১. পঁচা ডিমের গন্ধের জন্য দায়ী গন্ধক যৌগের নাম কী?
উ. হাইড্রোজেন সালফাইড।
২. বৈদ্যুতিক পাখা ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ কমে না বাড়ে?
উ. একই হয়।
৩. উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্রের নাম কী?
উ. ট্যাকোমিটার।
৪. তড়িৎশক্তি শব্দশক্তিতে রূপান্তরিত হয় যে যন্ত্রের মাধ্যমে-
উ. লাউড স্পিকার।
৫. সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে?
উ. ৮.৩২ মিনিট।
৬. ভূপৃষ্ঠের সৌরদীপ্ত ও অন্ধকারাচ্ছন্ন অংশের সংযোগস্থলকে কী বলে?
উ. ছায়াবৃত্ত।
৭. পাহাড়ের ওপর রান্না করতে সময় বেশি লাগার কারণ কী?
উ. পাহাড়ের ওপর বায়ুর চাপ কম বলে।
৮. রাডারে যে তড়িৎ চৌম্বক ব্যবহার করা হয় তার নাম কী?
উ. মাইক্রোওয়েভ।
৯. চাঁদে কোনো শব্দ করলে তা শোনা যাবে না কেন?
উ. চাঁদে বায়ুমণ্ডল নেই বলে।
১০. স্বর্ণের খাদ বের করতে যে এসিড ব্যবহার করা হয়?
উ. নাইট্রিক এসিড।
১১. প্রথম সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে কোথায়?
উ. ঢাকায়।
১২. আন্তর্জাতিক আণবিক শক্তি কমিশনের সদর দপ্তর কোথায় অবস্থিত?
উ. ভিয়েনায়।
১৩. ক্যারাবিয়ান অঞ্চলের দেশ নয়?
উ. কানাডা।
১৪. বাংলাদেশের শীতলতম স্থানের নাম?
উ. শ্রীমঙ্গল।
১৫. বাংলাদেশের প্রথম উপগ্রহ ভূ-কেন্দ্র কোথায় অবস্থিত?
উ. বেতবুনিয়া।
১৬. সংবিধান অনুযায়ী বাংলাদেশে প্রধানমন্ত্রী হওয়ার ন্যূনতম বয়স কত?
উ. ২৫ বছর।
১৭. কবি নজরুলকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয় কত সালে?
উ. ১৯৭৪ সালে।
১৮. ক্রিকেটে কোন দেশের বিরুদ্ধে বাংলাদেশ প্রথম ওডিআইতে জয়লাভ করে?
উ. কেনিয়া।
১৯. বাংলাদেশ কোন সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে?
উ. ১৯৭৪ সালে।
২০. পাহাড়পুরের বৌদ্ধবিহারের পূর্বনাম কী ছিল?
উ. সোমপুর বিহার।
২১. ‘মশারি’-এর প্রকৃতি-প্রত্যয় হলো?
উ. মশা+আরি।
২২. মুসলমান কবিদের মধ্যে প্রাচীনতম কবি কে?
উ. শাহ মুহম্মদ সগীর।
২৩. ‘দুধের মাছি’-বাগধারাটির অর্থ কী?
উ. সুসময়ের বন্ধু।
২৪. ‘জোহরা’ উপন্যাসের রচয়িতার নাম কী?
উ. মোজাম্মেল হক।
২৫. ‘রাইফেল রোটি আওরাত’ গ্রন্থটি কে রচনা করেন?
উ. আনোয়ার পাশা।
২৬. ব্যাকরণ শব্দের সঠিক অর্থ কী?
উ. বিশেষভাবে বিশ্লেষণ।
২৭. নিত্য স্ত্রীবাচক বাংলা শব্দ নয় কোনটি?
উ. সতীন।
২৮. তদ্ভব-এর অর্থ কী?
উ. তার থেকে উৎপন্ন।
২৯. ‘বৈকুণ্ঠের উইল’ গ্রন্থটির রচয়িতা কে?
উ. বঙ্কিমচন্দ্র।
৩০. ‘তন্বী’ শব্দটির সন্ধি বিচ্ছেদ হলো?
উ. তনু+ঈ।
৩১. ‘মৈমনসিংহ গীতিকা’র সংগ্রাহক কে?
উ. ড. দীনেশচন্দ্র সেন।
৩২. বাক্যের একক হলো?
উ. শব্দ।
৩৩. ‘ব্রজবুলির’ প্রবর্তক কে?
উ. বিদ্যাপতি।
৩৪. ‘যার বসন আলগা’-এর বাক্য সংকোচন কী?
উ. অসংবৃত।
৩৫. সাধারণত সমাসে কোন পদে কারক বিভক্তি থাকে?
উ. শেষ পদে।
৩৬. এক সের সমান কত কিলোগ্রাম?
উ. ০.৯৩ কিলোগ্রাম (প্রায়)।
৩৭. নাইট্রোজেনের প্রধান উৎস কোনটি?
উ. বায়ুমণ্ডল।
৩৮. স্টেইনলেস স্টিলের লোহার সাথে কোন ধাতু মেশানো হয়?
উ. নিকেল ও ক্রোমিয়াম।
৩৯. কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান-প্রদানের প্রযুক্তিকে বলা হয়?
উ. ইন্টারনেট।
৪০. কলার চারা লাগানোর সময় পাতা কেটে ফেলা হয় কেন?
উ. প্রস্বেদন রোধ করার জন্য।
৪১. হীরক উজ্জ্বল দেখায় কারণ কী?
উ. আলোর সম্পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়।
৪২. রংধনু সৃষ্টির বেলায় পানির কণাগুলো কী হয়?
উ. প্রিজমের কাজ করে।
৪৩. কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়?
উ. কালো।
৪৪. কোন যন্ত্র যান্ত্রিকশক্তিকে তড়িৎশক্তিতে রূপান্তরিত করে?
উ. ডায়ানামো।
৪৫. বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয় এপ্রিল মাসের কোন তারিখে?
উ. ৭ তারিখে।
৪৬. আইএলওর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উ. জেনেভা।
৪৭. বিশ্ব স্বাস্থ্য সংস্থা কবে প্রতিষ্ঠিত হয়?
উ. ৭ এপ্রিল ১৯৪৮ সালে।
৪৮. গ্রামীণ ব্যাংক কোন সাল থেকে কাজ শুরু করে?
উ. ১৯৮৩ সাল থেকে।
৪৯. ভাওয়াইয়া কোন অঞ্চলের লোকসঙ্গীত?
উ. রংপুর।
৫০. ‘মহাস্থান’ কোন নদীর তীরে অবস্থিত?
উ. করতোয়া।
৫১. মুক্তিযুদ্ধের সময় নৌ পথ কত নম্বর সেক্টরের অধীনে ছিল?
উ. ১০ নং।
৫২. বাংলাদেশে কবে প্রথম গ্যাস উত্তোলন শুরু হয়?
উ. ১৯৫৭ সালে।
৫৩. বাংলাদেশের বিখ্যাত মনিপুরি নাচ কোন অঞ্চলের?
উ. সিলেট।
৫৪. পূর্বাশা দ্বীপের অপর নাম কী?
উ. সেন্টমার্টিন দ্বীপ।
৫৫. ঢাকা সর্বপ্রথম রাজধানীর মর্যাদা লাভ করে-
উ. ১৬১০ সালে
--------------------------------------সংগৃহীত

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


