somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শুধু রাজাকার যুদ্ধাপরাধী নয়, মুক্তিযোদ্ধা যুদ্ধাপরাধীদেরও বিচার চাই

০৭ ই এপ্রিল, ২০০৯ রাত ৮:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বর্তমান আওয়ামী সরকার নাকি একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার করবে। খুবই ভালো কথা। আমি ব্যক্তিগতভাবে এ উদ্যোগকে সাধুবাদ জানাই, হাজার লক্ষবার সমর্থনও করি। কিন্তু এক শর্তে, শুধু রাজাকার যুদ্ধাপরাধী নয়, মুক্তিযোদ্ধা নামধারী যুদ্ধাপরাধীদের্ও বিচার করতে হবে। কারণ অপরাধ যে-ই করুক, রাজাকার হোক আর মুক্তিযোদ্ধা নামধারী কেউ হোক, দুটোই সমান অপরাধ এবং দণ্ডনীয়।
আন্তর্জাতিক যুদ্ধাপরাধ আইনের সংজ্ঞা অনুযায়ী যুদ্ধের ময়দানে প্রতিপক্ষকে হত্যা করা কোনো অপরাধ নয়, অপরাধ হলো যে ব্যক্তি যুদ্ধে সক্রিয়ভাবে কোনো অংশগ্রহণ করেনি এমন ব্যক্তিকে খুন, জখম বা আহত করা।
উক্ত সংজ্ঞা অনুযায়ী রাজাকারদের চেয়ে মুক্তিযোদ্ধা নামধারীরাই বেশি হত্যাযজ্ঞ চালিয়েছে। আমার নিজের দেখা ও জানামতে, আদর্শিক বা রাজনৈতিক কারণে পাকিস্তানের অখণ্ডতার পক্ষে যারা অবস্থান নিয়েছিল, কিন্তু মুক্তিযুদ্ধ বা স্বাধীনতা সংগ্রামের বিরুদ্ধে সক্রিয় কোনো ভূমিকা ছিল না-এমন হাজার হাজার ব্যক্তিদের সারা একাত্তর জুড়ে মুক্তিযোদ্ধারা হত্যা করেছে। পরবর্তী সময়ে বিশেষকরে ১৬ ডিসেম্বর থেকে শুরু করে বাহাত্তরের ১০ জানুয়ারী বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের আগ পর্যন্ত আত্মসমর্পণকৃত বা নিজেদের প্রচেষ্টায় ধরে আনা হাজার হাজার নিরস্ত্র রাজাকার, আলবদর, আলশামস বা পাকিস্তানের পক্ষাবলম্বনকারী রাজনৈতিক নেতা-কর্মীদের ঢাকা স্টেডিয়ামসহ দেশের বিভিন্ন স্থানে জড়ো করে কোনোরকম বিচার-সালিশের ব্যবস্থা না করে প্রকাশ্য দিবালোকে পৈশাচিক উল্লাসের সাথে মুক্তিযোদ্ধারা নৃশংসভাবে হত্যা করেছে। এসব কি যুদ্ধাপরাধ নয়? অবশ্যই। সুতরাং দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় সকল অন্যায়-অপরাধেরই বিচার হওয়া উচিত-সে রাজাকার হোক বা মুক্তিযোদ্ধাই হোক।
সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০০৯ রাত ১০:১৩
৮টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×