somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্লগজুড়ে পোস্টের ঝড়, অতঃপর...

০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্লগে এখন পোস্টের ঝড় বইছে। বেশিরভাগ পোস্টই হেফাজতে ইসলামকে নিয়ে এবং হেফাজতে ইসলামের বিপক্ষে। সকাল থেকে অনেকগুলো পোস্ট দেখলাম। ঘুরিয়ে-ফিরিয়ে বিষয় একই। অথচ আমার একটা পোস্ট সরিয়ে ফেলা হয়েছে এই নোটিশ দিয়ে যে, এই বিষয়ে আরো একটি পোস্ট ইতঃপূর্বে প্রকাশিত হয়েছে। কর্তৃপক্ষের এই সাম্যদৃষ্টি অবশ্যই প্রশংসার দাবি রাখে। এখন দেখা যাচ্ছে হেফাজতের দোষের শেষ নেই। দোষের একমাত্র কারণ তাদের দাবিগুলো কেন জামায়াতের দাবির সাথে মিলে গেলো।
জামায়াতে ইসলামী বা হেফাজতে ইসলাম নয়; ইসলাম যারা মানবে, তাদের সবার দাবি তো সবসময় একই হবে। বিরোধীদের গাত্রদাহের কারণ হলো ইসলামপন্থীদের ঐক্য। ডিভাইড অ্যান্ড রুলের নীতি যখন আর এই দেশে কাজ করছে না, এখন তারা অন্তরের ক্ষোভ থেকে নানান কথা বলছে। তাদের কাছে প্রশ্ন : ইসলামপন্থী কোনো দল কি কখনো মূর্তির পক্ষে বলেছে? ইসলামপন্থী কোনো দল কি কখনো অশ্লীলতা-বেহায়াপনার পক্ষে বলেছে? এদেশের কোনো ইসলামী দল কি কখনো ইসলামী শাসনব্যবস্থার বিরোধিতা করেছে? হ্যাঁ, তাদের যেসব বিরোধ ছিলো। কিন্তু সেসব বিরোধ কখনোই ইসলামের রীতিনীতি নিয়ে নয়। তাদের নিজেদের কিছু বিষয় নিয়ে হয়তো মতপার্থক্য ছিলো। কিন্তু—
১. তারা কখনোই ইসলামের কোনো বিধান না মানার পরও নিজেদেরকে খাঁটি মুসলমান বলে দাবি করেননি।
২. তারা কখনোই সেকুলারিজমের বাংলা ধর্মবিরোধিতা বা ধর্মহীনতার বদলে ধর্মনিপেক্ষতা করেনি।
৩. তারা পাকিস্তান গিয়ে ঘোড়া উপহার আনেন না; পাকিস্তানের পত্রিকা বা ম্যাগাজিনে তাদের বিষয় নিয়ে কভার স্টোরি হয় না; তারা পাকিস্তানের সাথে সীমান্তে গিয়ে এপার-ওপারের একই দাবি জানান না; তারা পাকিস্তানে সিঁদুর মাখতে যান না।
বরং কোনো ইসলামপন্থী যখনি ইসলামের কোনো বিষয় নিয়ে বলেন এবং সেটা আপনাদের বিরুদ্ধে যায়ম তখনি আপনারা তাকে কোরআন-হাদিসের ভুল ব্যাখ্যাদানকারী আখ্যা দেন; কিন্তু সঠিক ব্যাখ্যাটা কী, তা বলেন না।
যখনি ইসলামের কোনো বিষয় আপনাদের বিরুদ্ধে যায়, তখনি সেটাকে আপনারা মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে বলতে চান। মুক্তিযুদ্ধের সময় যেমন এদেশের আপামর মানুষ যুদ্ধ করেছিলো নিজেদের অস্তিত্বের খাতিরে, তেমনি গতকালও তারা সমবেত হয়েছিলো নিজেদের অস্তিত্বের খাতিরে। অনেক মুক্তিযোদ্ধার সাথে কথা বলেছি। তারা আপনাদের কামনা-বাসনাকে তখন মুক্তিযুদ্ধের চেতনা বলে শোনেননি; এখন আপনার চেতনা বানাচ্ছেন নিত্য। তারা যে বিশ্বাস লালন করে, সেই বিশ্বাসের ভিত্তিতে তাদের জীবন পরিচালিত হোক, এটাই চায় তারা। কিন্তু আপনারা একদিকে ইসলামের বিরুদ্ধে বলেন; অন্যদিকে নিজেদেরকে মুসলমান বলে দাবি করেন। আপনারা তাহলে এই প্রশ্নগুলোর জবাব দিন—
১. আপনি কি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন? নামাজের জন্য যে আহ্বান, সেখানে বলা হয় আল্লাহু আকবার বা আল্লাহ সবচেয়ে বড়। আপনি কি আল্লাহর এই শ্রেষ্ঠত্ব স্বীকার করেন?
২. নামাজ শুরু হওয়ার পর প্রথমেই ঘোষণা দেয়া হয় মহাবিশ্বে আল্লাহর প্রভুত্ব এবং শুধু তার গোলামির। আপনি কি এটা স্বীকার করেন?
যদি তা-ই করেন, তাহলে আপনাকে আল্লাহর দেয়া বিধানই মানতে হবে। কোরআনের বিধানের বাইরে অন্য কিছু মানা যাবে না। হয় আপনি মানবেন; কিংবা মানবেন না। রসূল যেভাবে বলেছেন সেভাবে করবেন বা করবেন না। কিন্তু নিজেকে মুসলমান দাবি করে ইসলামের কোনো বিষয়ের বিরোধিতা করবেন না।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

লিখেছেন রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮



বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।

গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

×