রাজারহাটে ব্র্যাকের সহায়তায় অর্থ ফেরতরাজারহাট (কুড়িগ্রাম), ১৫ মে, এবিনিউজ : কুড়িগ্রামের রাজারহাটে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম ও ব্র্যাক আইন সহায়তা কেন্দ্রের যৌথ উদ্যোগে বিদেশ গমনে প্রতারিত হয়ে অর্থ ফেরত পেলেন উপজেলার নাজিম খান ইউনিয়নের মমিন মৌজার মৃত আছির উদ্দিনের পুত্র মোঃ আশরাফ আলী। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মোঃ আশরাফ আলী কাতার যাওয়ার জন্য উপজেলার সদর ইউনিয়নের তালতলা গ্রামের সুনীল চন্দ্র অধিকারীকে ৩ লাখ দেন, কিন্তুু সুনীল চন্দ্র অধিকারী সঠিক কাগজ পত্র না দিয়েই আশরাফ আলীকে কাতারে পাঠান। আশরাফ আলীর কাছে সঠিক কাগজপত্র না থাকায় কাতার বিমান বন্দর গিয়ে সেখান থেকে দেশে ফেরত আসে। পরে আশরাফ আলী সুনীল চন্দ্র অধিকারীর কাছে টাকা ফেরত চাইলে সুনীল চন্দ্র অধিকারী তা দিতে অস্বীকার করে। প্রতারিত আশরাফ ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের পরামর্শে ও সহযোগীতায় গত ০৫/০৫/১৫ ইং ব্র্যাক রাজারহাট আইন সহায়তা কেন্দ্রে একটি অভিযোগ দাখিল করেন। যার অভিযোগ নংÑ২২/১৫ এবং নিবন্ধন নংÑ৫৩২। আশরাফ আলীর অভিযোগের প্রেক্ষিতে সুনিল চন্দ্র অধিকারীকে প্রথম দফায় নোটিশ পাঠানো হয়। নোটিশ পেয়ে সুনিল চন্দ্র অধিকারী ব্র্যাকের অতীতের মামলার কার্যকারিতার সুনাম ও নতুন মাইগ্রেশন আইনে দ্রুত বিচার ও শাস্তির ভয়ে স¤প্রতি এলাকার গন্যমান্য ব্যক্তিদের নিযে ২ লাখ ৪৫ হাজার টাকা ফেরত দেন। ভুক্তভোগী আশরাফ আলী টাকা পেয়ে ব্র্যাকের কাছে চোখের পানি ফেলে বলেন, এ রকম বিচারের ব্যবস্থা থাকলে আমার মতো আর কাউকে কেউ প্রতারিত করতে পারবে না।
আলোচিত ব্লগ
মুহাম্মদ আলি জিন্না

১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার... ...বাকিটুকু পড়ুন
"রিকন্সিলিয়েশান"....ইহা কি খায় নাকি মাথায় দেয়?

সত্যি সত্যিই তাদের সুযোগ ছিলো ২৫ শে মার্চ এর পর যাবতীয় অপকর্ম জনগণের কাছে স্বীকার পূর্বক,
/মুক্তিযুদ্ধে তাদের দ্বারা নৃশংসতার শিকার জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করা,
/তাদের ক্ষতিপূরণ দিয়ে এবং,
/সব... ...বাকিটুকু পড়ুন
সেরা লেখক

বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো লেখক এক কথায় - হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস মধ্যাহ্ন বা দেয়াল - এর পাশাপাশি রাখার মতো বাংলাদেশে আর কোনো উপন্যাস আছে কিনা আমার জানা... ...বাকিটুকু পড়ুন
=ডায়াটে একদিনের খাবার=
ডায়াটের প্রথম দিকে-একদিনের খাবার। বর্তমানে আমাদের দেহে রোগসুগের অভাব নাই। ডায়াবেটিস, প্রেসার, ক্যান্সারসহ নানাবিধ রোগ বলা নাই কওয়া নাই শরীরে এসে বাসা বাঁধে।
আর এসব রোগের একমাত্র কারণ আনহেলদি... ...বাকিটুকু পড়ুন
বিদায় নানা পাটেকার

৯০ দশকের শুরুর দিকের কথা, সারা দিনের ক্লান্তি নিয়ে যখন বাসভবনে ফিরেছি, রুটিন মাফিক গোসল খাওয়া দাওয়া করে ঘুমোবো কিন্তু টিভি অন করে দেখি একটি সিনেমা শুরু হচ্ছে -... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।