somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুক্তিযুদ্ধের ইতিহাসঃ বাস্তবতা ও বিভ্রান্তি।

২১ শে জানুয়ারি, ২০২৩ রাত ৩:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি প্রত্যক্ষভাবে কিছু মুক্তিযোদ্ধাকে চিনি যারা মুক্তিযুদ্ধ চলাকালীন এবং পরবর্তীতে ডাকাতি করেছে আবার কিছু রাজাকারকে চিনি যারা মুক্তিযোদ্ধাদের পাক বাহিনীর গতিবিধি সম্পর্কে গোপন সংবাদ দিয়ে সহযোগিতা করেছে এবং কোন মুক্তিযোদ্ধাকে পাকিস্তানী ক্যাম্পে ধরে নিয়ে গেলে তারা নিজের জীবনের ঝুঁকি নিয়ে 'মুক্তিদের' নানা কৌশলে ছাড়িয়ে এনেছে। এইসব মুক্তিযোদ্ধারা এবং রাজাকারেরা উভয়ই আমার খুব কাছের আত্মীয়, আবার আমার অনেক আত্মীয় (মামা-চাচা) আছে যারা প্রকৃতপক্ষে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেননি কিন্তু চতুর প্রকৃতির হওয়ায় শুরুতেই মুক্তিযোদ্ধা হিসেবে নিজেদের নাম গেজেটভুক্ত করেছে (আজকাল এদেরই আবার হাঁক ডাক একটু বেশি) এবং এখন মুক্তিযোদ্ধা হিসাবে প্রাপ্য সকল সুযোগ-সুবিধা ভোগ করছে, কিছু আত্মীয়-স্বজন আছে যারা সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করলেও কোন সার্টিফিকেট গ্রহণ করেননি এবং মুক্তিযোদ্ধাদের তালিকাতেও তাদের নাম নেই। আমার অনেক আত্মীয়-স্বজনই মুক্তিযুদ্ধে শহীদ অথবা নিখোঁজ হয়েছেন, আমি পারিবারিক উৎস থেকেই এসব তথ্য জানি এবং আরো জানি এই তথ্যগুলি একেবারেই নির্ভুল।
আমি সুনির্দিষ্ট ভাবে এসব মুক্তিযোদ্ধা এবং রাজাকাদের নাম পরিচয় দিতে পারব যাদের অনেকেই এখনো জীবিত আছে।
সবচেয়ে আশ্চর্যের বিষয় এলাকায় আমার ওইসব মুক্তিযোদ্ধা আত্মীয়-স্বজনের চেয়ে রাজাকার আত্মীয়-স্বজনকে মানুষ এখনো বেশি সম্মান করে!
প্রসঙ্গত বলে রাখা ভালো আমার জন্ম মুক্তিযুদ্ধের দু'বছর পরে এবং আমার বাবা ও মা দুজনেই রনাঙ্গনের মুক্তিযোদ্ধা যারা পাক বাহিনীর সাথে সরাসরি বন্দুকযুদ্ধ করেছে। (মুক্তিযোদ্ধা হিসেবে সকল প্রকার সার্টিফিকেটও আছে) যদিও তারা মুক্তিযোদ্ধা হিসেবে নিজেরা জীবনেও কোন সুযোগ-সুবিধা গ্রহণ করেননি এবং আমাদের ভাই-বোনদেরকে কখনোই কোন মুক্তিযোদ্ধা কোঠায় সুবিধা নিতে দেননি, তাদের একটাই বক্তব্য আমরা যুদ্ধ করেছি বঙ্গবন্ধুর ডাকে দেশ স্বাধীন করার জন্য, মানুষকে মুক্ত করার জন্য, নিজেরা সুবিধা নেয়ার জন্য নয়!
তাই মুক্তিযোদ্ধা ও রাজাকার সম্পর্কে আমার ধারণা পপুলার ধারণার সাথে সাংঘর্ষিক কারণ মুক্তিযোদ্ধা মানেই মহা মানব আর রাজাকার মানেই খুব খারাপ এই বিষয় নিয়ে আমি দ্বিধাগ্রস্ত ও বিভ্রান্ত।
আমি কাউকে হেয় বা কাউকে মহিমান্বিত করতে চাই না, আমি চাই সবাই তার প্রাপ্য মর্যাদা এবং পাপের ফল ভোগ করুক। তবুও আমার এই অভিজ্ঞতাকে কিভাবে ব্যাখ্যা করব!
প্রকৃত দেশ প্রেমিক এবং নিবেদিত প্রাণ মুক্তিযোদ্ধাদের নিকট আকুল আবেদন আমার এই দ্বিধা/বিভ্রান্তি নিরসনে একটু সহায়তা করলে চির কৃতজ্ঞ থাকবো কারণ আমি চাই আমার সন্তানদের আমার পূর্বপুরুষদের মুক্তিযুদ্ধে ভূমিকা সম্পর্কে প্রকৃত ধারণা দিতে যাতে তারা বিভ্রান্তিতে না ভোগে।
সর্বশেষ এডিট : ২১ শে জানুয়ারি, ২০২৩ রাত ৩:১৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কিছু ছবি ‍কিছু কথা-----------

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০৬ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১২:১১

-----------------



ব্লগে পোস্ট দিব দিব করে আর দেওয়া হচ্ছে না্। ঈদের ছুটিতে প্রায় ১৫ দিন ছিলাম গ্রামের বাড়ি। তখনও লিখবো করে আর মোবাইল হাতের কাছে পাই না..........বাচ্চা কাচ্চা খেলা ধুলার... ...বাকিটুকু পড়ুন

আমেরিকার বর্ণবাদী লরা লুমার এবং ভারতীয় মিডিয়া চক্রের বিপজ্জনক ঐক্য

লিখেছেন শ্রাবণধারা, ০৬ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৩:৩৪


লরা লুমার নামে আমেরিকায় একজন ঘৃণ্য বর্ণবাদী, কট্টর ডানপন্থী রাজনৈতিক কর্মী ও গণমাধ্যম ব্যক্তিত্ব আছেন। তিনি ট্রাম্পের অনুগত হিসেবে পরিচিত। তার মুখের ভাষা এত জঘন্য যে ট্রাম্পের অনেক ঘোর... ...বাকিটুকু পড়ুন

শূন্য বুক (পিতৃবিয়োগ)

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৬ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৩৪


চার
রোববার বেলা ১১টার মধ্যে জাহাঙ্গীর গেটের সামনে এসে পৌঁছাল গাড়ি। মৃণাল আগে থেকেই প্রস্তুত হয়ে বসেছিল। চালক উত্তরা এসে ফোন করেছিল। যাহোক, স্ত্রী-সন্তানকে নিয়ে মা-বাবা আর মামার সঙ্গে বারডেমে চলল।... ...বাকিটুকু পড়ুন

ওয়াশিংটন থেকে বেইজিং: বাংলাদেশের নতুন কূটনৈতিক সমীকরণ

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:০৫


মার্চ ২০২৬-এর ক্যালেন্ডার বলছে, বাংলাদেশের কূটনীতি নতুন দিকে মোড় নিয়েছে । একই সময়ে বাংলাদেশের তিনজন হেভিওয়েট ব্যক্তিত্ব আমেরিকার মাটিতে। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান নিউ ইয়র্কে ব্যস্ত নিজের ক্যাম্পেইনে। সেনাপ্রধান জেনারেল... ...বাকিটুকু পড়ুন

ট্রেইন্ড সালাউদ্দিন ওরফে শিলং সালাউদ্দিন ওরফে সংবিধান সালাহউদ্দিন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৭ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১২:৫০


ট্রেইন্ড সালাউদ্দিন ওরফে শিলং সালাউদ্দিন যিনি দীর্ঘসময় ভারতের তত্ত্বাবধানে শিলংয়ে সংবিধানের ওপর পিএইচডি করেছেন ফলে উনি এখন সংবিধান সালাহউদ্দিন যার সুফল এখন আমরা পেতে চলেছি। ইতোমধ্যেই আপনারা লক্ষ্য করেছেন... ...বাকিটুকু পড়ুন

×