somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আব্বু, আব্বু ধর্ষণ কি ? অতঃপর ছেলের প্রশ্নে পিতার অবস্থা বেগতিক :| :-*

১৬ ই জুলাই, ২০১৯ সকাল ৯:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

- আব্বু, আব্বু, ধর্ষণ কি ?

অফিসের জন্য রেডি হচ্ছি এমন সময় আমার ক্লাস ওয়ানে পড়া ছেলের মুখ থেকে এমন প্রশ্ন শুনবো এটা তো স্বপ্নাতীত । অন্য সময় হলে না হয় বলতাম, "যাও বিরক্ত করো না, তোমার আম্মুকে জিজ্ঞেস করো" কিন্তু এখন তো সেটাও বলতে পারছি না ।

বিষয়টা কেমন জানি শাখের করাতের মত ব্যাপার হয়ে গেছে । ছেলের এই প্রশ্ন যদি এখন আমি ইচ্ছা করে এড়িয়ে যাই তাহলে আমি সেই পিতাদের দলভুক্ত হবো যারা অজ্ঞতার অজুহাতে এই ঘটনাকে উৎসাহ দেয় আবার আমি যদি তার প্রশ্নের উত্তর দেই, তাহলে তার অবচেতন মনে এই প্রশ্নের উত্তর একটা দাগ কেটে যাবে, আমি নিশ্চিত । আবার এদিকে আমার অফিসে যেতেও লেট হবে, সেই বিষয়টা তো আছেই । তবে আমার ছোট্ট ছেলেটার মাথায় যেহেতু এই শব্দটা ঢুকে গেছে, ওকে তো আমি চিনি, এই শব্দের অর্থ না জানা পর্যন্ত শান্ত হবে না সে । তাই অফিসে যাওয়া লেট হবে এই চিন্তাটুকু বাদ দিয়ে আমি ওকে নিয়ে একটু বসলাম । এইসব শিক্ষা একেবারে ঘর থেকেই হওয়া উচিৎ ।

- কোথায় পেলে এই শব্দটা আব্বু ?
- কাল আম্মু আপুকে বলছিল পেপারে আজকাল এত ধর্ষণের খবর বের হই, কেমন জানি সবসময় ভয়ে থাকি আমি । কিন্তু বাবা এই ধর্ষণ কি, আম্মু এটা নিয়ে ভয় পায় কেন ? ধর্ষণ কি কোন গুন্ডার নাম ?
- উম, না আব্বু ধর্ষণ কোন গুন্ডার নাম নয় ।
- তাহলে ?
- এটা গুন্ডার কাজ । খুব খারাপ কাজ ।
- কি ধরনের কাজ আব্বু ?
- ধরো, তুমি কোন একটা কাজ করতে চাও না, কেউ যদি জোর করে তোমাকে দিয়ে কাজটা করায়, তোমার কেমন লাগবে আব্বু ?
- অনেক খারাপ লাগবে । রাগও লাগবে । সেটা যদি আম্মু, আপু কিংবা তুমি হও, তাহলে আমি রাগ করে ভাত খাবো না ।
- হ্যাঁ, আব্বু তবে এই ধর্ষণ ব্যাপারটা এর চেয়েও অনেক খারাপ কাজ ।
- কেমন ?
- ধরো, প্রতিটি মানুষের লজ্জাস্থান আছে, সেটা আল্লাহ্‌ আমাদের তৈরি করার সময়ই বানিয়ে দিয়েছেন । সেই অঙ্গ পুরুষ বা মহিলা জাতির সবার আছে । বিষয়টা যেহেতু আল্লাহ্‌ দিয়েছেন, তাই এই অঙ্গ কিন্তু অনেক পবিত্র । এখন একজন যদি জোর করে আরেকজনের এই পবিত্র অঙ্গকে অপবিত্র করার চেষ্ঠা করে তখন বিষয়টাকে ধর্ষণ বলা হয় ।
- ছিঃ, এটা তো আসলেই অনেক খারাপ কাজ । আচ্ছা আব্বু এমন করলে আল্লাহ্‌ অনেক গুনাহ দেয় না ?
- হ্যাঁ সে তো দেয় কিন্তু ঐ গুন্ডা বা খারাপ লোকদের আল্লাহ্‌র ভয় থাকে না । তারা গুনাহর শাস্তির ভয় না পেয়েই গুনাহ করে নিজের ইচ্ছাতে ।
- কত খারাপ ওরা !!
- হ্যাঁ আব্বু অনেক খারাপ । একটা কথা সবসময় মনে রাখবা, ভুল করেও কখনও এমন খারাপ কাজ করার চিন্তাও করবা না । কখনও না ।
- কি বলো আব্বু ? আমি এমন চিন্তা করবো কেন ? আমি কি গুন্ডা ? আমি তো অনেক ভালো
- হ্যাঁ আব্বু তুমি অনেক ভালো । তবে আরেকটা কথা প্রমিস করো
- কি কথা আব্বু ?
- আমার আর তোমার মধ্যে যে কথাগুলো হলো সেগুলো তুমি আর কাউকে বলবা না । তোমার আম্মু, আপু, তোমার কোন বন্ধু ইত্যাদি কারও সাথে বলবা না । প্রমিস করো
- প্রমিস আব্বু
- এই তো আমার লক্ষ্মী বাবাটা । আচ্ছা তুমি তো রেডি হওনি এখনও । স্কুলে যাবা না আজকে ?
- আমার শরীর মনে হয় খারাপ, আজকে যাবো না
- না, আব্বু, এমন করলে তো হবে না । তুমি না অনেক ভালো, ভালো ছেলেরা এমন করে না । তুমি জলদি করে রেডি হয়ে নাও, আজকে তোমাকে স্কুলে পৌঁছে দিয়ে আমি অফিসে যাবো
- আচ্ছা আব্বু, তুমি দাড়াও একটু, আমি জলদি করে রেডি হয়ে নিচ্ছি ।

টিভি খুললে কিংবা পত্রিকার পাতা উল্টালেই ধর্ষণের খবর, গত তিন বছরে এই ধর্ষণের হার উল্লেখযোগ্য আকারে বেড়ে গেছে । সত্যি এমন খবর নিত্য আমাদের কপালে চিন্তার ভাঁজ ফেলাতে যথেষ্ট । অনেকেই ভেবে কূল পান না, এই ঘটনার সমাধান নিয়ে । তবে যত যাই হোক, ঘটনার পিছনে যেহেতু একটি অসৎ ছেলের হাত থাকে, তাই প্রতিটি ছেলের পরিবারের দায়িত্ব এখানে অনেক বেশি । আপনার ছেলেকে প্রয়োজনীয় শিক্ষা দিন । মেয়েদের সম্মান করতে শিখান, এই খারাপ কাজের কুফল সম্পর্কে শিক্ষা দিন, দরকার হলে হার্ড স্টেপ নিন । কোন একটি ঘটনা ঘটে যাওয়ার পর হা-হুতাশ কিংবা আফসোস করে সত্যিই লাভ হবে না :-*
সর্বশেষ এডিট : ১৬ ই জুলাই, ২০১৯ সকাল ৯:০৯
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শত্রুর শত্রু

লিখেছেন তানভীর রাতুল, ০৬ ই জুলাই, ২০২৬ সকাল ৯:১৪

উগ্রবাদী আর উদারবাদী, দুটি ইসলামই একই রাজনীতি করে। তাবলীগ জামাতের লোকটি মাঠে এসে বলে মেয়েদের ফুটবল হারাম। তারপর বিশ্বকাপে সৌদি আরবকে সমর্থন করে রাস্তায় নামে। এই দুটি আচরণ পরস্পরবিরোধী নয়।... ...বাকিটুকু পড়ুন

রুবা

লিখেছেন রানার ব্লগ, ০৬ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:২৩



বিয়ের মঞ্চে বসে আছি। মঞ্চ বলতে চকির মতো একটা খাট, তার সম্ভাবত এক পা ছোট বা নাই, কারন সামান্য নাড়াচাড়ায় খাটা টালমাটাল হয়ে একদিকে কাত হয়ে... ...বাকিটুকু পড়ুন

অপারেশন ব্লু মার্লিন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৬ ই জুলাই, ২০২৬ দুপুর ১:০৭



ইনানী বিচের এক কোণে নির্জন কটেজে বসে ৪৪ বছর বয়সী রসায়নের প্রফেসর রেহান আশরাফ যখন তার ডায়েরির পাতায় মার্সিডিজ S-Class গাড়ির এসি সিস্টেমের ড্রয়িং করছিলেন, তখন তিনি... ...বাকিটুকু পড়ুন

মাফিয়া ট্রাম্পের নজর এবার ফুটবল বিশ্বকাপে....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই জুলাই, ২০২৬ রাত ১২:৪৫


একটা ফোন কল কতটা শক্তিশালী হতে পারে, সেটা এবার হাড়ে হাড়ে টের পেল গোটা ফুটবল দুনিয়া। বসনিয়ার বিপক্ষে লাল কার্ড দেখে মার্কিন ফুটবলার বালোগুনের নিষিদ্ধ থাকার কথা ছিল বেলজিয়াম... ...বাকিটুকু পড়ুন

তুমি আমি চিরন্তন

লিখেছেন সামিয়া, ০৭ ই জুলাই, ২০২৬ রাত ২:০৮



মানুষজন আমাকে জিজ্ঞেস করে, তোমার সঙ্গে নাকি আর যোগাযোগ নেই? আমি শুধু হাসি। কীভাবে বোঝাই, কথা না হলেও কিছু মানুষ প্রতি রাতেই এসে মনের ভেতর চুপচাপ বসে থাকে; ঘুমানোর প্রস্তুতি... ...বাকিটুকু পড়ুন

×