নগর পিতা আনিস
নাহ করিয়া কুর্নিস
জানাইতে চাই , আবেদনও আকুল
প্লিজ করুন হকার মুক্ত রাস্থার দু কুল
বড় বড় বিলবোর্ড আর সিনেমার ন্যাংটা পোস্টার
পারিনা করিতে সহ্য, দেখিতে চাহিনা আমি আর
রাস্তার দুধারে খোড়াখোড়ি যত্রতত্র
আরো আছে সুবাসিত পচা পানি মলমূত্র
পারিলে করেন ইহা করিয়া সমন্ব্য়
পাছে ইতিহাস জেনে মোর বুকে ভয় হয়
কুকুর !! সে আর না বলি ,
কারা যেনো আজ কুকুরের রাজ ভুমিকায়
যদি পারেন তাদের মেরে
পরে আসুন চার পায়াদের সীমানায়
যদি পারিতেন করিতে নিষিদ্ধ , সুপারি আর পান
যদি বাড়িতো জরিমানা করিলে ধুমপান
আমি অধম খূশিতে বাকবাকুম
বাজাতাম তাকধুম তাকধুম
নগর বাবা আনিস .....
কান থাকলে শুনিস

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।









