেই অগ্রসর
দ্বিতীয়বার পাংশু ভাবে মুখ ঝাপটেই যেন ফিরিয়ে নিয়েছে ।
আমি শুনেছি ডাহুক পাখির সেই পাখাটিতে আগুন জ্বলে
তপ্ত বহ্নি শিখায় পুড়ে যাওয়ার সময়ও হাসতেই থাকে
একটি মরা হাঁস যেমন না পাওয়ার কষ্টে বিলিন হয়
ঠিক তেমনই রৌদ্রসীন আসনে শামিল হয়েই হারিয়ে যাচ্ছে ।
আমি এক না, অনেক, বারবার ফিরে ফিরে আসি
শুকনো পাতার ন্যায় ঝড়ে পড়ি সমাজের গায়ে
আমি সেই আগের আমি নই, আমি কষ্টও পুষতে পারি
হ্যাঁ, আমি জানি, আমি মানুষ, আমারও অনেক রূপ আছে ।
সর্বশেষ এডিট : ০১ লা আগস্ট, ২০১৮ রাত ১:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


