ঘুম ভেঙ্গে গেল। ক্রিস্টাল রুবির গ্লাসে তাকিয়ে দেখি সময় সকাল ৫:৫ ।এত সকালে কখনো ঘুম ভাঙ্গে না আমার। হাত দিয়ে ইশারা করতেই জানালার পর্দা সরে গেল। বাইরে ঝলমলে রোদ. এরোকার দেখতে পেলাম না।দেখার কথাও না । এত সকালে কেউ বের হয় না। আর ইদানিং জেটফুয়েল এর অপ্রতুলতার জন্য মানুষ এরোকার ব্যবহার করা কমিয়ে দিয়েছে। ৪ লক্ষ আলোকবর্ষ দুরের ডোমবার গ্রহে বিপুল পরিমান জেটফুয়েল পাওয়া গেছে। যদিও পৃথিবীতে আসতে আসতে আরো কয়েক বছর সময় লাগবে। যাই হোক, সকালের ঘুম যাতে নষ্ট না হয় এর জন্য আবার চেষ্টা করলাম। কিছুক্ষণ পর আবার ঘুম ভেঙ্গে গেল। এবার দেখি ৫:৫৫। খটকা লাগলো। ডাক দিলাম ক্রমত্রনিককে। ও আমার নিরপত্তার দায়িত্বে রয়েছে প্রায় ৩ বছর ধরে, সর্বকালের সেরা রোবটদের মধ্যে একটি। বললাম কোন ব্রেকিং নিউজ আছে কিনা। ও বলল খবর একটাই ৫:৫৫ থেকে সকল ঘড়ি বন্ধ হয়ে আছে। সেন্ট্রাল বিল্ডিং থেকে কোনো সিগনাল পাচ্ছি না। কোনো ভাবে যোগাযোগ করা যাচ্ছে না। আমার বাক্তিগত নিরাপদ চ্যানেলেও যোগাযোগ করার চেষ্টা করেছি কিন্তু সম্ভব হচ্ছে না। আমি বললাম শেষ কোন সিগনাল পাওয়া গেছে? ক্রমত্রনিক বলল ৫:৫৪:৫৫ -এ শেষ একটা মেসেজ পাওয়া গেছে, সেটা হচ্ছে ডুপার। নাম তা শুনেই আমার শরীর কেপে উঠলো। পৃথিবীর ইতিহাসের সবচেয়ে দুর্ধর্ষ ক্রিমিনাল। আর থেকে ২ আউন্ট বছর আগে পৃথিবীর সবচেয়ে উন্নত রোবট এমএমটি২০০ এর একটা বড় একটা দল ওকে আটক করে। ডুপারকে ২ কোটি আলোকবর্ষ দুরের ট্রিনি গ্রহের কারাগারে আটক রাখা হয়। এসব তথ্য ক্রিমিনাল ইতিহাস থেকে জানা আমার। কিন্তু এখন হটাত করে ডুপারের কথা কেন? ও কি নিজেকে মুক্ত করে পৃথিবীতে এসেছে প্রতিশোধ নেবার জন্য? কিন্তু এটা কিভাবে সম্ভব? এমএমটি২০০ এর চেয়ে ৩৫ গুন উন্নত রোবট আছে, যার নাম হচ্ছে এমএক্স৯০০। ওদের নিরাপত্তার দেয়াল ভেঙ্গে সেন্ট্রাল বিল্ডিং-এর ক্ষমতা নেয়া প্রায় অসব্ভব। কিন্তু ডুপার অনেক স্মার্ট. কম্পিউটার এর উপর অসাধারণ দক্ষতা, এর সাথে সাথে মেকানিক, ইলেক্ট্রনিক এর উপর অসম্ভব দখল রয়েছে ওর। এমন কিছু করতে পারে সে যা মানুষ কখনো কল্পনা করতে পারে না। আমি সবাইকে সিগনাল পাঠানোর চেষ্টা করলাম, কিন্তু সম্ভব হলো না। তখনি মনে পড়ল কোড ১২ এর কথা। এখানে বলা আছে যদি কোনো ভাবে,কারো সাথে,কোনো প্রকার সিগনাল আদান প্রদানে বার্থ হলে আমাদের সিক্রেট মিটিং হবে ভূগর্ভের ১৯১ ফ্লোরের একটা নিরাপত্তা কক্ষে। তারাতারি সুট-আপ করে নিলাম। ক্রমত্রনিককে বললাম ওর আর্মারি প্রস্তুত করে নিতে। অত্যাধুনিক কমান্ডো এরোকার আর ক্রমত্রনিককে নিয়ে বেরিয়ে পরলাম। যে করেই হোক পৃথিবী কে ধ্বংসের হাত থেকে রক্ষা করতেই হবে.....
কাল্পনিক লেখা
সর্বজনীন পেনশন: সুবিধা বাড়ছে, ভবিষ্যৎ কতটা নিশ্চিত ?

সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন... ...বাকিটুকু পড়ুন
১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন
অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !
অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন
নৈতিক অবক্ষয়ের দায় কার?
ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও নৈতিক অবক্ষয়ের দায় কার?
সমাজে যখন অপরাধ বাড়ে, পারিবারিক বন্ধন দুর্বল হয়, সন্তান বাবা-মাকে সম্মান করে না, মানুষ মানুষের প্রতি বিশ্বাস হারায়, দুর্নীতি-প্রতারণা-সহিংসতা স্বাভাবিক হয়ে ওঠে- তখন... ...বাকিটুকু পড়ুন
কাতুকুতু'র কাহিনীনামা
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।