'৭২ থেকে '৭৫ পর্যন্ত জাসদের খুন-খারাবিতে বাংলাদেশের যে ক্ষতি হয়েছে তার ক্ষত এখনো আমরা বয়ে বেড়াচ্ছি হয়তো আগামী ৫০ বছরেও এ ক্ষত নিরাময় হবেনা। জাসদের হঠকারিতার জন্য স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে সবচেয়ে বড় ক্ষতির সম্মুখীন হয়েছে, যেকোনো দেশ যদি স্বাধীনতা পরবর্তীতে বুদ্ধিবৃত্তিক আন্দোলন গড়ে তুলতে না পারে তাহলে সেই দেশের পক্ষে স্বাধীনতার সুফল ভোগ করা অসম্ভব যার জ্বলন্ত প্রমাণ আমাদের এই বাংলাদেশ, এখনো আমরা আটকে আছি বিভাজনের রাজনীতিতে, স্বাধীনতার স্বপক্ষের শক্তি আর বিপক্ষের শক্তির চোরাগলিতে। এখন আমাদের দরকার অতীতমুখী নয় ভবিষ্যৎ মুখী রাজনীতি, বুদ্ধিবৃত্তিক অর্থনীতি এবং মানবিক সমাজ নীতি।
বিশ্বব্যাপী বাম রাজনৈতিক আন্দোলনের সবচেয়ে বড় অবদান আমাদের বুদ্ধিবৃত্তিক উন্নয়ন কিন্তু দুঃখজনক হলেও সত্যি বাংলাদেশের হঠকারী ও বিভাজিত বাম রাজনীতি এই সুফল থেকে আমাদের বঞ্চিত করেছে, এরা বন্দুকের নলের উপর ভর করে রাষ্ট্র ক্ষমতা দখলের অবাস্তব দিবা স্বপ্ন না দেখে খুনখারাবীর পথ পরিহার করে গণমানুষের কাছে পৌঁছাতে পারলে আমাদের বর্তমান অবস্থা হয়তো অন্যরকম হতে পারত।
সর্বশেষ এডিট : ২১ শে জানুয়ারি, ২০২৩ রাত ৩:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




