somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোশারফ হোসেন ০০৭
বেলাশেষে ক্লান্ত-তৃষ্ণার্ত পথিকের ন্যায় আসলাম সামুর তীরে, রেখে যেতে চাই কিছু অবিস্মরণীয় কীর্তি । পারি না আর না পারি, চেষ্ঠার ত্রুটি রাখবো না, এই ওয়াদা করছি ।

প্রিয় বাংলাদেশ, ক্ষমা করো, তোমার একজন অক্ষম নাগরিক বলছি :(

০৭ ই আগস্ট, ২০১৮ রাত ১২:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রিয় বাংলাদেশ,

দুঃখিত আমরা, তোমাকে ভালো রাখতে পারি নাই । লজ্জিত আমরা । সভ্যতা নাকি একসময় লোকালয়ে পাওয়া যেতো, বনে নাকি বন্য জানোয়াররা থাকতো । এখন সব উল্টো হচ্ছে । লোকালয়ে চলছে বন্য জানোয়ারদের তাণ্ডব আর বনে ছড়িয়ে পড়ছে শান্তি । ভাবি, সব ছেড়েছুঁড়ে বনে চলে যাবো । সেই বনের রাজা একজনই । হয় বাঘ না হয় সিংহ । বনে নির্দিষ্ট সময় পর পর রাজা পরিবর্তন হয় না । বন্যরা পরিকল্পনা, কমিটি করে খারাপ কাজ করে না । একাও না, একসাথেও না । বাংলাদেশ তোমার জন্য এখানেও খারাপ সংবাদ । শতকরা বনের পরিমাণও নাকি এখন মাত্র ৯% !! :( আচ্ছা, পুরো দেশজুড়েই তো জানোয়ার । বনভূমির পরিমাণ ১০০%, এমনটা ঘোষণা দেওয়া যায় না ?

তোমাকে যখন আমি এই চিঠি লিখছি আর উদ্ভট বকছি, তখন হয়তো অনেক মধ্য বয়স্ক বাবা-মা কান্নাকাটি করছে । কেন করছে, জানি না । গতকাল রাস্তা দিয়ে হাঁটার সময় খুব চা খেতে ইচ্ছে করছিল । রাস্তার পাশে চায়ের দোকানে ঢুকে চায়ের অর্ডার দিয়ে বসেই টিভির দিকে নজর গেলো । ছোট ছোট বাচ্চাগুলার দৌড়ানি আর কান্না সহ্য হচ্ছিল না । চা না খেয়েই চলে এসেছিলাম । চা বানিয়ে দোকানদার পিছন থেকে ডাকছিল, ফিরে তাকাইনি । হুম, উদ্ভট বকেই চলছি কিন্তু কি করার, নিজেকে থামাতে পারছি না ।

আচ্ছা, তোমার পেটে জানোয়ারেরও কি জন্ম হয় ? হ্যাঁ, মানুষরূপী জানোয়ার । একটা প্রশ্ন করতে ইচ্ছে হয় তোমাকে প্রায়ই । করা হয়ে উঠে না । এখন করি । আচ্ছা, কখনও কি তোমার খারাপ লাগে না, স্বাধীনতা এই শব্দটা তোমার নামের আগে শুধু "স্বাধীন" শব্দটা জুড়া লাগা বাদে অন্য কি উপকার করেছে ? না, উত্তর দেওয়ার দরকার নেই । কিছু প্রশ্নের উত্তর দিতে গেলে খুব আমতা আমতা ভাব চলে আসে । তোমাকে এহেন পরিস্থিতে ফেলাতে চাই না ।

রক্তের গ্রুপ নাকি ৮ টা হয় । কাল তোমার রাজধানীতে রাস্তাগুলোতে এই ৮ প্রকারের রক্ত পুরো মিলে একাকার হয়ে গিয়েছিল । আচ্ছা তখন কি খালি চোখে বলা যেতো, কোনটা কোন রক্ত ? সবই তো লাল রক্ত । অতিশয় লাল, পুরোপুরি লালচে কালো । দেখলেই শরীর গুলিয়ে যায় । নাহ, আর লিখতে পারছি না ।

বাংলাদেশ, তুমি এক কাজ করো । পালিয়ে যাও, হারিয়ে যাও । আর এই লোকালয়ে থেকো না । কেন জানি মনে হয়, এখনকার তোমার এই রূপ তোমার আসল রূপ না । আমরা হয়তো লজ্জিত কিন্তু তোমাকে বাঁচাতে আমরা অক্ষম । ক্ষমা করো, আর সত্যি বলছি, পারলে হারিয়ে যাও । তোমাকে আগলে রাখার ক্ষমতা আমাদের নেই । একেবারেই নেই ।

ইতি
তোমার লক্ষ-কোটি অক্ষম নাগরিকের
একজন
(নাম না হয় নাই শুনলে)
সর্বশেষ এডিট : ০৭ ই আগস্ট, ২০১৮ রাত ১২:৫৪
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:২৫


মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন... ...বাকিটুকু পড়ুন

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

মাইনকা চিপা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬


এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই... ...বাকিটুকু পড়ুন

×