ছড়াকাব্যঃ উজুমাকি নারোটু -১
০২ রা জুলাই, ২০১১ রাত ৯:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এক যে ছিল জাপানী সিরিয়াল
নাম তার নারোটু
কাহিনী ছিল এই নামের
ছেলে এক ছোট্ট
ছেলেটা ভীষণ বেপরোয়া
কোন বাধা মানত না
শৈশব থেকেই সইতে হয়েছে
নানা ভীষণ গঞ্জনা
জানত না সে তার পরিচয়
জানত না কি ইতিহাস
সীল করা এক দানব নিয়ে
দিন কাটায় বারো মাস
এত জ্বালার ভিড়ে তবুও
চাইত সে মনে প্রাণে
সবাই তাকে করবে স্বীকার
বাঁধবে ডোরে আপন টানে
এমনি করে ধীরে ধীরে
সময় হয় শ্রান্ত
হোকাগে হবার দৃঢ় প্রত্যাশায়
ছেলেটি পরিশ্রমে অক্লান্ত
এক, দু, তিন করে
বন্ধু বাড়ে তার
ঘুচতে থাকে তার জীবনের
যন্ত্রণার সমাহার
এরই মাঝে একজন
'উচিহা সাসকেই'
জমে উঠে তার সাথে
কে সেরা কে
গেনিন হবার পরে যখন
চুনিন হতে মত্ত
একের পরে এক ঘটনা
ঘটতে থাকে যত্ত
ঝড় বয়ে যায় নানা রকম
কত্ত শত সহস্র
গেনিন নামের দলটি ধীরে
হতে থাকে শক্ত
এরি মাঝে পায় নারোটু
পায় নতুন শিক্ষক
ইরোকা-কাকাশির পরে যিনি
জিরায়া নামের বৃক্ষ
প্রতিশোধের ফাঁদে পড়ে
সাসকেই হয় চঞ্চল
শক্তির যুদ্ধে নারোটুর সাথে
বাধে তার গোল
অরুচিমারুর খেলায় তখন
সাসকেই হয় দিশেহারা
কনোহার সাথে তার সম্পর্ক
হয় বাধঁনহারা
[চলবে]
সর্বশেষ এডিট : ০৩ রা জুলাই, ২০১১ রাত ১২:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier...
...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ...
...বাকিটুকু পড়ুন
ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।...
...বাকিটুকু পড়ুন
স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের...
...বাকিটুকু পড়ুন
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন