গলায় ফাঁস দিয়ে আবারো আত্বহত্যা করলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী ৷ ওই ছাত্রীর নাম জান্নাতুল ফেরদৌস কেয়া ৷ সে বিশ্ববিদ্যালয়ের ব্যাবস্থাপনা বিভাগের ১ম বর্ষের শিক্ষাথী ৷ তার বাসা যশোর জেলার দিগরগাছায় ৷ গতকাল রাত ৯ টার দিকে বিশ্ববিদ্যালয় পার্শ্ববর্তি মির্জাপুর এলাকার নীলা ছাত্রীনিবাসে এ ঘটনা ঘটে ৷
ছাত্রীনিবাসের এক সূত্র থেকে জানা যায়, শুক্রবার রাত ৮টার দিকে কেয়া রুমে প্রবেশ করে দরজা আটকে দেয় ৷ এর ঘন্টাপরে তার এক বান্ধবী তাকে দীর্ঘসময় ধরে ডাকে৷ কিন্তু তার কোন সাড়া পাওয়া না গেলে ওই ছাত্রীনিবাসের অন্যান্য ছাত্রীরা দরজা ভেঙ্গে দেখে কেয়া রুমের ফ্যানের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে ৷
তত্ক্ষনাত তারা কেয়াকে রাবি চিকিত্সা কেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন৷ পরে তার লাশ ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷
তবে কেয়ার আত্নহত্যা সম্পর্কে নির্দিষ্ট কোন কারণ জানা না গেলেও প্রেম ঘটিত কারনে কেয়া আত্বহত্যা করেছে বলে তার ঘনিষ্টদের একটি সূত্র দাবী করছে৷
তবে পুলিশ জানায়, আত্বহত্যার পূর্বে সে একটি চিরকুটে উল্লেখ করেন তার এই আত্মহত্যার জন্য কেউ দায়ী নয় ৷
উল্লেখ্য যে, এই বছরের রাবিতে কেয়া সহ ছয় জন শিক্ষার্থীী আত্মহত্যা করেছে । (বিডিক্যাম্পাসনিউজ.কম)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




