somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অশিক্ষিত শিক্ষাব্যবস্থা!

২১ শে জানুয়ারি, ২০২৩ রাত ৩:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার বিবেচনায় আমাদের বর্তমান শিক্ষাব্যবস্থা একেবারেই অশিক্ষিত শিক্ষা ব্যবস্থা। সত্যিকার অর্থে মানুষ তৈরি করতে হলে আমাদের এই অশিক্ষিত শিক্ষাব্যবস্থাকে আগে শিক্ষিত করতে হবে তবেই না আমরা আশা করতে পারি এইসব মানুষ গড়ার কারখানা থেকে সত্যিই মানুষ বেরিয়ে আসবে। কাঠাল গাছে আম ধরে না, তাই কেউ যদি কাঁঠাল গাছ লাগিয়ে তাতে আমের আশা করে এবং আম না পেয়ে হায় হায় করে তবে সেটা কার দোষ ভাগ্যের, বিধাতার, নাকি নিজেরই। আমাদের বর্তমান শিক্ষাব্যবস্থা আসলে মানব সভ্যতার ব্ল্যাক হোল যা প্রতিনিয়ত মানবকুলের শক্তি-সামর্থ্যকে শোষণ করে মানবকূলকে দুর্বল করে রাখছে। তবে এই ব্ল্যাকহোল কিন্তু প্রাকৃতিক ভাবে সৃষ্ট নয় এটা আমাদের নিজেদেরই সৃষ্টি। আর আমরা চাইলেই এই ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বরকে বিলীন করতে পারি অনায়াশেই।

আমরা জামা কাপড় বানানোর কারিগর এর কাছে জামা কাপড় বানাতে দিলে তা ঠিক ঠাক মত হয়েছে কিনা সেটা দেখে নেই, আর যদি ঠিকঠাক মত না হয় তাহলে তার বিরুদ্ধে কোনো না কোনো ব্যবস্থা নেই। কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে আমরা মানুষ গড়ার কারখানায় মানুষ বানানোর জন্য যাদেরকে পাঠাই তারা প্রকৃতপক্ষে মানুষ হলো কিনা তা কখনোই যাচাই বাছাই করি না। এমনকি তা যাচাই বাছাইয়ের কোন মাপকাঠিও নাই। আমরা যদি দর্জিকে পাঞ্জাবি বানাতে দেই আর সে যদি ব্লাউজ বানিয়ে দেয় তাহলে কি আমরা তাকে ছেড়ে দেবো? কিন্তু আমরা যে মানুষ গড়ার কারখানায মানুষ বানাতে দেই এবং মানুষ বানানোর জন্য যতরকম এন্তেজাম সব করি কিন্তু শেষ পর্যন্ত সে কি মানুষ হিসেবে মানুষ গড়ার কারখানা থেকে বেরিয়ে আসে! খুব স্বাভাবিক বিবেচনাতেই এটা স্পষ্ট যে আমাদের মানুষ গড়ার কারখানাগুলো থেকে অধিকাংশই মানুষ হিসেবে বের হয়না। আরো আশ্চর্য বিষয় এই যে এটা নিয়ে আমাদের কারোই কোন মাথা ব্যাথা নেই এমনকি কেউ কখনো কারো কাছে জবাবও চায় না!। কোন এক অন্ধ বিশ্বাসের কারণে বাবা-মায়েরা তাদের নিজের জীবনের সব সুখ ত্যাগ করে সন্তানকে মানুষ বানানোর আশায় সব কিছু বিনিয়োগ করে আর সন্তানেরা তাদের জীবনের সবচেয়ে গৌরবময় সময় মানুষ হওয়ার (অনর্থক) প্রচেষ্টায় ব্যয় করে। বর্তমান পৃথিবীতে এই মানুষ বানানোর আর মানুষ হওয়ার তাবৎ এন্তেজামই মানব সভ্যতার সবচেয়ে বড় ভুল এবং অপচয় এমনকি আত্মঘাতিও বটে। এই ভুল প্রচেষ্টার ফলে একদিকে যেমন মানবকুলের সময় ও সম্পদের বিশাল অপচয় হচ্ছে তেমনি অপরদিকে মানব মস্তিষ্কে অপ্রয়োজনীয় ও বিষাক্ত জ্ঞান প্রবেশ করছে যা যে কোন ভয়ঙ্কর ভাইরাস এর চেয়েও মারাত্মক। এই বিষাক্ত ভাইরাস এতটাই বিষাক্ত যে এতে আক্রান্ত কেউই তা নিজে বোঝে না কিন্তু এর ক্ষতিকর প্রভাব চলে নিরন্তর। এর প্রকৃষ্ট উদাহরণ বর্তমানে মানবকুল মানব মঙ্গলের চেয়ে মানব ধ্বংসেরর পেছনে অনেক বেশী মেধা, শ্রম ও অর্থ ব্যায় করে ।
সর্বশেষ এডিট : ২১ শে জানুয়ারি, ২০২৩ রাত ৩:৪৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'মাহাথিরনোমিক্স'- মালয়েশিয়াকে যেভাবে নিজ পায়ে দাঁড় করালো (পর্ব - ১)

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৬ শে জুন, ২০২৬ রাত ১২:৪৭



আমাদের প্রধানমন্ত্রী মালয়েশিয়া গেলেন। এটা খুব ভালো এক মুভ ছিলো। সারা বিশ্বকে একটি বার্তা পৌঁছে দিয়েছেন। কিন্তু, সারা বিশ্বে মালয়েশিয়াকে পরিচয় করিয়ে দেওয়ার অগ্রনায়ক মাহাথির মোহাম্মদের সাথে তাঁর... ...বাকিটুকু পড়ুন

গোসাইপুর ১৯৭১

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৬ শে জুন, ২০২৬ ভোর ৪:৫০



জুন মাসের পড়ন্ত বিকেল, ভ্যাপসা গরমে আগন্তুক ঘেমে একাকার। গায়ে ময়লা হাফ শার্ট আর নীল ফুলপেন্ট। শার্টের রঙ কোনো এক সময় হয়তো সাদা ছিলো, ময়লা হতে হতে এখন প্রায়... ...বাকিটুকু পড়ুন

নিউইয়র্কের ডায়েরী: ওয়েস্ট ভার্জিনিয়া থেকে লং-আইল্যান্ড

লিখেছেন কাছের-মানুষ, ২৬ শে জুন, ২০২৬ ভোর ৫:৫৪


আমাদের সামার ভেকেশন চলছে এখন। প্রায় তিন মাসের ছুটি। এই ছুটিতে বসে না থেকে নিউইয়র্কের একটি ন্যাশনাল ল্যাবে জয়েন করলাম ভিজিটিং ফ্যাকাল্টি হিসেবে! গবেষণা করে যে পৃথিবীকে উদ্ধার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ মোহমায়া

লিখেছেন ইসিয়াক, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:৪৬



খরস্রোতা নদীও একসময়
ক্ষীণ নালায় পরিণত হয়
কালের পরিক্রমায়,সময়ের চাহিদায় ।
তবু আশা বেঁধে রাখি।

ফিরবে সব আগের মত
চলবে জীবন অবিরত
কোন একদিন।


হারানো মুহুর্তরা কি সত্যিই  ফিরে আসে?
শত ব্যস্ততায়- মায়ের মত... ...বাকিটুকু পড়ুন

মন্তব্যে অনন্য রাজীব নূর

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে জুন, ২০২৬ রাত ১০:৩২



অনন্য রাজীব নুর মন্তব্য বেলায়
পাওয়া ও দেওয়ায় লক্ষ করে পার
সম্মুখে এগিয়ে চলে গন্তব্যে অপার
প্রতিটি পোষ্টের ক্ষেত্রে তার আছে টান।
মন তার দোলে চলে আনন্দ ভেলায়
ব্লগেতে নিশ্চুপ দেখে পোষ্ট... ...বাকিটুকু পড়ুন

×