রোদজ্বালা এক প্রভাত বেলা, অবগুণ্ঠন হারা
রবি জানে মিলবে সেদিন দুটি চোখের তারা?
তারও আগে মনের ভাষা চিঠির রূপ নেওয়া
দূর দেশেতে ভেসে বেড়ায় দু’টি মনের খেয়া।
মনটা তোমার দুর্বোধ্য যে, চিঠিটাও তাই
বুঝতে গিয়ে সকাল যেন সাঝেতে হারায়।
নাতিদীর্ঘ কথামালা কালির ঘরে বন্দী
তাতেই কেন হয়ে গেল তোমার আমার সন্ধি?
চিঠির কথা বুঝতে গিয়ে তোমায় চিনতে চাওয়া
বকুল বনে বার্তা পাঠায় বসন্তেরই হাওয়া।
সেই হাওয়াতে ভাসিয়ে দিলাম আমার যত কথা,
আবিস্কারের নেশায় হিয়া জানায় আকুলতা।
সেদিন ছিল বৈশাখ থেকে ধার করা এক দিন
সাতটি দিনের পঞ্চমীতে তোমার কাছে ঋণ।
তোমায় দেখে অধরেতে পুষ্প যেন ফোঁটে
নদী যেন ণীড় খুঁজে পায় সবুজ কোন তটে।
তোমার আমার গল্প নেই বইয়ের কোন ভাষায়
আমরা দু’জন বেচে রবো জ্যান্ত বইয়ের আশায়।
সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০১৫ রাত ১১:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



