জানুয়ারির প্রথম সপ্তাহে যেতে চাচ্ছি কক্সবাজার। আগে কখনও যাইনি। এর জন্য কিছু তথ্য দিয়ে সাহায্য করলে উপকৃত হব।
১, বাস ভাল নাকি ট্রেন? বাস কলাবাগান থেকে ছাড়ে কিন্তু ট্রেন এর জন্য কি করব? আর সাথে ভাড়া কেমন পড়বে?
২, হোটেল কিভাবে বুক করব? ঢাকা থেকে কি বুক করে যাওয়া যাবে নাকি ওইখানে যেয়ে বুক করতে হবে?
৩, সমুদ্রের পাশে হোটেল নিতে চাই। কোন হোটেল ভাল হবে আর খরচ সম্পর্কে ধারনা পেলে ভাল হত।
৪, কক্সবাজারে ঘোরার মত কোন কোন জায়গা আছে?
৫, সাবধানতা সম্পর্কে কিছু জানালে ভাল হবে।
৬, খাওয়া দাওয়া কোথায় করলে ভাল মানে কেমন বাবস্থা আছে?
আপনারা যদি এই তথ্য দিয়ে সাহায্য করেন তাহলে অনেক উপকৃত হব।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


