সিলেট থেকে ছাতক
দেশব্যাপী সড়কগুলো নাকি বেজাই মসৃন
প্রতিবারই বিটিভি দেখি , পড়ি নিত্যদিন
সেতু মন্ত্রী , সড়ক মন্ত্রী আরো কত আমলা
ক্যামেরার সামনে পোজ , পাছে রোড কামলা
চকচকে সড়কগুলো ছবিতেই সুন্দর
রোড গুলো দেখে বলো ছাতক থেকে বন্দর
যদি চাও শিঘ্রই মাজা ব্যথা সারাতে
যাও চলে সিলেট হয়ে ছাতকে বেড়াতে
রোডগুলো বড় ভারি রসিক মাহাশয়
পান খেয়ে দাঁত দেখায় হাসি জেনো থামে নাই
ধুলো সেতো খাবে তুমি সাথে আছে ঝাকুনি
যেনো ভোট পাওয়া এমপির গর্জন আর বকুনি
ছাতকেরই পাশে পাহাড়ঘেরা বাঁশতলা
বিশ কিলো দুরে যেতেই হাড় হাড্ডি হয় নুলা
ভোট চাই, ভোট দাও, করে দিবো কাজ সব
আছেন কোথায় মশায়, নাকি খাচ্ছেন ললিপপ
স্যালুট দিবো তোমায়, কাজটা হবে যব
নাহলে মশায় জানান তবে ব্রান্ডটা কি ললিপপ
পুণ্যভুমির মন্ত্রী তুমি কিংবা এমপি মেয়র
উন্নয়ন চাই , চাইনা কোনো শো অফ খিস্তি খেয়র
হাড্ডিটা মোর বড্ড ব্যাথা ভাংগলো কিনা মটমট
তোমার দিকেই নেতা আমি তাকিয়ে আছি কটমট
কোথায় আছো কোথায় গেছো আছো নাকি কোমায়?
সামনে পেলে জনগন, কানটা মলবে তোমায়।
সর্বশেষ এডিট : ২৪ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


