somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হাত-পা বেধে ডিম - ময়দা মাখিয়ে জন্মদিন পালন :|| ইহা কি আনন্দ নাকি অত্যাচার? সংস্কৃতির আজব অধঃপতন /:) X((

৩১ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বেশ কয়েক বছর ধরে এক অদ্ভুত ট্রেন্ড চালু হয়েছে জন্মদিন পালন করা নিয়ে । বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে আজ থেকে বেশ অনেক বছর আগে থেকেই এই ট্রেন্ডগুলো খেয়াল করছি আর যারপরনাই বেশ অবাক হয়েছি, হচ্ছি এখনও । ট্রেন্ডটি হলো - যার জন্মদিন, তার এই বিশেষ আনন্দ উদযাপনের দিনে তাকে দুঃখ দিয়ে আনন্দ উদযাপন করে তার বন্ধুমহল অথবা তার পরিচিতজনেরা ।

যার জন্মদিন সে যদি ছেলে হয়, তাকে সবাই মিলে ধরে, হয় অসহায় আত্মসমর্পণের মাধ্যমে কিংবা জোর করে ধরে হাত, লাঠি, শক্ত বই, পা ইত্যাদি নানান অঙ্গ কিংবা জিনিস দিয়ে শক্ত মার দিয়ে তাকে অনেক সময় অসহ্য রকমের ব্যাথা দিয়ে তার জন্মদিন পালনের উৎসব আরম্ভ করা হয় । অনেক সময় জন্মদিনের দিনটাতেই তাকে ডাক্তারের সরনাপন্ন হতে হয় শুধু এই কারণেই

মেয়ে হলে অবশ্য বেশিরভাগ সময় এভাবে মারা হয় না । তবে চুলে বা সারা শরীরে কাঁদা মাখিয়ে কিংবা হরেক কিসিমের রঙ লাগিয়ে দিয়ে কিংবা ময়দা - কাঁচা ডিম দিয়ে তার চুলের বারোটা বাজিয়ে তাকে ঘিরে আনন্দ উদযাপন করা হয় ।



তবে এই ট্রেন্ডটি বিশ্ববিদ্যালয়ের গন্ডির মধ্যেই এখন আর সীমাবদ্ধ নয়, স্কুল, কলেজ, পাড়া মহল্লা ইত্যাদি সবখানেই এখন তরুণ তরুণীরা দলগত ভাবে জমায়েত হয়ে এই অদ্ভুত ধরনের ট্রেন্ড কে আপন করে নিয়েছে আর এভাবেই বিচিত্র ভাবে জন্মদিন পালন করেই তারা পাশবিক আনন্দ লাভ করছে ।

অবশ্য স্কুল কলেজ পাড়া মহল্লার কিশোর রা অবশ্য মারধোরের তুলনায়, আরেকটি ট্রেন্ডকে বেশি পছন্দ করেছে, আর সেটি হচ্ছে যার জন্মদিন তাকে বাঁশ, গাছ, খাম্বা ইত্যাদি কোথাও বেধে নিয়ে তার মাথায় আবার কখনও কখনও সারা শরীরে ময়দা এবং হালির পর হালি কাঁচা ডিম ফাটিয়ে জোরপূর্বক মাখিয়ে ডলে দেওয়া । এতে দৃশ্যতই দুইটি বড় ক্ষতি হয়, ১ - নিদারুণ অপচয় এবং ২ - ভিক্টিমের শারীরিক ক্ষতি ।



নিচের ছবি তিনটি খেয়াল করুন । ছেলেটির নাম রিয়াজ, বাসা নোয়াখালী । সেও এই অন্যায়ের শিকার । তারই নিজ জন্মদিনের দিনে তার বন্ধুরা তাকে এক জায়গায় দাড় করিয়ে কাঁচা ডিম তার শরীরে মাখার জন্য ডিম ভাংতেই ডিমের খোসা তার চোখে গিয়ে লাগে । এখন সেই চোখ প্রায় নষ্ট হবার উপক্রম । আচ্ছা, এতে কার কি লাভ হলো ? কতটুকু আনন্দ হলো ?





যারা এই কাজ করছে তারা হাজার চেষ্টা করলেও রিয়াজের চোখ ভালো করতে পারবেনা যদি আল্লাহ ভালো না করে । সর্বোচ্চ চিকিৎসার জন্য রিয়াজকে সেদিনই রাত ১২ টায় মাইজদী নেওয়া হলেও সর্বশেষ আপডেট আর জানা সম্ভব হয়নি ।

সত্যি কথা বলতে গেলে আমরা এই তরুণ প্রজন্মকে এমন একটা সময়ের মুখোমুখি করে দাড় করেছি যেখানে তারা ভালো কাজের চেয়ে খারাপ কাজে বেশি আনন্দ পায় । অন্যকে কষ্ট দিয়ে আদৌ আনন্দ লাভ করা যায় না ।

আমি এসব ভয়াবহ, বিচ্ছিরি, নোংরা ট্রেন্ড এর বিপক্ষে ।
সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১:৪৯
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মক্কাহ চুক্তি কি ?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৭ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯



মক্কাহ চুক্তি লেখা হয়েছে আরবি ভাষায়। বাংলাদেশের পত্র পত্রিকা - পূর্ণাঙ্গ “মক্কাহ চুক্তি” বাংলা অনুবাদ করে প্রকাশ করছে না কেনো ? দেশের মানুষ কিভাবে জানবে এই চুক্তিতে কি লেখা... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ ঢাকার হারানো গন্ধ

লিখেছেন রাজসোহান, ২৮ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫৯



নাজিরাবাজারের মোড় থেকে যে গলিটা ভেতরের দিকে সেঁধিয়ে গেছে, ঠিক তার মুখে শামসুর দোকান। দোকান বলতে সাড়ে চার হাত বাই সাত হাত কুঠুরি, সামনে কাচের শোকেস, শোকেসের ভেতরে সাজানো শিশি।... ...বাকিটুকু পড়ুন

Out of the frying pan into the fire- কড়াই থেকে অগ্নিকুণ্ডে!

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫২



Out of the frying pan into the fire- কড়াই থেকে অগ্নিকুণ্ডে!

ইংরেজি প্রবাদ “Out of the frying pan into the fire”- অর্থাৎ এক বিপদ থেকে বাঁচতে গিয়ে আরও বড় বিপদের... ...বাকিটুকু পড়ুন

চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫৩



চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

উনি আমাদের ভবেরচর পোস্ট অফিসের পোস্টমাস্টার। অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তাঁর সঙ্গে আমার পরিচয়টা শুধু পোস্ট অফিসের প্রয়োজনের কারণে নয়; বরং দীর্ঘদিনের এক আন্তরিক... ...বাকিটুকু পড়ুন

নীরব আত্মপক্ষ।

লিখেছেন রাজা সরকার, ২৮ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০

নীরব আত্মপক্ষ।

স্বাধীনতার জন্য সশস্ত্র আন্দোলনের মাসুল বাঙালি হিন্দুকে গুণে গুণে দিতে হয়েছিল ব্রিটিশকে । বাকিটা মুসলিম লীগ ও নেহেরুইয়ান কংগ্রেস মিলে যা করার করে গেছে। এবং পরবর্তীকাল থেকে মুসলিম... ...বাকিটুকু পড়ুন

×