
বাহিরে আজ কৃষ্ণপক্ষ
নিঃসীম কালো অন্ধকার বেঁধেছে বাসা
গোগ্রাসে গিলে নিবে যেন
সবকিছু।
জানালার পাশে নিচেই ডাকছিল
একটা ঝিঁঝি - এখন চুপ হয়ে আছে,
কেমন যেন ভয় ধরানো নীরবতা।
আমার পাশের সবকিছু দুলছে
মৃদু হাওয়ায়,
তারা গোনার চেষ্টা করছি দুহাতে
ছাদে দাঁড়িয়ে একা।
কি বললে - এই গভীর আঁধার রাতে
তুমি বাইরে - খোলা আকাশের নিচে?
জানো, আমার গা ছমছম করছে
এই ভিতরে থেকেই।
কত তারার জন্ম হলো, কতো গেল খসে
আসবে আরো কতো,
আছি আমি আমার মতোই।
যতই বলো, কে জানে-
কি রহস্য লুকিয়ে আছে ঐ
সুগভীর নৈঃশব্দ্যে-
মায়ার এই রাজ্যে অভাব কত কিছুর
নেই অভাব ছলের।
থাক, কি আর বলিব
খুঁজে পাই না শব্দের,
ভয়ের সংক্রমণ আমারেও দংশন
শুরু করেছে এই নির্জনে।
তবে বিদায় নিলাম হে সখী,
আজি এ দুরালাপনে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


