হেল্প পোস্ট- সাহায্য চাই; বিষয় - পেঁয়াজ
২২ শে এপ্রিল, ২০২০ রাত ৮:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রোজা আসিলে অল্পস্বল্প জিলাপি-বেগুনি-পিয়াজু আলুর চপ ছোটোবেলা হইতে এইসব খাওয়ার অভ্যাস আর সকলের মতো আমারো ছিল।
আখেনাটেন ভাইয়ের
এই পোস্টের পর বেগুনি খাইবার ইচ্ছা চলিয়া গিয়াছে।
গেছো দাদার
এই পোস্টের পর জিলাপি খাইবার ইচ্ছা আর নাই।
ভুয়া মফিজ ভাই আলু র উপর পেটেন্ট লইয়া লইয়াছেন, ডাক্তারেও আলু পরিহার করিতে বলিতেছে।
বাকি থাকে পেঁয়াজু।

গত বছর বিরোধীদল ষড়যন্ত্র করিয়া পেঁয়াজের দাম বাড়াইবার পর মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন উনি পেঁয়াজ খাওয়া বন্ধ করিয়াছেন। আমি পাপি-তাপি মানুষ। তাহাজ্জুদ গোজার হইয়া প্রধানমন্ত্রী কে অনুসরণ করার ধৃষ্টতা আমার নাই । মোক্ষ লাভের নিমিত্তে প্রধানমন্ত্রী কে অনুসরণ করা দরকার । এজন্য প্রধানমন্ত্রীর দেখাদেখি ঐ সময়ে পিঁয়াজ খাওয়া বন্ধ করিয়াছিলাম।
কয় দিন পূর্বে সরকারি ট্রাকের পিছনে লাইন দিয়া ষাট টাকা কেজি দরে আধা কেজি মসুর ডাল ক্রয় করিয়াছি। এক্ষণে পেঁয়াজ পানির দরে যাইতেছে । কিন্তু পিঁয়াজু খাওয়া উচিৎ হইবে কিনা বুঝিতে পারিতেছি না। পেঁয়াজের মূল্য হ্রাস পাইবার পর মাননীয় প্রধানমন্ত্রী পেঁয়াজ খাওয়া শুরু করিয়াছেন কিনা জানা নাই। যদি কোন হৃদয়বান ব্যক্তি জানাইতে পারেন তবে আজীবন ঋণী থাকিবো।
সর্বশেষ এডিট : ২২ শে এপ্রিল, ২০২০ রাত ৮:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা সময় হিন্দি মুভির বেশ ভক্ত ছিলাম। ভালো কোন হিন্দি মুভি রিলিজ পেলেই দেখে ফেলার চেষ্টা করতাম। কিন্তু বিগত কয়েক বছর ধরে হিন্দি মুভি তেমন দেখা হয়ে ওঠে না। বছরে...
...বাকিটুকু পড়ুন
লেখকের নোট:এই গল্পটি ৯০-এর দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যুকে ঘিরে জনমনে দীর্ঘদিনের স্মৃতি, নস্টালজিয়া ও আলোচনার ওপর ভিত্তি করে নির্মিত একটি সম্পূর্ণ কাল্পনিক ইনভেস্টিগেটিভ থ্রিলার । গল্পে উল্লেখিত...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩৪

বাংলাদেশে এখন এমন এক অদ্ভুত অর্থনৈতিক সংকট চলছে, যেখানে একজন শ্রমিক কারখানায় বিদ্যুৎ না পেয়ে চাকরি হারিয়ে অটো রিকশা চালাচ্ছেন। সেই অটো আবার চার্জ দিতে বিদ্যুৎ খাচ্ছে। যে বিদ্যুৎ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air...
...বাকিটুকু পড়ুন
বিশ্বখাতায় নাম লিখিলাম পাগল
কবিতারা হেসেই মাঠে হয়ে যায় ছাগল;
ঘাস খাওয়া আনন্দটা অন্যরকম
তবু পাগল বলে কথা, পূর্ণিমায় যুগল;
আজ কাল হাঁটবাজারে হিংসাটা
কম মূ্ল্যেই বিক্রয় হচ্ছে! যোগোপযোগি
সময়টা পাগল ছাড়া চলেই না
লেখার খাতার দামটাও...
...বাকিটুকু পড়ুন