somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সময় সম্ভবত ১৯৭৩ এর বর্ষাকাল। মোহাম্মাদপুর এর বাবর রোডের ছোট্ট দোতলা একটি বাড়ির সামনে পুলিশের গাড়ি দাড়িয়ে আছে।

১২ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সময় সম্ভবত ১৯৭৩ এর বর্ষাকাল।
মোহাম্মাদপুর এর বাবর রোডের ছোট্ট দোতলা একটি বাড়ির সামনে পুলিশের গাড়ি দাড়িয়ে আছে,
বাড়ির গৃহিণী ভীত চোখে পুলিশের কান্ড-কারখানা দেখছেন। তাকে বিব্রত মনে হচ্ছে, বিব্রত হওয়ার কারনও অবশ্য আছে, এই বাড়ীর বড় ছেলের গতকালই মাত্র বিয়ে হয়েছে, ঘরে নতুন বউ, নতুন বউয়ের সামনেই পুলিশ ঘরের জিনিসপত্র বাইরে ছুড়ে ফেলছে। বেচারা নতুন জামাই বোকা বোকা চোখে এদিক সেদিক তাকাচ্ছে।
বোকা বোকা চেহারার জামাইকে বিব্রত হওয়ার হাত থেকে রক্ষা করল তাঁর ছোট বোন, দৌড়ে এসে বলল “ভাইয়া, তুই ভাবিকে নিয়ে কোথাও ঘুরতে বেরিয়ে যা” বেচারা বোধহয় এই অপেক্ষাতেই ছিল, সাথে সাথে বউকে নিয়ে বেরিয়ে পড়ল।
বেচারি বউ এখনও বিয়ের পোষাকেই আছে, পাল্টানোর সময়টাও পায়নি। ঝিরি ঝিরি বৃষ্টির মধ্যেই হুড-খোলা অবস্থায় দুইজন সাতমসজিদ রোড ধরে ঘুরছে। নতুন বউ কিঞ্চিৎ লজ্জিত, বিয়ের পোশাকে রিক্সায় ঘুরতে লজ্জা পাওয়াটাই স্বাভাবিক, রিক্সার হুড তুলে দেওয়ার চেষ্টা করছে বারবার, যুবক দিচ্ছেনা। ভাবসাবে মনে হচ্ছে নিজের বালিকা বধুর রূপ পৃথিবীকে দেখাবে বলেই সে বৃষ্টিকে উপেক্ষা করে ভিজছে।
গল্পের যুবক আমাদের পরিচিত, যুবকের নাম “হুমায়ুন আহমেদ”। বাংলার সাহিত্যের অপার পরিবর্তন সাধন করা রহস্যপ্রিয় এই মানুষটির ব্যক্তিজীবনও ছিল তাঁর লেখনীর মতই বৈচিত্র্যময়। আগামীকাল হুমায়ূন আহমেদের জন্মদিন। তাঁর জন্মদিনে পৃথিবীর সুদ্ধতম অভিনন্দন রইল। “জনম জনম তব তরে কাঁদিব”

৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×