হাদীস শরীফে আছে, রাসূল (সঃ) বলেছেন,
“জুমআর সালাতে তিন ধরনের লোক হাজির হয়। তারা হলেনঃ
১. এক ধরনের লোক আছে যারা মসজিদে প্রবেশের পর
তামাশা করে, তারা বিনিময়ে তামাশা ছাড়া আর কিছুই পাবে না
২. দ্বিতীয় আরেক ধরনের লোক আছে যারা জুমআর
সালাতে হাজির হয়ে সেখানে দু’আ
মুনাজাত করে, ফলে মহান আল্লাহ
তায়ালা যাকে ইচ্ছা তাকে কিছু দেন আর যাকে ইচ্ছা দেন না।
৩. তৃতীয় প্রকার লোক হল যারা জুমআর সালাতে হাজির
হয়ে চুপচাপ থাকে, মনোযোগ দিয়ে খুৎবা শোনে, কারও ঘাড়
ডিঙ্গিয়ে সামনে আগায় না, কাউকে কষ্ট দেয় না, তার দুই
জুমআর মধ্যবর্তী ৭ দিন সহ আরও তিনদিন যোগ করে মোট
দশ দিনের গুনাহ মহান আল্লাহ তায়ালা মাফ
করে দেন।”
(সুনানে আবু দাউদ, হাদীস নং-১১১৩)
সর্বশেষ এডিট : ০১ লা নভেম্বর, ২০১৩ সকাল ১০:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




