somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোশারফ হোসেন ০০৭
বেলাশেষে ক্লান্ত-তৃষ্ণার্ত পথিকের ন্যায় আসলাম সামুর তীরে, রেখে যেতে চাই কিছু অবিস্মরণীয় কীর্তি । পারি না আর না পারি, চেষ্ঠার ত্রুটি রাখবো না, এই ওয়াদা করছি ।

লেখক নামা - পর্ব -১ :| 8-|

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

- আসতে পারি ?
- না বলার কি উপায় রেখেছেন ? চলেই তো এসেছেন
- না, মানে, আপনি বললে আবার চলে যেতে পারি
- তার আর দরকার নেই, আসুন । তবে একটু কষ্ট করে ঐ যে চেয়ারটা দেখছেন...
- চেয়ার !! কোথায় ?
- আরে ধুর, পুরোটা শুনুন তো আগে । ঐ যে চেয়ার, একগাদা কাপড়-চোপড় রাখা ওর উপর । কাপড়-চোপড়গুলো কষ্ট করে তুলে খাটে রেখে চেয়ার টেনে বসুন

আমার কথা শুনে, জনাব আনিস সাহেব তাই করলেন । ভালোই হলো, মাঝে মাঝে আমি নিজেই ভুলে যাই যে আমার রুমে একটা এক্সট্রা চেয়ার আছে । জনাব আনিস সাহেব একজন প্রকাশক, গত এক সপ্তাহ তিনি আমার পিছন পিছন ঘুরছেন । আমিও তাকে অনেকদিন ঘুরিয়ে আজকে সময় দিয়েছি । যদিও কথা বলতে ইচ্ছা করছে না, কিন্তু ভদ্রলোক মনে হয় সেটা শুনবেন না । আমার কাছে একটা লেখা প্রায় ৭-৮ মাস ধরে আটকে আছে ।

আমার লাস্ট বের হওয়া বই "অবেলার সংশপ্তক" ভালোই বিক্রি হয়েছে । সেই বইটা এই ভদ্রলোকের প্রকাশনা প্রতিষ্ঠান থেকে বের করা । সেই থেকে নতুন আরেকটা বই দেওয়ার জন্য একেবারে মাথা খেয়ে ফেলছেন । আমি অবশ্য ৭-৮ মাস আগেই লেখাটা শুরু করেছিলাম । নতুন দুইটা নামও ঠিক করেছি, "দ্বিপ্রহরের কষ্ট" নয়তো "অভিশপ্ত জীবননামা" । হয়তো শেষে এই দুইটার কোন নামই ঠিক হবে না । হয়তো নতুন কোন নাম ঠিক করা হবে । কিছুই নিশ্চিত না ।

- তা ইয়ে মানে, লেখাটা কতদূর ?
- লেখা !! কোন লেখা ?
- হা হা হা, আপনি তো ভালোই মশকরা করতে পারেন । ভালোই মজা পেয়েছি জনাব ।
- (আসলে আমি মশকরা করেছি ঠিকই কিন্তু আমার প্রধান উদ্দেশ্য এই ভদ্রলোককে ঘাবড়ে দেওয়া) মশকরা !! কে করলো ?

আমার কথা শুনে এবার মনে হচ্ছে ভদ্রলোক সত্যি ঘাবড়ে গেলেন । পকেট থেকে একটা রুমাল বের করলেন । দেখতে পেলাম তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমা হয়েছে । রুমাল হয়তো সেই কারণেই বের করেছেন । তবে মুখে হাসিটুকু ঠিকই ধরে রেখেছেন, হয়তো ধরে রাখার প্রাণপণ চেষ্ঠা চালিয়ে যাচ্ছেন । বুঝা যাচ্ছে না । ভদ্রলোক বেশ ঘাঘু চিজ । ওদিকে আমিও এমন ভান করে চলেছি যে তার কথা কিছুই আমি বুঝতে পারছি না ।

- না, মানে, ঐ যে দ্বিতীয় বইটার কথা বলছিলাম আর কি...
- (অন্য দিকে তাকিয়ে) ফেলে দিয়েছি
- (আমার কথা শুনে মনে হলো ভদ্রলোক আৎকে উঠলেন এইবার) কি !!! ফেলে দিয়েছেন, মানে ?
- হ্যাঁ, ফেলে দিয়েছি । ফালতু লিখেছিলাম । ভালো লাগেনি, তাই ছিঁড়ে ফেলে দিয়েছি ।
- ও মা, এ কি বলেন আপনি ?

(বাকিটা পরবর্তী পর্ব-এ)
সর্বশেষ এডিট : ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:২০
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আল্লাহ মহান=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৩ শে জুন, ২০২৬ রাত ১২:২২



একবার চিন্তায় ডুবাও মন?
ভেবে দেখো আরো একবার
আল্লাহ কত মহান, কত যে তাঁর দয়া;
ভুমিকম্প হলো প্রকট
তবুও বেঁচে আছি এ যাত্রায়
শোকর গুজার করেছো কী তাঁর?

ভাবনায় একবার আনো,
আল্লাহর দেয়া গজব-কত ভয়ঙ্কর
তবুও কী ভয়... ...বাকিটুকু পড়ুন

নিষিদ্ধ সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকীতে মাঠে নামছে জামায়াত-এনসিপি।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে জুন, ২০২৬ রাত ২:১৭


বাংলাদেশে এই প্রথম একটা অভাবনীয় ঘটনার সাক্ষী হচ্ছি আমরা। সরকার টেকানোর জন্য মাঠে নামছে বিরোধী দল! জ্বী, আপনি ঠিকই পড়েছেন। আগামীকাল আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। ওহ সরি,... ...বাকিটুকু পড়ুন

বাইরে এসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৩ শে জুন, ২০২৬ সকাল ১১:৪৬

এসো, বৃত্তবদ্ধ খাঁচা ছেড়ে বাইরে এসো,
কল্পনাতীত উদাত্ত আকাশে চোখ পেতে
দুজনে বসি ঘাস গালিচাতে আজ পাশাপাশি ,
দেখ, পুস্প-ফলে বৃক্ষদের একাগ্র তপস্যা
দেখ, পূর্নিমাকে অর্থ দেয় বিপরীত অমাবশ্যা ।

দেখ, সাপ ও... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ও তাঁর মন্ত্রীবর্গের দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত নয় কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৪

"হে কাবা! তুমি কতই না উত্তম, তোমার সুঘ্রাণ কতই না চমৎকার! তোমার মর্যাদা কতই না মহান! তবে সেই সত্তার শপথ, যাঁর হাতে মুহাম্মদের প্রাণ! নিশ্চয়ই আল্লাহর কাছে একজন মুমিনের জান,... ...বাকিটুকু পড়ুন

বেসুরো গলায় গান গাওয়ার অপরাধে

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৩ শে জুন, ২০২৬ রাত ৯:০৯


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে

যে কোন সিদ্ধান্ত নেওয়ার সময় পপুলিস্ট দিক ও ন্যায়বিচারের দিক উভয়ই খেয়াল রাখতে... ...বাকিটুকু পড়ুন

×