somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্রেক-আপ দিবস

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকে মিতার সাথে আমার ব্রেক আপ হবে। আনুষ্ঠানিক
ভাবে ব্রেক আপ করার জন্য
মিতা একটা রেস্ট্রন্টে ডেকেছে আমাকে। বলা চলে শহরের
সবচেয়ে দামী রেস্ট্রন্ট। এখানে সবচেয়ে শস্তা বস্তু হল কফি,
এক কাপ কফির দাম ২৩০ টাকা।
মিতা আমাকে বলেছিল ঠিক চারটা বেজে ত্রিশ মিনিটে আসতে। আমি এসেছি চারটা বেজে ঊনত্রিশ মিনিট,
ঊনষাট সেকেন্ডে। ইংরেজীতে একে বলে On Time ।
এ মূহুর্তে বসে বসে মোবাইলে আমার প্রিয় গেমস
"প্যানডোরা টুমরো" খেলছি। এই গেমসটা আমি খুব ভাল
খেলতে পারি। শত্রুদের গুলি করে ফিনিশ করে দিতে আমার
লাগে মাত্র দেড় মিনিট। তবে আজকে ইচ্ছে করেই সময় নিচ্ছি,আজকে ব্রেক আপ দিবস। ব্রেক আপ দিবসে সবকিছু
স্লো মোশনে করা উচিত।

"বাপ্পী, এসে পড়েছ?"

মিতা দাড়িয়ে আছে একটা গোলাপী শাড়ী পরে। আশ্চর্য, এই
শাড়ীটা ওকে কতদিন পরতে বলেছি, পরেনি। ঠিক ঠিক ব্রেক
আপের দিনই পরল?

শাড়ীটা আমার পুরো একমাসের টিউশনীর টাকা খরচ
করে নিউমার্কেট থেকে কিনেছিলাম,
মিতা শাড়ীটা দেখে বলেছিল,"ইয়াক, এটা কি কিনেছ? এত
ক্যাটক্যাটে রংয়ের শাড়ী এই যুগে কেউ পরে?"

"তোমার পছন্দ হয়নি?"

"পছন্দ? ছিঃ! আমারপছন্দ এত বাজে নাকি!!"

তবে মিতাকে খুবই সুন্দরী দেখাচ্ছে আজকে। শাড়ীটার জন্য,
নাকি অন্য কোন কারণে কে জানে!
মিতা একটা চেয়ার টেনে বসল। আমি টেবিলের নিচ থেকে হাত
দু'টো বের করে বললাম,"মিতা, তোমার জন্য।"

মিতা চোখ বড় বড় করে বলল, "গোলাপ? এতগুলো? তুমি গোলাপ
এনেছ আমার জন্য? আই কান্ট বিলিভ ইট!"

মিতা আগ্রহের সাথে ফুলগুলো নিল। তবে কিছুক্ষণ পরই
বিরক্তির সুরে বলল,"তেরোটা কেন?
আনলাকি জিনিসগুলো কি তোমার খুব প্রিয়? ব্রেক আপের দিনেও
অশুভ একটা নাম্বার চুজ করলে?"

আমি মুখ পাংশু করে বললাম, "কফি খাবে?"
মিতা উত্তর দিল না, ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল আমার
দিকে। আমি ভয়ে ভয়ে বললাম,"কি হয়েছে?"
"তুমি আজকে শেভ করে এসেছ, মেয়েদের মত
লম্বা চুলগুলো কেটে এসেছ, কেন বলো তো? এতদিন এত
করে বললাম চুল দাড়ি কাটার জন্য, শুনতে না। আজ হঠাৎ...? তাও এমন একটা দিনে যে দিন আমাদের রিলেশনের শেষ দিন?"

"তুমিও তো আজকের দিনে এই গোলাপী শাড়ীটা পরেছ। অথচ
এতদিন এত বলেও পরাতে পারিনি, কেন বলো তো?"

"কিন্তু তুমি আজকে ঠিক সাড়ে চারটার সময় কিভাবে এলে?
কখনো তো আধঘন্টার কম লেইট করো না?"

"আসলে আজকে ঘড়িটা নষ্ট ছিল, তাই লেট করতে পারিনি।"
"কি? তার মানে এতদিন ইচ্ছে করে লেট করতে?"
আমি স্মিত হেসে বললাম, "হ্যা!"
মিতা রেগে উঠতে যাবে, তখনই আমি বললাম-"ইউ নো মিতা,
আজকে তোমাকে অনেক বেশি সুন্দর দেখাচ্ছে। আজকে বেশ
সেজেগুজে এসেছ, ভাবছি ব্রেক আপটা ক'দিন পর করলে কেমন হয়?"

মিতা কফিতে চুমুক দিতে দিতে বলল, "খারাপ হয়!"

আমি বললাম,"তাহলে তো ক'দিন পরেই ব্রেক আপ করব। ব্রেক আপ
যত খারাপ ভাবে করা যায় ততই ভাল,
খারাপে খারাপে কাটাকাটি!"

মিতা দীর্ঘশ্বাস ফেলে বলল, "ঠিক আছে, সামনের মাসের
আঠারো তারিখ...লাস্ট ডেট কিন্তু!"

আমি মিতার হাত ধরলাম। মিতা কিছু বলল না।
ভাবছি, পরের বার মিতাকে চোদ্দটা গোলাপ দিতে হবে, কারণ
এই নিয়ে তেরোটা ব্রেক আপ দিবস পালন করলাম আমরা।
১০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে ভাল্লাগে- ২

লিখেছেন শেরজা তপন, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৯


"যে-রাঁধুনী জানে তার তরকারিতে স্বাদ হয়নি, সে নিমেষে লঙ্কার কৌটো উপুড় করে দেবে। তারপর অতিথি যখন কান দিয়ে ধোঁয়া ছেড়ে হাঁউমাউ করবে, রাঁধুনী তখন মিটিমিটি হেসে বলবে—‘একটু ঝাল বেশি... ...বাকিটুকু পড়ুন

চা এর আড্ডা।

লিখেছেন নাহল তরকারি, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:১৬



শনিবার
৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ জমাদিউল আ. ১৪৪৮ হিজরি

কিছু মুহূর্ত কখনো হারিয়ে যায় না, সময়ের স্রোতে শুধু স্মৃতি হয়ে মনের গভীরে জমা থাকে।

২০১১ সাল। তখন আমি ইন্টারে পড়ি। নানীর... ...বাকিটুকু পড়ুন

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

×