somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার ইন্টারনেট ব্যাবহার (২০০০-২০০৮) পর্ব -১

১৪ ই আগস্ট, ২০০৮ বিকাল ৩:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সেটা খুব সম্ভবতঃ ২০০০ সালের কথা। তখন হঠাৎ করে মনে হলো যে অনেক পিছিয়ে আছি। এমন তো চলতে দেয়া যায় না। সব বন্ধুরা ইন্টারনেট ইউজ করে। কত গল্প করে। চ্যাট করে। আহা কি মজাই না করে। আমারও ইন্টারনেট ইউজ করতে হবে। তখন তো ব্রডব্যান্ড সার্ভিস এত আনাচে কানাচে ছিল না। ভরসা ছিল ডায়াল-আপ কানেকশন। আর ডায়াল-আপ লাইন দিতো শুধু বেসরকারী কোম্পানী গুলো। তখনকার বিটিটিবি ইন্টারনেট সার্ভিস দিতো না।

একটা ইন্টারনাল মোডেম কিনলাম, লাগালাম পিসির সাথে। লাইন নিলাম প্রোদেষ্টার। আলমিমিটেড ১২ ঘন্টা। খুব সম্ভবতঃ দুই হাজার টাকা। দুই বন্ধু মিলে শেয়ার করতাম ৬ ঘন্টা করে। তাতেই কি খুশি আমরা। টিএন্ডটি ফোন লাইন দিয়ে কানেক্ট করতে হতো। মনে পড়ে সেই মডেমের কুর কুর শব্দ। অটোহান্টিং সিষ্টেম ছিল প্রোদেষ্টার। তাতে একবার লাইন ডায়াল করতে লাগিয়ে দিয়ে বসে থাকতাম। মোডেম কানেক্টের শব্দটা একটু আপ ডাউন করতো। একসময়ে লাইনে লাগতো। ডায়ালারটা মিনিমাইজ হয়ে টাক্সবারে চলে আসতো আর আইকনটা তখন পিটপিট করে জ্বলত। দেখেই ভাল লাগতো।

যতক্ষন লগইন থাকতাম টেলিফোনের বিল আসতো একটি কল। মাঝে মাঝে কেটে যেত। আর যদি বৃষ্টি হতো লাইন বার বার কাটতো। কারণ টেলিফোন লাইনে যদি কোন নয়েজ থাকে তবে সার্ভারে কানেক্ট হতো না। তখন মনটা খুব খারাপ লাগতো। শুধু টেলিফোন বিল উঠতো। কোনদিন রাতে আমি শেয়ার পেলে পরের দিন পেতাম ভোরে। এইরকম ভাইসভার্সা করে আমরা দুইজন লাইনটা ইউজ করতাম। বিভিন্ন সাইট ব্রাউজ করতাম। আর চ্যাট করতাম বেশী। ইয়াহু, এম এস এন, এম আই আর সি, বাংলা ক্যাফে ইত্যাদি ইত্যাদি।

এরকম কিছুদিন ইউজ করার পর একটু হাঁপিয়ে উঠলাম। বাদ দিলাম লাইনটা। কিছুদিন অফনেটে থাকলাম। মাঝে মাঝে সাইবার ক্যাফেতে যেতাম মেইল চেক দেবার জন্য। ঘন্টা ছিল সাইবার ক্যাফেতে ২৫-৩০ টাকার মধ্যে।

কিন্তু তারপর চিন্তা করি এভাবে মাঝে মাঝে সাইবার ক্যাফেতে না গিয়ে বাসায় তো আবারও ব্যাবস্থা করতে পারি। কিনলাম প্রি-পেইড কার্ড। নিলাম প্রশিকার লাইন। প্রি-পেইডে একটু ভাল স্পিড পাওয়া যেত। শুধু প্রতিদিন মেইল চেক দিয়েই রেখে দিতাম। কারণ ওটা একটু কষ্টলি ছিল। ব্রাউজ আর করা হতো না। এভাবে অনেক কোম্পানীর লাইনই ইউজ করেছি।

পেপারে চোখ রাখতাম কম দামে ভাল আনলিমিটেড লাইন কারা অফার করছে। ডল (ড্যাফোডিল অনলাইন লিমিটেড) এর লাইন ২৪ ঘন্টা লাইন একবার ইউজ করেছি ডিসকাউন্টে (আইএসপি ওপেনিং হিসেবে)। ভাল ছিল লাইনটা। পরে খারাপ হয়ে যায়।

এরপর আরেক বিজ্ঞাপন দেখে আনলিমিটেড লাইন নিতে যেয়ে মহা ধরা খেয়েছিলাম সেটা না হয় পরের পর্বে বলবো।

চলবে.....
সর্বশেষ এডিট : ১৪ ই আগস্ট, ২০০৮ বিকাল ৩:১৬
১০টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×