somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

“আমারও পরানও যাহা চায়”

১৪ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রবীন্দ্রনাথ ঠাকুরের “আমারও পরানও যাহা চায়” দিয়ে আমার রবীন্দ্র সাগরে চলা শুরু। সেই আমার আজ আবার নতুন করে চলা শুরু হল। আজ পহেলা বৈশাখের দিনে এই রবীন্দ্রনাথ বার বার আমার কাছে আসতেছে। আমিও এই কীর্তিমান লোকটিকে বার বার সাদরে গ্রহণ করছি। কোন একটা সময় ছিল আমি রবীন্দ্রনাথকে অবজ্ঞা করতাম। আসলে রবীন্দ্রসঙ্গীতকে অবজ্ঞা করতাম। এটা শুনলে মাঝে মাঝে প্রচণ্ড ঘুম পেত। আজও ঘুম পায়। তবে এটা ঘুম নয়, রবীন্দ্রসংগীতে বিভোর হয়ে যাওয়া।

পহেলা বৈশাখ ১৪১৯ বঙ্গাব্দ দিনটি থেকেই আমার রবীন্দ্রনাথকে ভালো লাগা শুরু। এই ভালো লাগার পেছনে আমার এক বন্ধুর অবদান অনেক বেশি।

দিনটি ছিল পহেলা বৈশাখের সকাল বেলা। সকাল ১০.০৪। আমি তখনও ঘুমাচ্ছিলাম। এমন সময় একটা ফোন আসল আমার মোবাইলে। ফোনটা ছিল আমার এক বন্ধুর। আগের দিন বলেছিল পহেলা বৈশাখের দিন আমায় সারপ্রাইজ দিবে। আমিও সারপ্রাইজের আশায় ফোনটা রিসিভ করলাম। তারপর হঠাৎ করেই শুরু হল গানঃ
“আমার পরান যাহা চায়,
তুমি তাই, তুমি তাই গো,
তোমা ছাড়া আর এ জগতে
মোর কেহ নাই, কিছু নাই গো।।”

আমি মুগ্ধ হয়ে শুনতে থাকলাম। গানটা শেষ হওয়ার পরপরই আমি বুঝতে পারলাম রবীন্দ্র সঙ্গীতের আসল সৌন্দর্য। বুঝতে পারলাম বিভোর হওয়ার জন্য রবীন্দ্রসঙ্গীতই যথেষ্ট। বন্ধুটাকে অনেক ধন্যবাদ দিলাম। কারণ এই সঙ্গীত কোন এক সময় আমার কাছে শুধু ঘুম জাগানিয়া ছিল। কিন্তু আজ সেই প্রেক্ষাপট ভিন্ন হয়ে গেল।

আজ আবারও এসেছে পহেলা বৈশাখ। এক বছর আগে ঠিক এই দিনেই আমাকে রবীন্দ্রসঙ্গীতের সাথে পরিচয় করিয়ে দেয়া হয়েছিল। আজ ঠিক একই দিনে সেই বন্ধুর কথা মনে পড়ছে।
আজ সকাল ১০.০৯ মিনিটে আবারও সেই বন্ধুর ফোন। আগের প্রেক্ষাপটের মতই একই ভঙ্গিমায় একই গান দিয়ে দিন শুরু হল। মাঝখান দিয়ে ওই বন্ধুর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। কারণ সে আমায় তার মিথ্যা পরিচয় দিয়েছিল। আসলে সে আমার অনেক জুনিয়র ছিল এবং আমার একই ইউনিয়নের ছিল। কিন্তু সে আসল পরিচয় দেয়নি। অনেকদিন তাই কথাবার্তা বন্ধ। সে হয়ত ভয় পেয়েছিল। কারণ আমি বলেছিলাম আমি মিথ্যা অপছন্দ করি। একবার সে মিথ্যা পরিচয় দেয়ার পর আর সত্যিটা বলতে সাহস পায়নি। তাই সত্যি পরিচয়টা দেয়নি।

তারপরেও সে আমায় ভুলেনি। সে ভুলেনি আমি একমাত্র তার কারণেই রবীন্দ্র ভক্ত হয়েছি। তাই সে ঠিক একই দিন একই সময়ে আবার আমায় সরণ করেছে। সেই একই গান গেয়ে ঝগড়া অভিমান ভোলার চেষ্টা করেছে। কিন্তু বন্ধু তুই তো এখন অনেক দূরে। তোকে ভীষণ মিস করছি।

উৎসর্গঃ প্রিয় বন্ধু তামান্না তমা(HSC পরীক্ষার্থী)
লেখাঃ বিজ্ঞানী শিমুলের ডায়েরি ০১-০১-১৪২০(বঙ্গাব্দ)
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

×