somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোশারফ হোসেন ০০৭
বেলাশেষে ক্লান্ত-তৃষ্ণার্ত পথিকের ন্যায় আসলাম সামুর তীরে, রেখে যেতে চাই কিছু অবিস্মরণীয় কীর্তি । পারি না আর না পারি, চেষ্ঠার ত্রুটি রাখবো না, এই ওয়াদা করছি ।

এক উদ্ভাসিত আলোকিত প্রত্যাবর্তন - আরেকটি চমকে দেওয়া সত্য ঘটনা :|

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের নাম শুনেনি, এমন কাউকে খুঁজে পাওয়া হয়তো মুশকিল যদি সে দুনিয়া সম্পর্কে বেখবর না থেকে থাকে । টনি ব্লেয়ারের স্ত্রী চেরি ব্লেয়ারের সৎ এবং ছোট বোন ইংলিশ ভাষাভাষী এক ইরানিয়ান চানেলের সাংবাদিক লরেন বুথ ফিলিস্তিনি এক বৃদ্ধার ব্যবহারে প্রথমে মুগ্ধ হয়ে এবং পরবর্তীতে ইরানে এক মসজিদে একদিন বয়ান শুনার পর ইসলাম ধর্মের প্রতি দুর্বল হয়ে পড়েন এবং পরবর্তীতে ইংল্যান্ডে ফিরে এসেই ইসলাম ধর্ম গ্রহণ করেন ।



অন্য সকল ধর্মের অনুসারীদের মত বুথও সবসময় ভাবতেন, মুসলিমরা অত্যাচারী, ভয়ংকর, নিষ্ঠুর, জঙ্গি, আত্মঘাতী বোমা হামলাকারী, জিহাদের নামে অহেতুক নির্বিচারে মানুষ হত্যাকারী ইত্যাদি কিন্তু ফিলিস্তিনিতে কিছুদিন আর ইরানে বেশ কিছুদিন মুসলিম অনুসারীদের একান্ত সান্নিধ্যে তার এই ভুল ভাঙে এবং ধীরে ধীরে তিনি ইসলামের ছায়াতলে চলেই আসেন । ইসলাম ধর্ম শুধু মুখে গ্রহণই নয়, লরেন বুথ একেবারে ইসলামকে অন্তরে ধারণ করে নিয়েছেন । একেবারে ফজর থেকে এশা - পাঁচ ওয়াক্ত নামাজ মিস করেন না তিনি । ছেড়েছেন এলকোহল, শূকরের মাংস থেকে শুরু করে হারাম সবকিছুই । এমনকি হিজাব ছাড়া বাইরেও বের হননা ।



ইসলামের মাধ্যমে মানবতার উন্নয়ন - শীর্ষক তার একটি মোটিভেশনাল ভিডিও পাওয়া যাবে ইউটিউবেই । তার লিংকঃ Living Islam: Serving Humanity by Lauren Booth [সম্পূর্ণ বক্তৃতা ইংরেজি ভাষাতে]



কেন ইসলাম গ্রহণ করেন ? সিংগেল মাদার, ব্রিটিশ প্রধানমন্ত্রীর শালিকা, স্বনামধন্য সাংবাদিকতা ইত্যাদি পরিচয়ে ভারী লরেন বুথকে এই প্রশ্ন করা হলে, তিনি জবাব দিয়েছেন বিস্তারিত ভাবে । ইসলামকে যারা অহেতুক ছোট করে, ছোট ভাবে, ঘৃণা করে, তাদের জন্য মোক্ষম জবাব তার সাক্ষাৎকার । তার লিংকঃ Lauren Booth explains why she feel in love with Islam


পবিত্র কোরআনে আল্লাহ্‌ তায়ালা নিজেই বলেছেন, "আপনি যাকে পছন্দ করেন, তাকে সৎপথে আনতে পারবেন না, তবে আল্লাহ তা’আলাই যাকে ইচ্ছা সৎপথে আনয়ন করেন। কে সৎপথে আসবে, সে সম্পর্কে তিনিই ভাল জানেন" [সূরা কাসাসঃ আয়াত নং-৫৬] নিশ্চয় তিনিই এই বিষয়টি অন্য সকলের চেয়ে উত্তমরূপে অবগত । নয়তো এমন ঘটনাগুলো কেনইবা ঘটবে !!


সর্বশেষ এডিট : ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২৯
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান

লিখেছেন ডঃ এম এ আলী, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৩৭


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন

মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৮



মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন

⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৫



প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন

জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

লিখেছেন ওয়াদুদ সোহেল মোল্লা, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৩


জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন

ফ্যামিলি কার্ডের স্বার্থে তেলের দাম বৃদ্ধি মেনে নিতে হবে

লিখেছেন সৈয়দ কুতুব, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;... ...বাকিটুকু পড়ুন

×