somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোশারফ হোসেন ০০৭
বেলাশেষে ক্লান্ত-তৃষ্ণার্ত পথিকের ন্যায় আসলাম সামুর তীরে, রেখে যেতে চাই কিছু অবিস্মরণীয় কীর্তি । পারি না আর না পারি, চেষ্ঠার ত্রুটি রাখবো না, এই ওয়াদা করছি ।

ছবি ও মিলান উপাধ্যায় - বিদায় ক্ষণের ঘন্টা বাজে - পর্ব - ০১

০৭ ই জানুয়ারি, ২০২২ দুপুর ১২:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



তাহলে...... বিদায় !!

এতদিনের যাত্রার এই সমাপ্তি কি এভাবে হবে, ভেবেছিল ছবি বা মিলানের কেউই? সমাপ্তির সময়টুকুতে দুজনের কারও কি চোখ ছলছল করছে? হয়তো এত দীর্ঘ পথের সুখসময়গুলোকে মনে করে দুজনেই হাসির অভিনয় করে চলছে? কিন্তু সত্যি বলতে গেলে তাদের দুজনের কেউই সেই বিদায়ের সাক্ষী হতে চাইছে না...

আচ্ছা, তাদের দুজনের কষ্টের সময়টুকুকে শক্তিমান সূর্যি মামাও কি বুঝতে পারছে? তাই তো নিজ শক্তিটুকু দমিয়ে রেখে অস্তমিত হচ্ছে সেও । মিলান আকাশের দিকে চেয়ে আছে । হয়তো ঈশান কোণে কোথাও বৃষ্টির কোন জল জমে আছে কিনা, তা খুঁজছে সে । তার চোখের ঈশান কোণে যে জলকে সে চাপা দিয়ে রেখেছে, সেটাকে আকাশের বৃষ্টির জল বলে চালিয়ে দেওয়ার প্রাণান্তর চেষ্টায় আছে সে । ওদিকে ছবি তাকিয়ে আছে উলটো পাশে, আসলেই কি সে কোথাও তাকিয়ে আছে নাকি তার দৃষ্টি তাদের সম্পর্কের নিশ্চিত সমাপ্তিজাতীয় পরিণতির দিকেই? প্রশ্নের উত্তর এই মুহূর্তে জানা নেই মানুষ দুজনের কাছেই ।

- আচ্ছা...?

অস্বস্তিকর নীরবতা ভাঙার জন্য কিছু একটা বলতে চেয়েও চুপ হয়ে গেলো মিলান । যেন বলাটা ঠিক হবে কিনা এমন দ্বিধাদ্বন্দ্ব চলছে তার মনেই...

- কি ?
- কিছু না, থাক, বাদ দাও
- নাহ, বলো
- বাদ দাও না, প্লিজ
- কেন, ইচ্ছাটা কি পুরোপুরি শেষ ?

ছবির এমন প্রশ্ন শুনে অনেকক্ষণ পর মিলান যেন ছবির চোখের দিকে তাকালো ক্ষণিকের জন্য । মেয়েটার মুখ থেকে এমন কিছু শুনবে, আশা করেনি সে । পরক্ষনেই আবার সামনের দিকে তাকিয়ে জবাব দিলো...

- না, শেষ হবে কেন? সেটা কি আদৌ কখনও শেষ হবে?
- তাহলে বলো...
- কি বলবো?
- ঐ যে...... আচ্ছা, বলে চুপ মেরে গেলে
- নাহ, মনে পড়েছিল একটা কথা
- কি কথা ?
- বলাটা কি উচিত হবে কিনা বুঝতে পারছি না

এবার মিলানের এমন কথায় অবাক হয়ে মিলানের চোখের দিকে তাকালো ছবি । যে ছেলেটা নিঃসঙ্কোচে মেয়েটাকে থামিয়ে রেখে নিজেই বকবক করে যেতো সারাক্ষণ, সে কিনা আজকে কথা বলতে উচিত, অনুচিতের কথা ভাবছে...!! আসলেই সময় কতটা বদলে গেছে...

- আচ্ছা, উচিত মনে না হলে বলো না
- ঠিক আছে, তাহলে বলেই ফেলি
- চাইলে বলতে পারো
- আচ্ছা, তোমার কি আমাদের প্রথম দেখা হওয়ার স্মৃতি মনে আছে ?
- হ্যা, খুব মনে আছে
- হুম, আমারও । মনে হয়, এই তো সেদিনের ঘটনা, না ?
- হুম, এতগুলো মানুষের সামনে চোখে চোখ পড়া, তোমাকে তাচ্ছিল্য করা, এরপর তুমিই আগ বাড়িয়ে সাহস করে মোবাইল নাম্বারটা চাইলে, আমিও দেখতে চাইলাম তুমি সাহস করে আর কি করো, এভাবেই সব শুরু । আর আজকে এতগুলো বছর পর...
- হ্যা, আসলেই বোকা ছিলাম অনেক । আবেগ অনেক বেশি ছিল, পাগলামি করেছি কত, এখন ভাবলে হাসি আসে...

সূর্য অস্ত গেছে, এই গৌধুলিলগন এমনিতেই মন খারাপের প্রভাবক, তার উপর আবার দুটি মানুষ সমঝোতায় দুটি আলাদা পথ বেছে নিচ্ছে, তাহলে একবার ভাবলেই বুঝা যায় তাদের কতটা মন খারাপ...

- আচ্ছা, ছবি, তুমি কিন্তু ঐ কথাটা আর বললে না?

মিলানের কথায় ছবি আবারও অবাক হলো, তাকে তো সবই বলেছে সে, তবু কোন কথাটা রয়ে গেলো গোপনে?!! মনের ভিতর তীব্র যুদ্ধ চলছে ছবির......

(বাকিটা পরবর্তী পর্বে)
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুলাই, ২০২৩ রাত ১০:২১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজাকারনামা-২ (অপরাধির জন্য আমাদের,মানবতা ! বিচিত্র এই দেশের মানুষ!!)

লিখেছেন ক্লোন রাফা, ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৫৫



সনজীদা খাতুন তখন ইডেন কলেজে কর্মরত ছিলেন । ইডেনের মেয়েরা 'নটীর পূজা' নামে একটা নাটক করেছিলো। সেই নাটকে একেবারে শেষের দিকে একটা গান ছিলো। তিনি ছাত্রীদের সেই গানটা শিখিয়েছিলেন।... ...বাকিটুকু পড়ুন

সুস্থধারায় ফিরছে রাজনীতি; আম্লিগের ফেরার পথ আরো ধূসর হচ্ছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১০:১০


গত শনিবার (১৪ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন তারেক রহমান। তিনি বলেন, নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বিতার কারণে একে অপরের মধ্যে কোথাও কোথাও... ...বাকিটুকু পড়ুন

দেশে টেকসই পরিবর্তন আনতে এই 'প্ল্যান'-গুলো আমাদের পরবর্তী প্রধানমন্ত্রীর লিস্টে আছে কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৪৮



আসসালামু আলাইকুম।
দেশে টেকসই পরিবর্তন আনতে নিচের বিষয়গুলোর উপর নজর দেওয়া জরুরী মনে করছি।

প্ল্যান - ১
বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর প্রত্যেকটিতে গবেষণার জন্যে ফান্ড দেওয়া দরকার। দেশ - বিদেশ থেকে ফান্ড... ...বাকিটুকু পড়ুন

ছায়া মন্ত্রীসভা : বাংলাদেশ প্রেক্ষিত !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:০৮

ছায়া মন্ত্রীসভা : বাংলাদেশ প্রেক্ষিত !



বাংলাদেশে নূতন ভাবে এই প্রসঙ্গটি আসতে শুরু করছে ।
আমাদের আইনে এই ব্যাপারে নির্দিষ্ট কিছু আছে কিনা জানা নেই । তবে বিরোধী দল সংসদে
তাদের... ...বাকিটুকু পড়ুন

পবিত্র হজ্জ্ব- ২০২৫ এর মায়াময় স্মৃতি….(৮)

লিখেছেন খায়রুল আহসান, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:১০

আমরা ০৯ জিলহজ্জ্ব/০৫ জুন রাত সাড়ে দশটার দিকে মুযদালিফায় পৌঁছলাম। বাস থেকে নেমেই অযু করে একসাথে দুই ইকামায় মাগরিব ও এশার নামায পড়ে নিলাম। নামাযে ইমামতি করেছিলেন আমাদের দলেরই একজন,... ...বাকিটুকু পড়ুন

×