বঙ্গদেশে আজ নতুন আইন পাশ হয়েছে। নতুন আইনে বলা হয়েছে নির্বাচনে অংশগ্রহণের সাথে সাথে সকল প্রার্থীরা জনপ্রতিনিধি হয়ে যাবেন। যারা পাশ করবেন তাদের টানা পাঁচ বছর সংসদ ভবনে কাটাতে হবে। পাঁচ বছর হওয়ার একদিন পূর্বেও ভবন ত্যাগ করা যাবেনা। যারা যারা নির্বাচনে ফেল করবে তারা সবাই বাধ্যতামূলক জনপ্রতিনিধি হিসেবে কাজ করবে। সবাই যার যার অঞ্চল ঘুরে অনুন্নত জায়গার সন্ধান করবে এবং সেগুলোর আলোকচিত্র সংসদ ভবনে পেশ করা হবে। তারপর সংসদে বসে সংসদ সদস্যরা অনুন্নত জায়গা উন্নয়নের জন্য বিল পাশ করবে।
নতুন আইনে আরও বলা হয়েছে এই আইনের বলে কোন বিরোধীদল থাকবেনা। যারা পাশ করবে, তারা সবাই হবে সরকারীদলের। আর যারা ফেল করবে তারা হবে জনগণের বাধ্য প্রতিনিধি। অর্থাৎ নির্বাচনে অংশগ্রহণ মানেই হবে জনপ্রতিনিধি হয়ে যাওয়া। সুতরাং, দুই ক্যাটাগরির জনপ্রতিনিধি তৈরি হবে। কেউ পাশ করা প্রতিনিধি। আর কেউ হবে ফেল করা প্রতিনিধি।
ফেল করা প্রতিনিধি ও সাধারণ জনগণেরা মিলে তাদের এলাকার সকল অনুন্নত জায়গার চিত্র ভিডিও কনফারেন্সের মাধ্যমে পাশ করা প্রতিনিধিদের দেখাবে। তখন পাশ করা প্রতিনিধিরা সেসব এলাকায় উন্নয়নের জোয়ার বইয়ে দেবে।
উন্নয়নের কাজে সকল জনপ্রতিনিধিদের আত্মীয়-স্বজনরাও ব্যাপক ভূমিকা রাখতে পারবে বলে সংশ্লিষ্ট মহল জানিয়েছে। তাদের যে সব অতিরিক্ত অর্থ-সম্পদ আছে সেগুলো নিজ নিজ এলাকার গরীব লোকদের বিলিয়ে দিতে পারবে। আর যদি দিতে না চায়, তাহলে গরীব জনগণ টাকা-পয়সা, অর্থ-সম্পদ সবকিছু ছ্যাঁচড়া আত্মীয়-স্বজনগুলোকে প্যাদানি দিয়ে নিয়ে যাবে।
যেখানে যেখানে স্কুল-কলেজ ও অন্যান্য উন্নয়নমূলক কাজের দরকার হবে সেগুলোর অর্ধেক খরচ জনপ্রতিনিধিরা বহন করবে ও বাকি খরচ সরকারী কোষাগার থেকে দিতে হবে। শ্রম সহায়তায় দেশের সকল বেকার সম্প্রদায় যুক্ত থাকবে।
বিশিষ্ট সূত্রে জানা গেছে, যারা যারা নতুন সংসদীয় আইন মানবে না তাদেরকে দুই বিবির সাথে অন্ধকার প্রকোষ্ঠে নিক্ষেপ করা হবে। যতদিন না বঙ্গদেশ ডিজিটাল হয়, ততদিন পর্যন্ত এই আইন বলবৎ থাকবে।
বিদ্রঃ এটি নিছক কল্পনা মাত্র। এই ধরনের নতুন গণতন্ত্র প্রতিষ্ঠা করা যেমন সম্ভব না, তেমনি আমাদের বঙ্গদেশ দুই পণ্ডিতের উপস্থিতিতে ডিজিটাল হওয়া সম্ভব না। অনেক কিছু প্লাস-মাইনাস করলে ফলাফল শুভ হইতে পারে। আর আমারে জাতীয় বিজ্ঞানী ঘোষণা করিতে হইপে।
আলোচিত ব্লগ
প্রসঙ্গ - এআই

আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন
আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন
সাময়িক পোষ্ট

আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন
বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন
কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?
ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।