
উঁচু দেয়ালটির এপাশে নিত্য বসবাস আমার-
চার দেয়ালের এক ক্ষুদ্র গন্ডির মধ্যে
তারো ক্ষুদ্র এক সত্ত্বা নিয়ে হাঁটু গুঁজে পড়ে থাকা
সংকীর্ণ মানসিকতার অধিকারী এক ক্ষয়িষ্ণু জীব।
অল্প কৃতকাজেই বীরভেবে ক্লান্ত-
এই আমি,
নশ্বর জগতে অবিনশ্বরতার চাদরে ঢেকে
নিয়ত ধোঁকা দেই নিজকে।
অথচ আমা হতেই
চিৎকার বেরুতে গিয়ে নিঃশব্দে পর্যবসিত।
বাইরের আলো-হাওয়ার প্রবেশ নিষেধ বলে
অন্ধকারের মধ্যেই যাপিত জীবন-
তাই দেয়ালের ওপাশে উঁকি দেয়ার সামান্য চিন্তাটুকু
কখনো ভুলেও মস্তিষ্কে আঘাত করে না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


