মৃত্যু চাই
০১ লা অক্টোবর, ২০১১ রাত ১০:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সোডিয়াম বাতির হলুদ আলোর
নিচে নিশাচরী ব্যস্ততা
কাঁথা মুড়ি দিয়ে
ফুটপাতের উপর শুয়ে থাকা
সারি সারি মানুষ
পা ঢাকলে বের হয় মাথা
মাথা ঢাকলে পা
কোটি টাকার হোটেলের
রাস্তার পাশের ডাস্টবিনে
উচ্ছিষ্ট ফেলতে যত দেরি
দেরি নেই ঝাঁপিয়ে পড়ার
জন্য কাক-কুকুরের দল
এবং অনাহারী শিশুগুলোর
জন্মদিনের আনন্দ নিয়ে ঘুম
ভাঙে দশ বছরের সোনাবারুর
সেই আনন্দে যোগ হওয়া
আনন্দ - প্রথম স্থান অধিকার
ব্যস্ত-মলিন সংসারে আনে
কিছু নির্মল-শুভ্র আনন্দ
আর অমূল্য পাঁচ টাকার কেক
ক্ষুধার তাড়নায় সেই আনন্দ
ধুলায় লুটায়- আনে হাহাকার
জন্ম দেয় বুক ভরা কান্নার
কিন্তু না, নেত্র কোণায় আমাদের
আর জমে না অশ্রু
অশ্রুভাণ্ডারই শেষ হয়েছে
শুকিয়ে গেছে সেই কবে
বলার মত মুখ নেই
চোখ থাকিতেও অন্ধ
কেন- কেন, কেন?
হে বিধাতা, আর যে পারিনা
সইতে এ পাপের বোঝা
আমদের চক্ষু হোক শীতল
দাও করে দাও বধির
নিপীড়িতের এই আস্ফালন
ভুলেও যেন কখনো
কর্ণকুহরে অনুপ্রবেশ না করে
অথবা মৃত্যু দাও আমায়...
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier...
...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ...
...বাকিটুকু পড়ুন
ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।...
...বাকিটুকু পড়ুন
স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের...
...বাকিটুকু পড়ুন
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন