somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোশারফ হোসেন ০০৭
বেলাশেষে ক্লান্ত-তৃষ্ণার্ত পথিকের ন্যায় আসলাম সামুর তীরে, রেখে যেতে চাই কিছু অবিস্মরণীয় কীর্তি । পারি না আর না পারি, চেষ্ঠার ত্রুটি রাখবো না, এই ওয়াদা করছি ।

সড়ক দুর্ঘটনাকে নিয়তি ধরে নিন । দেখবেন নিশ্চিন্ত থাকতে পারবেন

১১ ই আগস্ট, ২০১৮ রাত ১:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আআআআহ !!!

কোল থেকে বিকলাঙ্গ শিশুটিকে খাটের উপরে আছাড় মেরে চিৎকার করে উঠলো সুস্মিতা । তার চিৎকার ক্ষণিকের মধ্যেই বেশ আলোড়ন ফেললো । রান্নাঘর থেকে তার একমাত্র ননদ জুলেখা, আর পাশের ঘর থেকে তসবিহ্‌ জপে যাওয়া শাশুড়ি আম্মা মিসেস আসমা আনোয়ার দৌড়ে এলেন । তারা দুইজনেই এসে দেখলেন সুস্মিতা রেগে গিয়ে ফোঁস ফোঁস করছে । দৃষ্টি একনাগাড়ে ছোট বাচ্চাটার দিকে । রাগে মেয়েটার মুখটাও পুরো লাল বর্ণ ধারন করেছে ।

ওদিকে ছোট বাচ্চাটা ঘটনার আকস্মিকতায় কিছুক্ষণ মুখ বাকা করলেও এখন আবার শান্ত খুব । বয়স মাত্র ৩ মাস কিন্তু মনে হয় পরিস্থিতি ভালোই বুঝে গেছে সে । তাই তো এই যে আছাড়, মায়ের চিৎকার সবকিছুও অগ্রায্য করে, কান্নাকাটি না করে শুয়ে শুয়ে খেলা শুরু করলো ছোট্ট আকিব । যেন পৃথিবীর কোন কষ্টই তার কাছে কোন ব্যাপার না । ওদিকে জুলেখা আর মিসেস আসমা আনোয়ার দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতেই ঘটনা বুঝে ফেললেন । এমন ঘটনা এই মাসেই ঘটলো এই নিয়ে প্রায় ৯ বারের মত ।

- বউ মা, শান্ত হও
- না, মা, আমি এই বাচ্চাকে চাই না । একে আমার কাছ থেকে দূরে সরান
- আহ, এভাবে বললেই তো হয় না, হাজার হোক, তোমার নিজের পেটেরই তো বাচ্চা
- না, এটা আমার বাচ্চা না । আমার বাচ্চা বোবা আর দুই হাত ছাড়া পৃথিবীতে আসতে পারে না । এটা বাচ্চা না, শয়তান । মনে হয় আমার সারা জীবনের সকল পাপের শাস্তি এটা
- আহ, বউ মা, শান্ত হও । এই জুলেখা পানি নিয়ে আয় তো । পানি খাক একটু ও

জুলেখা পানি নিয়ে আসলো । সুস্মিতা কিছুটা খেলো আর হাতে কিছুটা নিয়ে মাথায় দিলো । তার কাছে সবকিছুই অস্বাভাবিক আর স্বপ্নের মত লাগছে । এতসব স্বপ্ন, এতসব প্ল্যানিং, ভবিষ্যতের সকল করণীয় ভাবনাগুলো এই ৩ মাসে আস্তে আস্তে ফিকে হয়ে গেছে । হয়তো মাতৃত্বকালীন ছুটি শেষ হওয়ার ৬ মাসের মাথায় পুরোপুরি ফিকেই হয়ে যাবে । তবু তো আরও ৩ টা মাস !! গত ৩ মাসই ছিল সুস্মিতার কাছে জীবনের তীব্র শাস্তি, এত শাস্তি নিয়ে সে আরও ৩ টা মাস কিভাবে কাটাবে !!

অথচ এমনটা তো হওয়ার কথা ছিল না । তাদের সুখের সংসার, আসিফের সাথে ৫ বছরের প্রেমের পর সংসার জীবনের শুরু । বিসিএসে চান্স পেয়ে শিক্ষকতা পেশায় আসা, স্বামী-শ্বশুর বাড়ি সব নিয়ে ভালোই তো ছিল সে । কিন্তু ঠিক প্রেগন্যান্সির ৭ মাসের মাথায় লং ড্রাইভে ঘুরে যাওয়ার সময় অপ্রত্যাশিত একটা এক্সিডেন্ট আর যেন জীবনের মোড়ই ঘুরে গেলো সুস্মিতার । আসিফও ইঞ্জুর্‌ড হয়েছিল কিন্তু ২ মাস হাসপাতালের ভর্তির পর ঠিক হয়েছে । ক্ষতি হয়েছে বেশি সুস্মিতার । শারীরিক ক্ষতি নয়, মানসিক আর আকিবের মত বিকলাংগ শিশু । ঐ একটি সড়ক দুর্ঘটনাই তাদের কাল হয়েছিল ।

আসিফ যদিও সুস্মিতাকে বুঝাতে চেয়েছে অনেকবার কিন্তু সুস্মিতার রাগের কাছে পেরে উঠেনি আর । লং ড্রাইভে গাড়ির একটু স্পিডে যাওয়া, হঠাৎ একটি ট্রাকের অতর্কিত আগমন । এরপর... আর মনে নেই তার । ঐদিনের সড়ক দুর্ঘটনার ব্যাপারটা নিয়তির উপরই ছেড়ে দিয়েছে । নিয়তির সাথে পাল্লা দিয়ে কে কবে পেরে উঠেছে !!
সর্বশেষ এডিট : ১১ ই আগস্ট, ২০১৮ রাত ১:২৫
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাবধানের মার্ নেই

লিখেছেন ঢাকার লোক, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৩১


নিউ ইয়র্ক থেকে ফিরার পথে নিউ আর্ক্ লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যখন এরোপ্লেনে উঠে নির্দিষ্ট সীটের কাছে পৌঁছলাম দেখলাম এক প্রৌঢ় ভদ্রলোক জানালার পাশের সিটটাতে অলরেডি বসে আছেন। আইল ও... ...বাকিটুকু পড়ুন

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:২৫


মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন... ...বাকিটুকু পড়ুন

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

×