somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ডিজিটাল বাংলাদেশ বনাম স্মার্ট বাংলাদেশ!

২১ শে জানুয়ারি, ২০২৩ রাত ৩:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ডিজিটাল বাংলাদেশ বলুন আর স্মার্ট বাংলাদেশ বলুন সবই কেবল কথার কথা বা রাজনৈতিক স্টান্ট বাজি থেকে যাবে, কাজের কাজ কিছুই হবে না।
কারণ বিগত দুই দশকে ডুয়িং বিজনেস ইনডেক্সে বাংলাদেশের উন্নতি ইতিবাচক কিন্তু গ্লোবাল এন্ট্রপেনরশীপ ইনডেক্সে বাংলাদেশের ক্রমাবনতি স্পষ্ট হলেও এখন পর্যন্ত এ বিষয়ে সরকারের উল্লেখযোগ্য কার্যকরী ও সমন্বিত কোন পদক্ষেপ দৃশ্যমান নয়। এ বিষয়ে অনতিবিলম্বে আমাদের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী কর্মপরিকল্পনা দরকার আর তা যদি না করা হয় তাহলে সকলই গরল ভেল কেবল হম্বি তম্বী সার হবে, জনগণের অর্থের শ্রাদ্ধ হবে কিন্তু কাজের কাজ কিছুই হবে না।

যতদিন পর্যন্ত আমাদের একাডেমি, ইন্ডাস্ট্রি এবং পলিসি মেকারগণ একত্রে কাজ না করবেন ততদিন প্রকৃতপক্ষে শিক্ষাঙ্গন থেকে বেকারই পয়দা হবে অথবা বড়জোর কেরানি পয়দা হতে পারে, কোন উদ্যোক্তা পয়দা হবে না। সত্যিকার অর্থে উদ্যোক্তা সৃষ্টির জন্য প্রয়োজন উদ্যোক্তা বান্ধব অবকাঠামো যা বাংলাদেশে একেবারেই অনুপস্থিত।
তারপরেও যে দু চারজন নিজের চেষ্টায় উদ্যোক্তা হিসেবে সফল হয়েছেন সেজন্য একাডেমি, ইন্ডাস্ট্রি বা সরকারের তেমন কোন অবদান নাই সকল কৃতিত্ব ওইসব সংগ্রামী উদ্যোক্তাদের।

কেবলমাত্র আইসিটি বিভাগের মাধ্যমে এন্ট্রপেনরশীপ উন্নয়ন সম্ভব নয়, এজন্য প্রয়োজন আন্ত-মন্ত্রণালয় উদ্যোগ কারণ উদ্যোক্তা সৃষ্টি মানেই কেবল আইসিটি নির্ভর উদ্যোক্তা নয়!
সরকারি অনুদান নির্ভর উদ্যোক্তা উন্নয়ন প্রকল্প সমূহ দেখে মনে হয় উদ্যোক্তা মানেই আইসিটি নির্ভর উদ্যোক্তা কিন্তু যদি সঠিক ও কার্যকরী এন্ট্রপেনরশীপ ইকো সিস্টেম তৈরি করা হয় তাহলে সব ধরনের উদ্যোক্তাই সৃষ্টি হবে যা আমাদের সমাজ রাষ্ট্র ও অর্থনীতির জন্য অতি প্রয়োজনীয়। আর এই কাজটি আইসিটি বা একক কোন মন্ত্রণালয়ের মাধ্যমে সম্ভব নয় এর জন্য প্রয়োজন সকল মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি কার্যকরী পদক্ষেপ।
সর্বাগ্রে একটি কথা মনে রাখা প্রয়োজন যে কেবল টাকা হলেই উদ্যোক্তা হওয়া যায় না বরং টাকা ছাড়াও উদ্যোক্তা হওয়া যায় যদি পারিপার্শ্বিক সুযোগ-সুবিধা বিদ্যমান থাকে।
সর্বশেষ এডিট : ২১ শে জানুয়ারি, ২০২৩ রাত ৩:০৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'মাহাথিরনোমিক্স'- মালয়েশিয়াকে যেভাবে নিজ পায়ে দাঁড় করালো (পর্ব - ১)

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৬ শে জুন, ২০২৬ রাত ১২:৪৭



আমাদের প্রধানমন্ত্রী মালয়েশিয়া গেলেন। এটা খুব ভালো এক মুভ ছিলো। সারা বিশ্বকে একটি বার্তা পৌঁছে দিয়েছেন। কিন্তু, সারা বিশ্বে মালয়েশিয়াকে পরিচয় করিয়ে দেওয়ার অগ্রনায়ক মাহাথির মোহাম্মদের সাথে তাঁর... ...বাকিটুকু পড়ুন

গোসাইপুর ১৯৭১

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৬ শে জুন, ২০২৬ ভোর ৪:৫০



জুন মাসের পড়ন্ত বিকেল, ভ্যাপসা গরমে আগন্তুক ঘেমে একাকার। গায়ে ময়লা হাফ শার্ট আর নীল ফুলপেন্ট। শার্টের রঙ কোনো এক সময় হয়তো সাদা ছিলো, ময়লা হতে হতে এখন প্রায়... ...বাকিটুকু পড়ুন

নিউইয়র্কের ডায়েরী: ওয়েস্ট ভার্জিনিয়া থেকে লং-আইল্যান্ড

লিখেছেন কাছের-মানুষ, ২৬ শে জুন, ২০২৬ ভোর ৫:৫৪


আমাদের সামার ভেকেশন চলছে এখন। প্রায় তিন মাসের ছুটি। এই ছুটিতে বসে না থেকে নিউইয়র্কের একটি ন্যাশনাল ল্যাবে জয়েন করলাম ভিজিটিং ফ্যাকাল্টি হিসেবে! গবেষণা করে যে পৃথিবীকে উদ্ধার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ মোহমায়া

লিখেছেন ইসিয়াক, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:৪৬



খরস্রোতা নদীও একসময়
ক্ষীণ নালায় পরিণত হয়
কালের পরিক্রমায়,সময়ের চাহিদায় ।
তবু আশা বেঁধে রাখি।

ফিরবে সব আগের মত
চলবে জীবন অবিরত
কোন একদিন।


হারানো মুহুর্তরা কি সত্যিই  ফিরে আসে?
শত ব্যস্ততায়- মায়ের মত... ...বাকিটুকু পড়ুন

মন্তব্যে অনন্য রাজীব নূর

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে জুন, ২০২৬ রাত ১০:৩২



অনন্য রাজীব নুর মন্তব্য বেলায়
পাওয়া ও দেওয়ায় লক্ষ করে পার
সম্মুখে এগিয়ে চলে গন্তব্যে অপার
প্রতিটি পোষ্টের ক্ষেত্রে তার আছে টান।
মন তার দোলে চলে আনন্দ ভেলায়
ব্লগেতে নিশ্চুপ দেখে পোষ্ট... ...বাকিটুকু পড়ুন

×