somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বপ্নের চাদরে ঘেরা স্বপ্নের আলিঙ্গন

৩১ শে মার্চ, ২০১৩ রাত ১:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্বপ্ন ছাড়া মানুষ বাঁচেনা। বেঁচে থাকার জন্য সে অবশ্যই সপ্ন দেখে। যে স্বপ্ন দেখেনা সে আর যাইহোক মানুষ না। তাই আমরা সব সময় স্বপ্ন দেখি। কখনও বা ঘুমিয়ে আর কখনও বা জেগে। কি এক বিচিত্র স্বপ্নের খেলা!
স্বপ্নের কি কি রং হতে পারে? সাদা, ধূসর, নীল? না আরও অন্য কিছু? কেউ কখনও স্বপ্নের রং নিয়ে ভাবেনা। মাঝে মাঝে স্বপ্ন কি তা নিয়ে ভাবে। মাঝে মাঝে স্বপ্নের অস্পষ্ট ঘটনা বর্ণনা করে।

মানুষ যখন এইসব স্বপ্ন দেখে তার মন আসলে কোথায় যায়? কিভাবে এতসব অভিজ্ঞতা অর্জন করে? অনেকে বলেন মানুষ সারাদিন যা ভাবে তাই স্বপ্নে দেখে। তবে এই টাইপের দেখা স্বপ্ন মাত্র ১৫%। কিন্তু বাকি স্বপ্নগুলো কোথা থেকে আসে? কিভাবে আমরা এগুলো দেখি তা নিয়ে আমরা তেমন একটা চিন্তা করিনা। যেমন আমরা ঘুম থেকে উঠে কাউকে যখন বলি, ‘আজ আমি খুব সুন্দর একটা স্বপ্ন দেখেছি। কিন্তু সিকুয়েন্স মনে নেই।’
কেন আমাদের সাথে এটা হয়? স্বপ্ন কেন স্পষ্ট নয়?

এর সমাধানটা এরূপ হতে পারে যে আমরা সবসময় যা চিন্তা করি তাই আমাদের জন্য আলাদা একটা জগৎ হিসেবে তৈরি হয়ে যায়। সেই জগৎ আমাদের সামনে চলে আসে চোখ বন্ধ করলেই। চোখ খোলা থাকা অবস্থায় আমরা যেরূপ চিন্তা করি চোখ বন্ধ অবস্থায় আমরা সেরূপ চিন্তা করিনা। অর্থাৎ সে জগৎটা আমদেরকে চোখ বন্ধের পর দখল করে নেয়। আমাদেরকে পৃথিবীর বিভিন্ন অঞ্চল অথবা অজানা কোন অঞ্চলে নিয়ে যায়। কিন্তু স্বপ্নে দেখা এসব জায়গায় আমরা কখনও যাইনি।

তবে আমরা একটা পরিস্থিতিতে প্রায়ই পড়ি যেমন নতুন কোন এক জায়গায় গেলে মনে হয় এখানে কোন একসময় এসেছিলাম। যদিও সেখানে জীবনেও যাইনি। এই জিনিষটার সাথে স্বপ্নের সংযোগ থাকতে পারে। স্বপ্নের মাধ্যমে আমরা প্রায়ই নতুন এলাকায় ভ্রমণ করি। বাস্তবে ওসব জায়গায় গেলে পরিচিত মনে হয়।
উপরের সবগুলো ব্যাপারই আমার সাথে ঘটে থাকে। আপনাদের সাথে কি ঘটে? মনে হয় ঘটে। স্বপ্নে দেখা কোন অপরিচিত মুখ কি বাস্তবে কখনও আপনাদের সামনে ভেসে উঠে? আশা করি উত্তর পাবো।

সুত্রঃ মঙ্গলগ্রহের গোলটেবিল বৈঠক হতে বিজ্ঞানী শিমুল ও নীল স্বপ্ন।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×