আমার কয়েকটি অখ্যাত স্বপ্ন পর্ব (০১)
তাই সবার স্বপ্নই অখ্যাত।কিন্তু কেউ সেটা বলে না আমি বললাম।(সত্য বলার ক্ষমতা আছে তাইলে!!জীবনে কয়টা সত্য কথা কইছি সৃষ্টিকর্তাই জানে!)
যাই হোক,লোক মুখে শোনা যায় "যেই ছেলে ছোট থাকতে খারাপ হয় সেই ছেলে বড় হলে ভদ্র হয়" কথাটা আর কারো বেলা যাই হোক আমার বেলায় ধ্রুব সত্য।যেমন,আমি ছোট কালে কম কথা বলতাম আর এখন বড় হইয়া একটু (!) বেশি কথা বলি।(না বলতে পারলে কি এতোক্ষণের লেকচার গুলা আপনারে শুনাইতে পারতাম??)
যাই হোক,পৃথীবি স্বপ্ন দেখার জন্য নাকি স্বপ্ন পৃথীবির জন্য এই প্রশ্নটা মাঝে মাঝে আমার মাথার ভিতর ব্যাপক ঘুরপাক খায়।কিন্তু,কিছুই মিলাইবার পারি না।আপাতত এইটা মিলানোর চেষ্টাও করছি না।কারণ,পরে যদি আবার ওই রকম তর্ক বাধাইয়া দেই 'ডিম আগে না মুরগি আগে' পরে হবে বিরাট ঝামেলা!(পৃথীবির সব গবেষকরা যদি আমার এই ছোট কথা নিয়া গবেষণা শুরু কইরা দেয় মুরগির মতন!তখন কি হবে?)
বিখ্যাত,কুখ্যাত আর গবেষনা যাই হোক আমি কিন্তু এখন খুব আরাম করে শুয়ে আছি বেহেস্তের বালাখানার (!) মতন এক বিছানায়।আমার এক পাশে শুয়ে একটা হুর নারী কিন্তু আমি এতোক্ষণ খেয়ালই করিনি।অহ,কি কান্ড!যাই হোক আমি আর দেরী না করে হুর নারীটাকে জড়িয়ে ধরার জন্য হাত বাড়িয়ে শরীরটা একটু এগিয়ে গেলাম ওমনিতেই দেখি কে জানি হুর নারীটা কে একটানে মোর বালাখানা থেকে টান দিয়ে নিয়ে গেছে আর সেই খালি জায়গায় গিয়ে ধপাস করে আমি মেঝেতে পড়ে গেলুম!!!আর মেঝে থেকে উঠে দেখি আমার বড় আপু হিরী আমার সামনে দাড়িয়ে আছে চোখ দুটি আগুনের লন্কার মত করে....
নোটঃপাঠক,এতোক্ষন আপনি যা পাঠ করিলেন তার সবই ছিল আমার স্বপ্ন শুধু আমার হিরী আপু ছাড়া।উনি সেই সকাল থেকেই এসে আমাকে ডাকছে আর আমি নির্ধিধায় এই লেকচার গুলা আপুরে শুনাইলাম ঘুমের মাঝেই।আর এই লেখাটাও স্বপ্নের ঘোরেই লিখলাম।কারণ,আমার কোনো বড় আপুও নেই।তবে একটা জিনিস লক্ষণীয় যে আমি এই স্বপ্নটার কোনো আগা মাথাই পাইলাম না।আমি নিশ্চিত আপনিও এই লেখাটার আগা মাথা পান নাই(আসলেই কি কেউ বুঝেন নাই???)।ডোন্ট ওয়ারী এই জন্যই তো এটার নাম দিলুম অখ্যাত স্বপ্ন.....।
মিলন!!!
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।