ধুলাক্ত বসন এলোমেলো চুল
চোখের কার্ণিশে জলবিন্দু
পঁচিশে বেড়ে ওঠা তৃষিত চাতক
আদিবৃত্তে খোঁজে সুপেয় জল।
পায় না জলাধার সবুজে ঘেরা
পায় না নিরিবিলি প্রেমাক্ত চাতাল
পাখীময় বাগান গোলাপে ভরা।
অবিরাম খরায় দগ্ধ জমিন তার
অলিগলি পেরিয়ে দিয়েছে খুলে বুকের কপাট
জল কন্যাগণ বেরিয়ে এসো খুলে দাও
জলাধারের মুখ। সূর্য তাপে
ধীরে ধীরে গলুক বরফকুন্ড
জলাধারের জল জমাট বাঁধা
ফেনিল উচ্ছ্বাস ভাসিয়ে দিক
পিয়াসী অন্তর শেষমেষ
পোড়া মাটির বুকে জন্ম নিক এক
যমুনা সুন্দরী টলোমলো যৌবন।
আজন্ম খরায় দগ্ধ জমিন জলশুন্য
ফালি ফালি চাতক জল কামনায় উন্মুক
খুলে রেখেছে বুক ফোয়ারা মুখে।
রূপালী জোয়ার কী উঠবে না বলো
প্রেমাক্ত কুয়ায় খেলবে না ঢেউ
ওগো নিঠুর বিধি?
(মফিজুল ইসলাম খান)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


