somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোশারফ হোসেন ০০৭
বেলাশেষে ক্লান্ত-তৃষ্ণার্ত পথিকের ন্যায় আসলাম সামুর তীরে, রেখে যেতে চাই কিছু অবিস্মরণীয় কীর্তি । পারি না আর না পারি, চেষ্ঠার ত্রুটি রাখবো না, এই ওয়াদা করছি ।

অনেকগুলো কথা একসাথে । জানি না, কথাগুলো পৌঁছাবে কি না !!

০৪ ঠা আগস্ট, ২০১৮ বিকাল ৩:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বরাবর,
বিএনপি , জামায়াতে ইসলামী এবং অন্যান্য আরও রাজনৈতিক দল যেমনঃ এলডিপি, বাংলাদেশ ইত্যাদি ।

আপনাদের কাছে অনুরোধ, আপনারা আপনাদের আন্দোলনের প্রোপাগান্ডা হিসেবে বর্তমান কোমলমতি স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের এই আন্দোলনকে ব্যবহার করা থেকে বিরত থাকুন । মেরুদন্ড সোজা করে পর্দার আড়াল থেকে বেরিয়ে নিজেরা পারলে কিছু করে দেখান । এই বাচ্চাগুলাকে সামনে রেখে কোন কুচক্রিমূলক কাজ করবেন না, প্লিজ, প্লিজ ।


( ছবির কথাগুলো কিছুটা অর্থে আপত্তিকর কিন্তু এডিট ভয়ংকর । একটি ছবির সেম্পল দিলাম মাত্র । আরও অনেক আছে)

আপনারাই আপনাদের পেজ থেকে শেয়ার করলেন, আগামী রবিবার থেকে নাকি সরকার বিশেষ করে আওয়ামী লীগের কিছু ক্ষমতাসীন নাকি চক্রান্ত করে প্রায় ১০০০ থেকে ২০০০ জন উচ্ছৃঙ্খল ছেলেদের নামিয়ে এই আন্দোলনকে নস্যাৎ করার চেষ্ঠা করবে । ভালো, দেশের মানুষকে সচেতন করলেন । কিন্তু নিজেরা খোলসে ঢুকে এই আন্দোলনে যদি যান তাহলে কিন্তু সরকার সহজেই সাধারণ এসব ছাত্রছাত্রীদের বিপদে ফেলাতে সক্ষম হবে, আপনাদের সাহায্যে । [সূত্রঃ অনুগ্রহপূর্বক নিউজ টি ম্যাসেজের মাধ্যমে শেয়ার করবেন। কোনপ্রকার পোষ্ট দিবেন না।]

বরাবর,
বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব-আল-হাসান,

যে আপনাকে নিয়ে যত বাজে কথাই বলুক, আমি সবসময় আপনার সমর্থক ছিলাম । এমনকি বাংলাদেশ ক্রিকেট দলে আপনিই আমার সবচেয়ে প্রিয় খেলোয়াড় । সবসময় বিভিন্ন আড্ডায় কিংবা আলোচনায় যখন কেউ আপনাকে নিয়ে অন্যরকম কথা বলতো, আমি তখন নিজে আপনার পক্ষে হয়ে কথা বলেছি, তর্ক করেছি । আপনি নাকি ভোটে দাঁড়াবেন, এই জন্যই নাকি আপনি ক্রিকেট খেলাটিকেই আর প্রাধান্য দেন না, এটা নিয়েও অনেক তর্ক করেছি কিন্তু বর্তমান কোমলমতি বাচ্চাগুলার এই আন্দোলনে আপনি দয়া করে না জড়ানোটাই বেশি মঙ্গলজনক ব্যাপার ছিল । কারণ ভয় ছিল, আপনি যাই বলবেন, জনগণ আপনার বিরুদ্ধাচারণ করবে । হয়েছেও তাই । আপনার এমন পোস্ট সত্যিকার অর্থে হতাশাদায়ক । এই ছাত্রছাত্রীদের আপনি ফিরে যেতে বলেছেন বাড়িতে, ঘরে কিন্তু এরা ফিরে গেলেই কি সব সমস্যার সমাধান হয়ে যাবে ? যদি না হয়, তাহলে এর দায়ভার আপনি নেবেন ? [সূত্রঃ শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরার অনুরোধ সাকিবের]

ফেসবুক ঘাটতে ঘাটতে, এক ড্রাইভারের স্বীকারোক্তিমূলক একটি ভিডিও দেখলাম । তিনি নিজ মুখেই স্বীকার করলেন BTRC তে নাকি ১০০০০ এর টাকার বিনিময়ে সহজেই ড্রাইভিং লাইসেন্স পাওয়া যায়, খালি স্টিয়ারিং ধরা জানলেই হয় । প্রায় ৭০-৭৫% ড্রাইভার সড়কের নিয়মকানুন জানে না । তো এরা দুর্ঘটনা ঘটাবে না তো কে ঘটাবে ? এই ড্রাইভার লোকটি নিজেই স্বীকার করলেন, তিনি ট্রেনিং নিতে চান । বাংলাদেশের সকল ড্রাইভারের যে ড্রাইভিং এর ট্রেনিং নেওয়া উচিৎ, এটাও তিনি মনে করেন । [সূত্রঃ আমি ট্রেনিং নিতে চাই]

মাননীয় নৌ ও পরিবহন মন্ত্রী এখন ঠাণ্ডা মাথায় বসে চিন্তা করে একটা সমাধান বের করলেই ল্যাঠা চুকে যায়, শুধু শুধু জেদ ধরে বসে থাকলে তিনি বরং নিজের এবং দলের ক্ষতিই করবেন, উপকার নয় ।
সর্বশেষ এডিট : ০৪ ঠা আগস্ট, ২০১৮ বিকাল ৩:০৩
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি মুমূর্ষু কবিতা

লিখেছেন সালমান মাহফুজ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১১



আমি আর কবিতা লিখব না বলেও
লিখে ফেলি একটি মুমূর্ষু কবিতা–
জন্ম নেয়ার আগেই যারা অবিরাম
মৃত্যুযন্ত্রণায় কাতরাচ্ছে, লাথি মারছে
পদ্যের চিরায়ত চোয়ালে !
পঙক্তিতে পঙক্তিতে পথ হেঁটে
প্রচণ্ড পিপাসায় আমি পান করি
কবিতার স্নিগ্ধ জল; আর... ...বাকিটুকু পড়ুন

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ এসেছে শরৎ

লিখেছেন ইসিয়াক, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩১



শরৎ-প্রাতে শিউলি ঝরা ক্ষণে
দিবাকর ছড়ায় হাসি।
দিঘির জলে রক্তিম পদ্ম
ফুটেছে রাশি রাশি।

ছাতিম গাছের নিভৃত নির্জনে
সবুজ পাতার ঘ্রাণ।
সুখ আহ্লাদে ডাকছে নিসর্গ
উচাটন মন প্রাণ। 

স্নিগ্ধ  বাতাস দোলা... ...বাকিটুকু পড়ুন

মাইনকা চিপা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬


এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই... ...বাকিটুকু পড়ুন

×