জানিনা কেন
৩০ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১২:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এখন মাঝরাত
পার্কের বেঞ্চিতে শুয়ে আছি
পাশেই ছোট্ট লেক
বৃষ্টির পানিতে ভরপুর
আশপাশে ভয় ধরানো নীরবতা।
ধারে কোথাও দুই-একটা ঝিঁঝি
ডেকে চলেছে হঠাৎ হঠাৎ।
বাতাসে দুলছে গাছগুলো
দিনের বেলায় হয়ত স্বাভাবিক
কিন্তু এখন লম্বা ছায়াগুলোকে
দুলতে দেখে শরীর ঠান্ডা হয়ে আসে।
আকাশের পানে তাকাই
শুকতারাটা জ্বলছে উজ্জ্বলভাবে
তার পাশে ছড়ানো-ছিটানো
আরো অনেক তারা।
আকাশে চাঁদ নেই-
না- আছে, হালকা মেঘের
ভেলার অন্তরালে বন্দী
আলো-আধাঁরির খেলা
মনে কাঁপন ধরিয়ে দেয়
নিজেকে বলতে থাকি
এ সবই স্বাভাবিক।
তাছাড়া একা তো নই,
দূরের বেঞ্চিগুলোতে বসে
আরো কিছু মানুষ
জ্বলন্ত সিগারেটের আগুন
বহুদূর থেকে চোখে পড়ে।
হঠাৎ ভেসে আসে অট্টহাসি
কেউ কৌতুক করল বোধহয়।
কেউ একজন গান করছে-
ঘুমপাড়ানি টাইপ গান
আবেশে চোখ মুদে আসে
চোখ বন্ধ করে অনেকক্ষণ
মনে হয় ঘুমিয়ে পড়েছি।
ধড়ফড়িয়ে উঠে বসি
ভয়ের অনুভূতিটা আসে আবার
নিজেকে খুব একা মনে হয়
আবার তারার পানে তাকাই
নাহ- তারাগুলো আর দেখা যাচ্ছে না
ঘন মেঘে দৃষ্টি আটকে যায়।
গা শিরশিরে অনুভূতি
হঠাৎ মনে হয়-
আমি একটা খাঁচায় আটকা পড়েছি।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier...
...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ...
...বাকিটুকু পড়ুন
ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।...
...বাকিটুকু পড়ুন
স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের...
...বাকিটুকু পড়ুন
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন