ফেইসবুকে নকল প্রোফাইল চেনার উপায়ঃ
১ খুব আকর্ষণীয় প্রোফাইল ছবি।
২ বেশিরভাগ বন্ধু ছেলে। আর বন্ধুদের মধ্যে কোন প্যাটার্ন নাই। যেমনঃ একই স্কুল, কলেজ অথবা ভার্সিটির নয়। বন্ধুরা খানিকটা এলোমেলো।
৩ বন্ধু সংখ্যা অনেক, ১০০০+. সাধারনত বন্ধু সংখ্যা ২০০-৫০০ হয়ে থাকে। তবে ক্ষেত্র বিশেষে বেশি হতে পারে।
৪ অ্যালবামে ছবির সংখ্যা কম কিন্তু সবগুলা ছবি আকর্ষণীয়।
৫ পড়াশুনার ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় আর ভিকারুন্নেসা। (যারা ঢাবি/ভিকা কে পড়েন তাদের উদ্দেশে এই কথা নয়)
৬ স্ট্যাটাস হবে, আজ ভাল লাগছে না কি করব, কাল ওই কাজ আছে, কিছু ভাল লাগে না, মন খারাপ লাগছে ইত্তাদি ইত্যাদি।
৭ মাঝে মাঝে পটানোমার্কা মেসেজ দিয়ে পটানোর চেষ্টা এবং এতে অনেক ছেলেরা পটে যায়।
তাই কখনও ফেইসবুকে কোন বন্ধুর অনুরোধ গ্রহন করার আগে এসব দেখে নিন।
১ একেবারে অপরিচিত কাউকে বন্ধু তালিকায় যুক্ত করবেন না।
২ নতুন বন্ধুদের গতিবিধি কিছুদিন লক্ষ্য করুন।
৩ privacy settings ঠিক মত সেটআপ করে নিন।
৪ বন্ধুসংখ্যা বেশি মানে নিজেকে বড় মনে করা, এটা ঠিক না।
৫ যারা উস্কানি মুলক বা অশ্লীল জিনিস পোস্ট করে তাদেরকে বন্ধু তালিকা থেকে মুছে ফেলাই ভাল।
এটা আমার একান্ত বাক্তিগত মতামত। কাউকে উদ্দেশ্য করে কিছু বলা হয়নি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


