আমরা জানি বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এই দেশের শতকরা ৮০জন লোক কৃষি কাজ করতেন হয়তো এখন কিছুটা কমে আসছে। আর এই দেশের প্রধান কৃষি ফসল ধান। এই দেশের প্রতিটি গ্রামে ধান চাষ করা হয়।
এই দেশে প্রতি বছর প্রচুর পরিমাণ ধান উৎপাদন হয়।
আর যে পরিমাণ ধান উৎপন্ন হয় তা দিয়ে আমাদের দেশের চাহিদা পূরণ করা সম্ভব, এমনকি এই দেশের চাউল বিদেশে রপ্তানি করাও সম্ভব।
কিন্তু এরপরেও আমরা দেখতে পায় প্রতি বছর ভারত থেকে বাংলাদেশ চাউল আমদানি করে, যার কারণে বাংলাদেশের কৃষকরা ধানের ন্যায্য মূল্য পায়না। ১হাজার কেজি ধান উৎপাদন করতে যে পরিমাণ টাকা ব্যায় করা হয়, কিন্তু ১হাজার কেজি ধান বিক্রি করলে সে টাকা আসেনা।
যার জন্য আজ কৃষকদের কৃষি চাষের প্রতি আগ্রহ কমে যাচ্ছে।
যেখানে আমাদের দেশের উতপন্ন চাউল দিয়ে দেশের চাহিদা মেটানো সম্ভব, সেখানে কেন ভারত থেকে চাউল আমদানি করা হয় বুঝতেছিনা।
এরমানে কি এই নয়তো নিজের দেশ যেখানে যাকনা কেন ভারত কে আমাদের রক্ষা করতে হবে।
এই দেশের সাধারণ মানুষ কে মেরে ভারতকে রক্ষা করবেন এই কেমন কথা? আমরা পাকিস্তান থেকে স্বাধীনতা লাভ করেছি, এখন কি আবার ভারতের গোলামি করতে হবে আমাদের??

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



